ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১১/০১ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১২ই নভেম্বর থেকে যে সপ্তা শুরু
  • ১৯শে নভেম্বর থেকে যে সপ্তা শুরু
  • ২৬শে নভেম্বর থেকে যে সপ্তা শুরু
  • ৩রা ডিসেম্বর থেকে যে সপ্তা শুরু
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১১/০১ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১২ই নভেম্বর থেকে যে সপ্তা শুরু

গান ১৭৯

৮ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি।

১৭ মি: যুক্তি (ইংরেজি) বইয়ের বৈশিষ্ট্য গুলো। শ্রোতাদের সঙ্গে আলোচনা। বাইবেলের শিক্ষাগুলোকে ব্যাখ্যা করার ক্ষেত্রে কীভাবে এই বইয়ের বৈশিষ্ট্যগুলো খুবই কার্যকারী হয় সে বিষয়ে নিচের উদাহরণগুলো বিবেচনা করুন। সংজ্ঞাগুলো যেমন “রাজ্য” (পৃষ্ঠা ২২৫-৬) অথবা “আত্মা” (পৃষ্ঠা ৩৮০); বিভিন্ন অনুবাদ থেকে তুলনামূলক বিবরণগুলো যেখানে দেখানো হয়েছে যে কোথায় ও কীভাবে বাইবেলে ঈশ্বরের নাম ব্যবহৃত হয়েছে (পৃষ্ঠা ১৯১-৩) অথবা নরক সম্বন্ধে সত্য (পৃষ্ঠা ১৬৯-৭০); অন্যান্য ধর্ম থেকে আমাদের আলাদা করে রেখেছে সেই বিশ্বাসগুলোর বিস্তারিত বিবরণ ও তালিকা (পৃষ্ঠা ১৯৯-২০১) অথবা এটা দেখানো যে কীভাবে একজন ব্যক্তি জানতে পারেন কোন্‌ ধর্ম সঠিক (পৃষ্ঠা ৩২৮-৩০); ঐতিহাসিক পটভূমি, বড়দিনের উৎসকে প্রকাশ করা (পৃষ্ঠা ১৭৬-৮) অথবা প্রথম শতাব্দীর খ্রীষ্টানদের নিরপেক্ষতা (পৃষ্ঠা ২৭৩-৫); সৃষ্টিকে সমর্থন করার বৈজ্ঞানিক প্রমাণ (পৃষ্ঠা ৮৫-৬) অথবা মারিজুয়ানা এবং তামাক সেবন ক্ষতিকর সেটা দেখানো (পৃষ্ঠা ১০৮-১১)। যখনই সুযোগ আসে ক্ষেত্রের পরিচর্যায় শিক্ষা দেওয়ার এই সাহায্যকারী বইটাকে ব্যবহার করতে প্রকাশকদের উৎসাহ দিন।

২০ মি: “যিহোবার ভালবাসার প্রতি কৃতজ্ঞতা দেখানোর ফলে যে আশীর্বাদগুলো পাওয়া যায়​—⁠ভাগ ১।”a ৩-৬ অনুচ্ছেদ আলোচনা করার সময়, মণ্ডলীর ভাইবোনদেরকে উৎসাহজনক অভিজ্ঞতাগুলোর কথা বলতে বলুন যা তারা ঘরে-ঘরে প্রচার কাজ করার সময়, রাস্তায় সাক্ষ্যদানের সময় এবং পুনর্সাক্ষাৎ ও বাইবেল অধ্যয়নের সময় লাভ করেছিলেন।

গান ২০০ এবং শেষ প্রার্থনা।

১৯শে নভেম্বর থেকে যে সপ্তা শুরু

গান ১৭২

৮ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।

১৫ মি: স্থানীয় প্রয়োজন।

২২ মি: “আপনার জ্ঞানেন্দ্রিয়কে বাড়ান।”b একজন প্রাচীন গত বছরে হয়ে যাওয়া বিশেষ অধিবেশন দিন কার্যক্রম সম্বন্ধে প্রাণবন্তভাবে আলোচনা করবেন।

গান ১৯৫ এবং শেষ প্রার্থনা।

২৬শে নভেম্বর থেকে যে সপ্তা শুরু

গান ১৭৭

১৫ মি: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের নভেম্বর মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। “পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়” বাক্সে দেওয়া পরামর্শগুলোকে ব্যবহার করে দুটো ভালভাবে তৈরি করা পত্রিকা উপস্থাপনার নমুনা দেখান​—⁠একটা অক্টোবর থেকে ডিসেম্বর এর সচেতন থাক! পত্রিকা ব্যবহার করে ও অন্যটা ১৫ই নভেম্বরের প্রহরীদুর্গ ব্যবহার করে। এরপর সর্বমহান পুরুষ অথবা বিকল্প প্রকাশনাগুলোর কোন একটা ডিসেম্বর মাসে অর্পণ করতে উপস্থাপনা ব্যবহারের জন্য কীভাবে তা খুঁজে বের করতে হয়, তা বলুন। ওয়াচ টাওয়ার পাবলিকেশন ইনডেক্স-এ “উপস্থাপনাগুলো” (Presentations) এবং “প্রকাশনার তালিকা” (List by Publication) শিরোনামগুলো দেখুন। একটা বা দুটো উদাহরণ দিন।

