ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/০১ পৃষ্ঠা ৫-৬
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/০১ পৃষ্ঠা ৫-৬

ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

২০০১ সালের ৭ই মে থেকে ২০শে আগস্ট পর্যন্ত ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেগুলোর ওপর ভিত্তি করে বই বন্ধ রেখে পুনরালোচনা। যে সময় ধার্য করা হয়েছে এর মধ্যে যে কয়টা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব তা একটা আলাদা কাগজে লিখুন।

[নোট: পুনরালোচনার সময়, উত্তর দেওয়ার জন্য শুধু বাইবেল ব্যবহার করতে পারেন। প্রশ্নের সঙ্গে যে নির্দেশ দেওয়া আছে তা আপনার ব্যক্তিগত গবেষণার জন্য। প্রহরীদুর্গ সম্বন্ধে নির্দেশগুলোর প্রত্যেকটাতে পৃষ্ঠা এবং অনুচ্ছেদ সংখ্যা না-ও দেওয়া থাকতে পারে।]

নিচের কথাগুলো সত্য বা মিথ্যা উত্তর দিন:

১. নহিমিয় ২:৪ পদে যে প্রার্থনার কথা বলা আছে তা একেবারে শেষ মুহূর্তে করা হয়েছিল যখন নহিমিয়ের কাছে আর কোন উপায় ছিল না। [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৬ ২/১৫ পৃ. ২৫ অনু. ৮ দেখুন।]

২. যে শব্দকে “মণ্ডলী” অনুবাদ করা হয়েছে তার জন্য গ্রিক শব্দ হল ইকলেসিয়া, যা ঐক্য আর একে অন্যকে সমর্থন যোগানোর ধারণা দেয়। [w-BE৯৯ ৫/১৫ পৃ. ২৫ অনু. ৪]

৩. যীশু বিশেষভাবে পৃথিবীতে এসেছিলেন ঈশ্বরের রাজ্য সম্বন্ধে প্রচার করার জন্য, যা তাঁর পিতার নামকে গৌরবান্বিত করবে এবং মানবজাতির সকল ব্যাধি চিরকালের জন্য দূর করবে। [gt-BE ২৪]

৪. ইয়োব যে সময়ে বেঁচে ছিলেন, তখন কেবল তিনিই যিহোবার প্রতি বিশ্বস্ত ছিলেন। (ইয়োব ১:⁠৮) [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৯২ ৮/১ পৃ. ৩১ অনু. ৩-৪ দেখুন।]

৫. শৌল অথবা পৌল নিজের ভরণপোষণের জন্য তাঁবু তৈরি করতেন আর এটা দেখায় যে তিনি গরিব পরিবার থেকে এসেছিলেন। (প্রেরিত ১৮:​২, ৩) [w-BE৯৯ ৫/১৫ পৃ. ৩০ অনু. ২-পৃ. ৩১ অনু. ১]

৬. যদিও দায়ূদ গুরুতর পাপ করেছিলেন, তবুও যিহোবা বলতে পেরেছিলেন যে সে “সর্ব্বান্তঃকরণে আমার অনুগামী ছিল” কারণ দায়ূদ অনুতপ্ত হয়েছিলেন ও ভাল গুণগুলো দেখিয়েছিলেন। (১ রাজা. ১৪:⁠৮) [w-BE৯৯ ৬/১৫ পৃ. ১১ অনু. ৪]

৭. অশাস্ত্রীয় না হলে, আমরা যে প্রতিজ্ঞাগুলো করি আমাদের সেই প্রতিজ্ঞাগুলো রক্ষা করা উচিত, এমনকি যদিও পরবর্তীকালে আমরা দেখি যে প্রতিজ্ঞাগুলো রক্ষা করা খুবই কঠিন। (গীত. ১৫:⁠৪) [সাপ্তাহিক বাইবেল পাঠ। w-BE৯১ ৮/১ পৃ. ৩০ অনু. ৬ দেখুন।]

৮. গীতসংহিতা ২২:১ পদ থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, চাপে পড়ে দায়ূদ ক্ষণিকের জন্য তার বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৬ ৮/১৫ পৃ. ২০ অনু. ১৯ দেখুন।]

৯. একজন খ্রীষ্টান নৈরাশ্য, হতাশা এবং আইন-সংক্রান্ত অথবা আর্থিক অনটনের মধ্যে “পতিত” হতে পারেন কিন্তু ঈশ্বরের পবিত্র আত্মার ও তাঁর প্রেমময় উপাসকদের সাহায্যে তিনি আধ্যাত্মিকভাবে পুরোপুরি “ভূতলশায়ী” হবেন না। (গীত. ৩৭:​২৩, ২৪) [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৬ ১১/১ পৃ. ৩০ অনু. ১৪ দেখুন।]

১০. যীশু “কলহ করিবেন না, উচ্চশব্দও করিবেন না, পথে কেহ তাঁহার রব শুনিতে পাইবে না” এই কথাগুলোর অর্থ ছিল যে তিনি উচ্চরবে অথবা চেঁচিয়ে জনসাধারণের কাছে প্রচার করবেন না। (মথি ১২:১৯) [gt-BE ৩৩]

নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:

১১. ইষ্রা ও তার সহযোগীরা কীভাবে ব্যবস্থার ‘অর্থ বুঝাইয়া দিয়াছিলেন?’ (নহি. ৮:⁠৮) [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৬ ২/১৫ পৃ. ২৬ অনু. ৪ দেখুন।]

১২. “সদাপ্রভুতে যে আনন্দ” তা কীসের থেকে আসে? (নহি. ৮:১০) [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৬ ২/১৫ পৃ. ২৬ অনু. ৯ দেখুন।]

১৩. যারা “ইচ্ছাপূর্ব্বক যিরূশালেমে বাস করিতে চাহিল,” তাদেরকে কেন আশীর্বাদ করা হয়েছিল? (নহি. ১১:⁠২) [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৬ ২/১৫ পৃ. ২৬ অনু. ১২ দেখুন।]

১৪. ইষ্টের কেন রাজাকে তার বিশেষ উদ্দেশ্যের কথা জানাতে দেরি করেছিলেন? (ইষ্টের ৫:​৬-৮) [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৬ ৩/১৫ পৃ. ২৪ অনু. ১৮ দেখুন।]

১৫. অন্য ধর্মের একজনকে বিয়ে করার বিষয়ে বাইবেল কী পরামর্শ দেয়? শাস্ত্রপদ দেখান। [fy পৃ. ১২৯ অনু. ৩]

১৬. ইলীফসের উপদেশ কেন ইয়োবকে উৎসাহ না দিয়ে বরং আরও নিরাশ করেছিল? (ইয়োব ২১:৩৪; ২২:​২, ৩) [সাপ্তাহিক বাইবেল পাঠ। w-BE৯৫ ২/১৫ পৃ. ২৭ অনু. ৫-৬ দেখুন।]

১৭. বিবাহে যে সমস্যাগুলো আসে সেগুলোকে কীভাবে ও কখন মোকাবিলা করা উচিত? [fy পৃ. ১৫৪ অনু. ৪]

১৮. গীতসংহিতা ২:১ পদে যেমন লেখা রয়েছে, কোন্‌ “অনর্থক বিষয়” নিয়ে জাতিগুলো “ধ্যান করে?” [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৬ ৮/১৫ পৃ. ২০ অনু. ৫ দেখুন।]

১৯. শমরীয়দের এবং ইথিওপিয় অধ্যক্ষের কাছে ফিলিপের প্রচার কাজ থেকে পক্ষপাতশূন্যতা সম্বন্ধে আমরা কোন্‌ বাস্তবধর্মী শিক্ষা পেতে পারি? (প্রেরিত ৮:​৬-১৩, ২৬-৩৯) [w-BE৯৯ ৭/১৫ পৃ. ২৫ অনু. ২]

২০. ইয়োব কীসের তুলনা দিয়ে বুঝিয়েছিলেন যে ঈশ্বর তাকে কবর থেকে পুনরুত্থিত করবেনই, যে কবরকে তিনি তার সমস্যাগুলো থেকে লুকিয়ে থাকার জায়গা বলে মনে করতেন? (ইয়োব ১৪:​৭, ১৩-১৫) [সাপ্তাহিক বাইবেল পাঠ। w-BE০০ ৫/১৫ পৃ. ২৭ অনু. ৭-পৃ. ২৮ অনু. ১ দেখুন।]

প্রয়োজনীয় শব্দ(গুলো) বা শব্দসমষ্টি দিয়ে নিচে দেওয়া বাক্যগুলো সম্পূর্ণ করুন:

২১. ইষ্টের ৮:১৭ পদ বলে যে অনেক লোক “যিহূদি-মতাবলম্বী” হয়েছিল; একইভাবে, আজকে ‘অপর মেষের’ ____________________  ____________________ পাশে দাঁড়িয়েছেন। (প্রকা. ৭:৯; যোহন ১০:​১৬, NW; সখ ৮:২৩) [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৬ ৩/১৫ পৃ. ২৫ অনু. ১৪ দেখুন।]

২২. প্রেরিত ১:৭ পদ যেমন দেখায়, যিহোবা যদিও ____________________ সম্পর্কে খুবই সচেতন কিন্তু তাঁর বিচারের দিন ____________________ ন্যায় আসবে, যখন কেউ তা আশা করবে না। (২ পিতর ৩:১০) [w-BE৯৯ ৬/১ পৃ. ৫ অনু. ১-২]

২৩. মথি ৯:​১৬, ১৭ পদে যে দৃষ্টান্তগুলোর কথা লেখা আছে সেগুলোর মাধ্যমে যীশু ____________________ শিষ্যদের উপলব্ধি করতে সাহায্য করছিলেন যে কেউ যেন তাঁর শিষ্যদের কাছ থেকে আশা না করে যে তারা ____________________ পুরাতন রীতি পালন করবে, যেমন ____________________ ।[gt-BE ২৮]

২৪. আস্থা, বিশ্বাস ও একে অন্যকে বোঝার মাধ্যমে গঠনমূলক কথাবার্তা বলা যায় আর এই গুণগুলো তখনই দেখানো যায় যখন বিবাহকে ____________________ সম্পর্ক বলে দেখা হয় ও এটাকে সফল করার জন্য অন্তর থেকে ____________________ করা হয়। [w-BE৯৯ ৭/১৫ পৃ. ২১ অনু. ৩]

২৫. ভাল বন্ধুরা আমাদেরকে নৈতিক ও আধ্যাত্মিক চাহিদাগুলোকে ____________________ এবং ____________________ যিহোবার সেবা করতে সাহায্য করতে পারে। [w-BE৯৯ ৮/১ পৃ. ২৪ অনু. ৩]

নিচে দেওয়া উক্তিগুলো থেকে সঠিক উত্তর বেছে নিন:

২৬. মর্দখয়ের ‘রাজদ্বারে বসে থাকা’ ইঙ্গিত করে যে তিনি (রাজার রক্ষী ছিলেন; রাজা অহশ্বেরশের একজন পদস্থ কর্মচারী ছিলেন; রাজার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিলেন)। (ইষ্টের ২:​১৯, ২০) [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৬ ৩/১৫ পৃ. ২৪ অনু. ৯ দেখুন।]

২৭. ইয়োব ১৯:​২৫-২৭ পদে যেমন বলা আছে, ইয়োব বিশ্বাস প্রকাশ করেছিলেন যে তিনি ‘ঈশ্বরকে দেখিবেন,’ তার মানে ছিল যে তিনি (দর্শন পাবেন; স্বর্গীয় জীবনে পুনরুত্থিত হবেন; যিহোবা সম্বন্ধে সত্যতার বিষয়ে তার বোধগম্যতার চোখ খুলে যাবে)। [সাপ্তাহিক বাইবেল পাঠ। w-BE৯৪ ১১/১ পৃ. ২৬ অনু. ১৭]

২৮. বাচ্চাদের মধ্যে (অসতর্কতা, অজ্ঞানতা; খেলায় মেতে থাকা) দেখে বাবামায়েদের অবাক হওয়া উচিত নয়। (হিতো. ২২:১৫) [fy পৃ. ১৪৯ অনু. ২০]

২৯. যখন স্বামী ও স্ত্রী কোন বিষয়ে একমত হতে পারে না, তখন তাদের দুজনের (শ্রবণে সত্বর, কথায় সত্বর, ক্রোধে সত্বর) হওয়া দরকার। (যাকোব ১:১৯) [fy পৃ. ১৫৬ অনু. ৯]

৩০. স্বামী-স্ত্রী স্পষ্ট কথা বলে ও সৎ হয়ে তাদের বিবাহবন্ধনকে (বার্ধক্য; ভগ্ন-স্বাস্থ্য; শয়তান) এর আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মজবুত করতে পারে, যে বিবাহকে ভেঙে দিতে পারে। [fy পৃ. ১৬৭ অনু. ১৩]

নিচে দেওয়া শাস্ত্র তালিকার সঙ্গে বাক্যগুলো মেলান:

নহি. ৩:৫; গীত. ১২:২; ১৯:৭; ৭২:১৩; লূক ৪:​১৬-২১

৩১. স্বেচ্ছায় নিজেদেরকে আমরা যেন প্রসারিত করি, গর্বিত হয়ে, নিচু কাজ ভেবে পরিশ্রম করা যেন ছেড়ে না দিই। [সাপ্তাহিক বাইবেল পাঠ। w-BE৯৪ ১১/১ পৃ. ২৬ অনু. ১৭]

৩২. যীশু খ্রীষ্টের পার্থিব পরিচর্যার দিনগুলোতে যিহুদি সমাজগৃহ শিক্ষার, প্রার্থনার, শাস্ত্র পড়া ও সেইসঙ্গে তা বুঝিয়ে দেওয়ার স্থান হিসেবে কাজ করেছিল। [gt-BE ২১]

৩৩. তাঁর রাজ্যের শাসনে, একজন করুণাময় রাজা হিসেবে যীশু, সকল পীড়িতদের সাহায্য করার তাঁর হৃদয়ের ইচ্ছা পূর্ণ করবেন। [gt-BE ২৫]

৩৪. আমরা যদি ঈশ্বরের বন্ধুত্ব কামনা করি, তাহলে আমাদের ভিতর থেকে সৎ ও নিষ্কপট হতে হবে। [সাপ্তাহিক বাইবেল পাঠ। w-BE৯১ ৮/১ ২৯ অনু. ১ দেখুন।]

৩৫. ঈশ্বরের ব্যবস্থা মেনে চললে তা একজনের প্রাণকে এবং স্বাস্থ্যকে সতেজ করে। [সাপ্তাহিক বাইবেল পাঠ। w-BE০০ ১০/১ পৃ. ১৩ অনু. ৪ দেখুন।]

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার