ঘোষণাবলি
▪ জুন মাসের জন্য সাহিত্য অর্পণ: ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? অথবা জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ চেষ্টা করুন। জুলাই এবং আগস্ট: নিচে দেওয়া ৩২ পৃষ্ঠার যে কোন ব্রোশার অর্পণ করা যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, “দেখ! আমি সকলই নূতন করিতেছি,” আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?, ঐশ্বরিক নামটি যা চিরকাল থাকবে (ইংরেজি), যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আমরা মরলে আমাদের কী হয়? (ইংরেজি), জীবনের উদ্দেশ্য কী—আপনি কীভাবে তা পেতে পারেন? এবং আপনার প্রিয়জন যখন মারা যায় (ইংরেজি)। সমস্ত লোকের জন্য একটি পুস্তক (ইংরেজি), আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, বিদেহী আত্মারা—তারা কি আপনাকে সাহায্য অথবা আপনার ক্ষতি করতে পারে? তারা কি প্রকৃতই অস্তিত্বশীল? (ইংরেজি) এবং যুদ্ধবিহীন এক জগৎ কি কখনও সম্ভব? (ইংরেজি) এই ব্রোশারগুলোর যেটা যেখানে দেওয়া ঠিক হবে, লোকেদেরকে সেটা দেওয়া যেতে পারে। সেপ্টেম্বর: ব্রোশার: বিংশ শতাব্দীতে যিহোবার সাক্ষীবৃন্দ এবং জীবন—কিভাবে এখানে এসেছে? ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে? (ইংরেজি) বই।
▪ ২০০১ সালের ৩০শে জুলাই থেকে সারা ভারতে মণ্ডলীর বই অধ্যয়নে যিশাইয়ের ভবিষ্যদ্বাণী—সমস্ত মানুষের জন্য জ্যোতি ১ম খণ্ড (ইংরেজি) বইটা অধ্যয়ন করা হবে। এটা এখন তেলুগু, নেপালি ও মারাঠি ভাষার বই অধ্যয়নের দলগুলোতেও প্রযোজ্য।
▪ বার্ষিক উপকরণগুলোর একটা বিশেষ আবেদন ফর্ম ফেব্রুয়ারি মাসের স্টেটমেন্টের সঙ্গে প্রত্যেকটা মণ্ডলীতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যে মণ্ডলীগুলো এখনও পর্যন্ত ২০০১ সালের সম্মেলন ব্যাজ কার্ড এবং বার্ষিক উপকরণগুলো যেমন শাস্ত্র পরীক্ষা করা, বর্ষপুস্তক (ইংরেজি), ক্যালেন্ডার (ইংরেজি) এবং ২০০২ সালের স্মরণার্থক সভার আমন্ত্রণপত্রের অর্ডার করেনি তাদের দেরি না করে এখনই সেগুলোর আবেদন পাঠিয়ে দেওয়া উচিত। তা না হলে, পরের বছরের জন্য আপনাদের চাহিদাগুলো মেটানো সোসাইটির পক্ষে মুশকিল হবে। যে মণ্ডলীগুলো কিংডম হল লিটরেচার ইনভেনটোরি অ্যারেঞ্জমেন্ট এর মধ্যে পড়ে, সেই মণ্ডলীগুলো তাদের আবেদন কেবল তাদের “সমন্বিত মণ্ডলী”-র মাধ্যমে পাঠানো উচিত। সাহিত্যাদির সমন্বয়কারী এবং সমন্বিত মণ্ডলীর সচিবের এ বিষয়ে নিশ্চিত হওয়া উচিত যে তাদের সাহিত্য দলের প্রতিটা মণ্ডলীর জন্য প্রয়োজনীয় সরবরাহের আবেদন করা হয়েছে।