১৫ মি: “কোথা থেকে আমি সময় করে নিতে পারি?” বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। ২০০০ সালের ১লা অক্টোবর প্রহরীদুর্গ এর ২০-১ পৃষ্ঠায় “অধ্যয়ন করার জন্য কিছু ব্যক্তিরা যেভাবে সময় করে নেন” উপশিরোনামের নিচে ৯-১০ অনুচ্ছেদ থেকে মুখ্য বিষয়গুলো বলুন। অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দিয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য যে উপায়গুলোতে তারা সময় বের করে নিয়েছেন, তা শ্রোতাদেরকে বলতে বলুন। একজনের ব্যক্তিগত ও পারিবারিক অধ্যয়ন, মণ্ডলীর সভাগুলো, ক্ষেত্রের পরিচর্যা এবং প্রতিদিন বাইবেল পড়ার জন্য সময় তালিকা করার প্রয়োজনীয়তার ওপর জোর দিন।

১৫ মি: অল্পবয়স্করা যিহোবার প্রশংসা করে। শ্রোতাদের সঙ্গে আলোচনা। অধিকাংশ মণ্ডলীতে অনেক অল্পবয়স্ক ছেলেমেয়ে রয়েছে, যারা প্রচার কাজে অংশ নেয়। তা করা তাদের জন্য উপযুক্ত, যদিও বেশির ভাগ সময় তারা বড়দের কাছেই সাক্ষ্য দেয়। (গীত. ১৪৮:​১২, ১৩; মথি ২১:​১৫, ১৬) যখন বাবামা ও অন্যান্য প্রকাশকরা আগ্রহ দেখান, তাদেরকে শিক্ষা ও উৎসাহ দেন, তখন অল্পবয়স্করা ক্ষেত্রের পরিচর্যায় অনেক আনন্দ পায়। ঘরে-ঘরে ও পুনর্সাক্ষাতের কাজে কোন্‌ উপায়গুলোতে অল্পবয়স্কদেরকে অন্তর্ভুক্ত করা যায় তা বলতে শ্রোতাদের আমন্ত্রণ জানান। কীভাবে পত্রিকা অর্পণ করতে হয়, উপস্থাপনায় বাইবেল ব্যবহার করতে হয় এবং লোকেদের ঘরে দৃঢ়তার সঙ্গে কথা বলতে হয় সেই বিষয়ে ছেলেমেয়েদেরকে শেখার জন্য সাহায্য করতে তারা কী করেছেন, তা বাবামাদেরকে বলতে বলুন। ছেলেমেয়েদেরকে প্রশংসা করার উপকারগুলোর ওপর জোর দিন। একজন বা দুজন অল্পবয়স্ক প্রকাশকের সাক্ষাৎকার নিন আর তাদেরকে বলতে দিন যে প্রচার কাজ করে তারা কী আনন্দ পাচ্ছে ও কেন।

গান ১৯৮ এবং শেষ প্রার্থনা।

৩রা ডিসেম্বর থেকে যে সপ্তা শুরু

গান ১৭০

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। প্রশ্নবাক্স পুনরালোচনা করুন।

১৫ মি: “শক্তির জন্য যিহোবার ওপর নির্ভর করুন।”c ১৯৯৯ সালের ১লা অক্টোবর প্রহরীদুর্গ এর ১৮-১৯ পৃষ্ঠার ৬-৮ অনুচ্ছেদ থেকে সংক্ষেপে কিছু বলুন।

২০ মি: “অধ্যয়ন শুরু করার জন্য আমাদের কাছে একটা নতুন হাতিয়ার রয়েছে!” পরিচর্যা অধ্যক্ষ শ্রোতাদের সঙ্গে আলোচনা করবেন। যদি পাওয়া যায়, তাহলে সভায় উপস্থিত প্রত্যেকের মধ্যে আপনি কি বাইবেল সম্বন্ধে আরও বেশি জানতে চান? ট্র্যাক্টের একটা করে কপি বিতরণ করতে পরিচারকদের বলুন। “পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়” বাক্সের পরামর্শগুলো ব্যবহার করে পত্রিকা উপস্থাপনার দুটো ভালভাবে তৈরি করা নমুনা দেখান। একজন প্রকাশক অক্টোবর থেকে ডিসেম্বর এর সচেতন থাক! পত্রিকাটা অর্পণ করবেন ও অন্যজন ১লা ডিসেম্বরের প্রহরীদুর্গ অর্পণ করবেন। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রকাশক গৃহকর্তার​—⁠একজন যিনি পত্রিকা নিতে চাননি এবং আরেকজন যিনি নিয়েছেন, উভয়ের হাতে বাইবেল সম্বন্ধে জানুন ট্র্যাক্টটা দিয়ে আলোচনা শেষ করেন। প্রচারে যাদের সঙ্গেই দেখা হয় তাদের সকলকেই এই নতুন ট্র্যাক্টটা দিতে প্রত্যেককে উৎসাহ দিন।

গান ১৯১ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার