ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/০১ পৃষ্ঠা ১
  • পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/০১ পৃষ্ঠা ১

পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়

সচেতন থাক! অক্টো.-ডিসে.

“আজকে ধর্মীয় সম্প্রদায় ও জাতিগত দলগুলোর মধ্যে ঘৃণা দিয়ে জগৎ ভরে আছে। এইরকম পরিস্থিতিতে ‘আমাদের শত্রুদিগকে প্রেম করা’ কি আপনি ব্যবহারিক অথবা সম্ভব বলে মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] একজন মহান শিক্ষক এইরকম করারই অনুরোধ জানিয়েছিলেন, তিনি বলেছিলেন: [মথি ৫:৪৪ পদ পড়ুন।] এই কথার দ্বারা তিনি কী বোঝাতে চেয়েছিলেন সেটা এই পত্রিকা আলোচনা করে আর এটাও দেখায় যে তাঁর শিক্ষা আজকে কতখানি কার্যকারী।”

The Watchtower অক্টো. ১৫

“আরও ভাল, সুখের এক জগৎ তৈরি করার জন্য কী দরকার? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] মানুষ একটার পর একটা সরকারের মাধ্যমে পরিস্থিতিকে শোধরানোর চেষ্টা করেছে। কিন্তু এই বিষয়ে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি কী সেটা লক্ষ্য করুন। [যিরমিয় ১০:২৩ পদ পড়ুন।] এই প্রবন্ধ ‘এক সুখী জগতের চাবিকাঠি’ সম্বন্ধে বলে আর দেখায় কীভাবে এটা খুব শীঘ্রিই আসবে।”

সচেতন থাক! অক্টো.- ডিসে.

“একজন যুবক বা যুবতী হিসেবে কোন্‌ বিষয়টা তোমাকে বেশি চিন্তায় ফেলে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] অনেকেই তাদের ভবিষ্যৎ, তাদের পরীক্ষা, চাকরি পাওয়া অথবা তাদের বন্ধুবান্ধবেরা তাদেরকে পছন্দ করে কিনা সেই সম্বন্ধে চিন্তিত। কিন্তু খুব বেশি চিন্তা করা তোমার জন্য খারাপ হতে পারে। [হিতোপদেশ ১২:২৫ পদ পড়ুন।] সচেতন থাক! পত্রিকার এই সংখ্যায় কিছু ব্যবহারিক পরামর্শ দেওয়া হয়েছে যে কীভাবে আমাদের জীবনের চাপ ও চিন্তাগুলোকে কমাতে পারি, আমার মনে হয় তোমার কাছে এটা ব্যবহারিক বলে মনে হবে।”

The Watchtower নভে. ১

একটা খারাপ খবরের কথা বলার পর, জিজ্ঞেস করুন: “কেন লোকেরা এরকম খারাপ কাজগুলো করে? আমাদের সকলেরই কোন্‌টা ঠিক কোন্‌টা ভুল জানা উচিত কিন্তু তবুও, লোকেরা খারাপ কাজগুলো করে। কেন? [উত্তর পাওয়ার পর, প্রকাশিত বাক্য ১২:৯ পদ পড়ুন।] এই পত্রিকা ব্যাখ্যা করে যে আমাদের বিবেককে রক্ষা করে কীভাবে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি।”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার