ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/০১ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ৮ই অক্টোবর থেকে যে সপ্তা শুরু
  • ১৫ই অক্টোবর থেকে যে সপ্তা শুরু
  • ২২শে অক্টোবর থেকে যে সপ্তা শুরু
  • ২৯শে অক্টোবর থেকে যে সপ্তা শুরু
  • ৫ই নভেম্বর থেকে যে সপ্তা শুরু
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/০১ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

৮ই অক্টোবর থেকে যে সপ্তা শুরু

গান ১০৯

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ২২শে অক্টোবর সপ্তার পরিচর্যা সভার আলোচনার জন্য প্রস্তুতি নিতে প্রত্যেককে ঐশিক শিক্ষায় একতাবদ্ধ (ইংরেজি) নামের ভিডিওটা দেখতে উৎসাহ দিন। ১ম পৃষ্ঠার পরামর্শগুলো ব্যবহার করে, ১৫ই অক্টোবর সংখ্যার প্রহরীদুর্গ ও অক্টোবর থেকে ডিসেম্বর এর সচেতন থাক! দিয়ে পত্রিকা উপস্থাপনার বিষয়ে সংক্ষেপে দুটো নমুনা দেখান।

৩৫ মি: “উৎসবের মরশুমকে যিহোবাকে সম্মান করার জন্য কাজে লাগান।”a ৪ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে একটা এবং ৫ ও ৬ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে কয়েকটা ছোট্ট নমুনা দেখান।

গান ১৫১ এবং শেষ প্রার্থনা।

১৫ই অক্টোবর থেকে যে সপ্তা শুরু

গান ১১৩

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।

১৫ মি: আপনার কি “বাধ্য হৃদয়” আছে? (১ রাজা. ৩:​৯, NW) ১৯৯৮ সালের ১৫ই জুলাই প্রহরীদুর্গ এর ২৯-৩১ পৃষ্ঠার ওপর ভিত্তি করে একজন প্রাচীন বক্তৃতা দেবেন। মণ্ডলীর সঙ্গে কাজ করার সময় আমরা কোন্‌ কোন্‌ উপায়ে বাধ্যতা দেখাতে পারি, তা আলোচনা করুন।

২০ মি: আমাদের পত্রিকাগুলোকে ভালভাবে কাজে লাগান। পরিচর্যা অধ্যক্ষ এবং যে ভাই পত্রিকা বিভাগ দেখাশোনা করেন তিনি স্থানীয় পত্রিকা বিতরণ সম্বন্ধে তাদের উদ্বেগ নিয়ে আলোচনা করেন। প্রত্যেক মাসে মণ্ডলী কতগুলো পত্রিকা অর্পণের রিপোর্ট করে ও কতগুলো পত্রিকা পায়, তারা তা তুলনা করেন। সেটা স্পষ্ট দেখায় যে অনেক পত্রিকা জমা হয়ে থাকে অথবা ফেলে দেওয়া হয়। প্রকাশকরা কীভাবে আমাদের পত্রিকাগুলোকে আরও ভালভাবে কাজে লাগাতে পারেন? ভাইয়েরা ১৯৯৯ সালের ৪ঠা অক্টোবর সপ্তার পরিচর্যা সভার “পত্রিকা অর্পণের সুযোগের অপেক্ষায় থাকুন!” প্রবন্ধ থেকে সাতটা বিষয় আলোচনা করেন। ১৯৯৮ সালের ১৫ই ফেব্রুয়ারি প্রহরীদুর্গ এর ২৮-৯ পৃষ্ঠায় দেওয়া অভিজ্ঞতাটা তারা পুনরালোচনা করেন এবং সেটাতে দেওয়া পরামর্শগুলো যাতে স্থানীয়ভাবে কাজে লাগানো যেতে পারে, তার কিছু উপায় নিয়ে আলোচনা করেন। আমাদের রাজ্যের পরিচর্যা-য় প্রত্যেক মাসে উপস্থাপনার যে নমুনাগুলো দেওয়া হয় সেগুলোকে কাজে লাগাতে সকলকে উৎসাহিত করা হয়।

গান ১৫৬ এবং শেষ প্রার্থনা।

২২শে অক্টোবর থেকে যে সপ্তা শুরু

গান ১২০

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। ১ম পৃষ্ঠার পরামর্শগুলো ব্যবহার করে, ১লা নভেম্বর সংখ্যার প্রহরীদুর্গ ও অক্টোবর থেকে ডিসেম্বর এর সচেতন থাক! দিয়ে পত্রিকা উপস্থাপনা করার বিষয়ে সংক্ষেপে দুটো নমুনা দেখান।

১০ মি: আপনি কীভাবে উত্তর দেবেন? যুক্তি (ইংরেজি) বইয়ের ২০৪-৫ পৃষ্ঠার বিষয়বস্তু সংক্ষেপে তুলে ধরুন, যেখানে স্পষ্ট করে এই প্রশ্নের উত্তর দেওয়া আছে, “যিহোবার সাক্ষিরা কীভাবে বাইবেল থেকে সমস্ত কিছু ব্যাখ্যা করেন?” পুনর্সাক্ষাতে কীভাবে এই প্রশ্নের উত্তর দেওয়া যায়, সেই বিষয়ে ভালভাবে তৈরি করা একটা নমুনা দেখান, যেখানে পরে গৃহকর্তাকে মণ্ডলীর সভাগুলোতে আসার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানোর হয়।

২৫ মি: “ঐশিক শিক্ষায় একতাবদ্ধ​—⁠সত্যিকারের একতাবদ্ধ ভ্রাতৃসমাজের এক দৃশ্য।” শ্রোতাদের সঙ্গে আলোচনা। এই অংশটাকে শুরু এবং শেষ করার জন্য প্রথম ও শেষ অনুচ্ছেদ থেকে কথা বলুন। ভিডিওর এই আলোচনাকে জীবন্ত করে তোলার জন্য এই প্রবন্ধে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন জিজ্ঞেস করুন। মণ্ডলীর কেউ যদি অন্য দেশের সম্মেলনগুলোতে যোগ দিয়ে থাকেন, তাহলে আমাদের সংগঠনের আন্তর্জাতিক পরিধি এবং একতা দেখার অনুভূতি বলতে বলুন। নতুবা, ১৯৯৪ সালের বর্ষপুস্তক (ইংরেজি) এর ৭-৯ পৃষ্ঠা এবং ১৯৯৫ সালের বর্ষপুস্তক (ইংরেজি) এর ৮-১১ পৃষ্ঠা থেকে কয়েকটা অভিজ্ঞতার কথা বলুন। ডিসেম্বর মাসে আমরা জগতের শেষ পর্যন্ত (ইংরেজি) ভিডিওটা পুনরালোচনা করব।

গান ৪৭ এবং শেষ প্রার্থনা।

২৯শে অক্টোবর থেকে যে সপ্তা শুরু

গান ১৬৪

১২ মি: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের অক্টোবর মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। নভেম্বর মাসের সাহিত্য অর্পণ হল চান ব্রোশার অথবা জ্ঞান বই। এই ছোট উপস্থাপনাটা দেখান: “এই আর্থিক সংকটের সময়, অনেকের জন্যই সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। আপনার কি মনে হয় যে মানুষ্য সরকারগুলো এমনভাবে এই সমস্যার সমাধান করবে যেটা সকলের জন্য ভাল হবে? [উত্তরের সুযোগ দিন।] আমি এই প্রতিজ্ঞাটা বাইবেলে পেয়েছি যেটা খুবই উৎসাহের।” গীতসংহিতা ৭২:​১২-১৪ পদ পড়ুন। এরপর চান ব্রোশার অথবা জ্ঞান বই থেকে উপযুক্ত একটা মন্তব্য পড়ে সেটা অর্পণ করুন।

১৫ মি: স্থানীয় প্রয়োজন।

১৮ মি: “আপনি আধ্যাত্মিক খাদ্য কতটা ভাল করে খান?”b কেন ও কীভাবে আমরা আধ্যাত্মিক খাবার খাওয়ার ভাল অভ্যাস বজায় রাখার জন্য প্রাণপণ করতে পারি, সেটা ব্যাখ্যা করতে শ্রোতাদেরকে ১৯৯৭ সালের ১৫ই এপ্রিল প্রহরীদুর্গ এর ২৮-৩১ পৃষ্ঠা থেকে আরও কিছু মন্তব্য করতে বলুন।

গান ১৮১ এবং শেষ প্রার্থনা।

৫ই নভেম্বর থেকে যে সপ্তা শুরু

গান ১৬৭

১০ মি: স্থানীয় ঘোষণাবলি।

১৮ মি: সভাগুলোর জন্য পরিবারগতভাবে প্রস্তুত হওয়া। বাবা পরিবারের সঙ্গে আলোচনা করেন যে কীভাবে সভাগুলোতে ভালভাবে অংশ নেওয়ার জন্য সকলে প্রস্তুত হতে পারে। ১৯৯৯ সালের ১লা জুলাই প্রহরীদুর্গ এর ১৯-২০ পৃষ্ঠার ৯ অনুচ্ছেদের নির্দেশনাগুলোকে কাজে লাগিয়ে তারা এই সপ্তার প্রহরীদুর্গ পাঠের জন্য উত্তরগুলো প্রস্তুত করে। (১) পরিবারের প্রত্যেক সদস্য একটা অথবা দুটো প্রশ্ন বেছে নেয়, যেটার উত্তর তারা দেবে। (২) নির্ধারিত অনুচ্ছেদগুলো পড়ার পর, তারা নিজের ভাষায় উত্তর সাজায়। (৩) তারা উল্লেখিত মুখ্য শাস্ত্রপদগুলোকে বেছে নেয়, বিষয়বস্তুর সঙ্গে প্রত্যেকটা কীভাবে সম্পর্কযুক্ত তা আলোচনা করে এবং বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে সেগুলো কাজে লাগানোর জন্য কী বলবে তা ঠিক করে। সভাতে অংশ নেওয়ার জন্য সকলে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে।

১৭ মি: “লক্ষ্যটা কী?”c মণ্ডলীর সভাগুলোতে আসার মূল্য বুঝতে ছাত্রদের সাহায্য করার গুরুত্বের ওপর জোর দিন। কীভাবে তা করা যায় সেটা দেখাতে, জ্ঞান বইয়ের ১৭ অধ্যায়ের ৬-৮ অনুচ্ছেদ ব্যবহার করে ভালভাবে তৈরি করা একটা নমুনা দেখান।

গান ১৮৬ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার