ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/০১ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/০১ পৃষ্ঠা ৭

ঘোষণাবলি

▪ আগস্ট মাসের জন্য সাহিত্য অর্পণ: নিচে দেওয়া ৩২ পৃষ্ঠার যে কোন ব্রোশার অর্পণ করা যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, “দেখ! আমি সকলই নূতন করিতেছি,” আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?, ঐশ্বরিক নামটি যা চিরকাল থাকবে (ইংরেজি), যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আমরা মরলে আমাদের কী হয়? (ইংরেজি), জীবনের উদ্দেশ্য কী​—⁠আপনি কীভাবে তা পেতে পারেন? এবং আপনার প্রিয়জন যখন মারা যায় (ইংরেজি)। সমস্ত লোকের জন্য একটি পুস্তক (ইংরেজি), আমাদের সমস্যাগুলি​—⁠সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, বিদেহী আত্মারা​—⁠তারা কি আপনাকে সাহায্য অথবা আপনার ক্ষতি করতে পারে? তারা কি প্রকৃতই অস্তিত্বশীল? (ইংরেজি) এবং যুদ্ধবিহীন এক জগৎ কি কখনও সম্ভব? (ইংরেজি) এই ব্রোশারগুলোর যেটা যেখানে দেওয়া ঠিক হবে, লোকেদেরকে সেটা দেওয়া যেতে পারে। সেপ্টেম্বর: ব্রোশার: বিংশ শতাব্দীতে যিহোবার সাক্ষীবৃন্দ এবং জীবন​—⁠কিভাবে এখানে এসেছে? ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে? (ইংরেজি) বই। অক্টোবর: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা। যারা আগ্রহ দেখান তাদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করে পত্রিকা রুট তৈরি করুন। যখন পত্রিকা রুট ব্যবহারিক নয়, কেবল তখনই গ্রাহকভুক্তি অর্পণ করা যেতে পারে। নভেম্বর: ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? অথবা জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। ইতিমধ্যে যদি এই প্রকাশনা দুটো লোকেদের কাছে থাকে, তাহলে ঈশ্বরের জন্য মানবজাতির অন্বেষণ (ইংরেজি) অথবা অন্য কোন পুরনো প্রকাশনা অর্পণ করা যেতে পারে।

▪ পরিচালক অধ্যক্ষ অথবা তিনি যাকে বলবেন সেই ভাই ১লা সেপ্টেম্বর বা তার পরে যত তাড়াতাড়ি সম্ভব মণ্ডলীর হিসাব পরীক্ষা করবেন। তা করা হয়ে গেলে মণ্ডলীতে হিসাবের রিপোর্ট বলার পর এটা ঘোষণা করুন।

▪ দয়া করে লক্ষ্য করুন যে ব্যাঙ্গালোরে নতুন শাখায় খুব শীঘ্রিই যাওয়া হবে বলে এই বছরে প্রত্যেক মণ্ডলীতে দুবছরের জন্য, ২০০২ ও ২০০৩ সালের পরিচর্যা বছরে ব্যবহারের জন্য আলাদা আলাদা প্যাকেটে সমস্ত ফর্ম পাঠানো হচ্ছে। দয়া করে বিচক্ষণতার সঙ্গে এগুলোকে ব্যবহার করুন। এগুলো কেবল সঠিক উদ্দেশ্যেই ব্যবহার করা উচিত। ২০০৩ সালের প্যাকেটটা ভবিষ্যতে ব্যবহার করার জন্য যেন যত্ন করে রেখে দেওয়া হয়।

▪ এই বছর থেকে অগ্রগামী পরিচর্যা স্কুলে, নিয়মিত অগ্রগামীরা যে বছর তারা যোগ দেয় সেই বছরের ১লা সেপ্টেম্বরের মধ্যে যদি অন্ততপক্ষে ১৬ বছরের না হয়, তাহলে তারা যোগ দিতে পারবে না। একজন অল্পবয়স্ক অগ্রগামীর বাবা/মা যদি একই ক্লাসে যোগ দেওয়ার জন্য যোগ্য হন, তাহলে সে যোগ দিতে পারে।

▪ ২০০১ সালের ৩১শে আগস্টের মধ্যে সারা বছরের সমস্ত মজুত সাহিত্য ও পত্রিকার একটা তালিকা বানানো দরকার। সাহিত্য সমন্বয়কারী যেভাবে প্রতি মাসে সাহিত্যের হিসাব করেন, এই তালিকা বানানোর কাজ কিছুটা সেইরকম। তালিকা বানানো হয়ে গেলে সাহিত্য ও পত্রিকার মোট সংখ্যা সাহিত্য তালিকা ফর্মে (S-18) লিখতে হবে। হাতে কত পত্রিকা মজুত আছে তার সংখ্যা প্রত্যেকটা মণ্ডলীতে পত্রিকা বিভাগের দেখাশোনায় যে ভাইরা আছেন তাদের কাছ থেকে পাওয়া যাবে। প্রত্যেকটা সমন্বয়কারী মণ্ডলীর কাছে তিনটে সাহিত্য তালিকা ফর্ম (S-18) পাঠানো হবে। অনুগ্রহ করে আসল ফর্মটা সেপ্টেম্বর মাসের ৬ তারিখের মধ্যে শাখা অফিসে পাঠিয়ে দিন। এটার একটা কার্বন কপি আপনাদের ফাইলে রেখে দিন। তৃতীয় কপিটা রাফ কপি হিসেবে ব্যবহার করা যেতে পারে। সমন্বয়কারী মণ্ডলীর সচিব এই তালিকা পরীক্ষা করে দেখবেন। তিনি আর সমন্বয়কারী মণ্ডলীর পরিচালক অধ্যক্ষ এই ফর্মে সই করবেন।

▪ ২০০১ সালের ২৪শে আগস্ট থেকে ৩১শে আগস্টের মধ্যে লোনাভলা বেথেলে সমস্ত মজুত সাহিত্যের একটা তালিকা বানানো হবে। সেই জন্য এই তালিকা বানানোর সময় কোন মণ্ডলীর কোন সাহিত্য আবেদন মণ্ডলীগুলোকে পাঠানো হবে না।

▪ নতুন যে প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:

যিশাইয়ের ভবিষ্যদ্বাণী​—⁠সমস্ত মানুষের জন্য জ্যোতি ১ম খণ্ড ​—⁠কান্নাড়া, তামিল, তেলুগু, পাঞ্জাবি ও হিন্দি

আল্লাহ্‌র হেদায়েত​—⁠আমাদের জন্য ফিরদৌসে যাওয়ার রাস্তা ​—⁠হিন্দি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার