আপনার লাইব্রেরি থেকে বর্ষপুস্তকগুলো-র (ইংরেজি) কোনটা কি হারিয়ে গেছে?
যিহোবার সাক্ষিদের বর্ষপুস্তক এর সবকটাই অত্যন্ত মূল্যবান সম্পদ, যা পড়ে আনন্দ পাওয়া যায়। পৃথিবীর সব জায়গা থেকে পাওয়া রাজ্যের প্রচারের গঠনমূলক রিপোর্ট যিহোবার নির্দেশনা, সুরক্ষা এবং আশীর্বাদের প্রতি আমাদের আস্থাকে আরও দৃঢ় করে। আমাদের কাছে ১৯৯৭ থেকে ২০০০ সালের ইংরেজি বর্ষপুস্তক-গুলো রয়েছে। এই বর্ষপুস্তকগুলো-তে উরুগুয়ে, চেক্ প্রজাতন্ত্র, জাপান, জার্মানি, প্যারাগুয়ে, বেনিন, ব্রাজিল, ব্রিটেন, মাইক্রোনেশিয়া, মার্টিনিক, মালাউই এবং মাদাগাস্কারে প্রচার কাজের রোমাঞ্চকর ইতিহাস রয়েছে। আপনার ব্যক্তিগত লাইব্রেরি থেকে এই বর্ষপুস্তক-গুলোর কোনটা হারিয়ে গেছে কিনা তা দেখুন না কেন? একইভাবে ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের অধ্যক্ষের কিংডম হলের লাইব্রেরি পরীক্ষা করে দেখা দরকার। কোন প্রকাশক অথবা মণ্ডলী এই বর্ষপুস্তকগুলো পেতে চাইলে, মণ্ডলীর যে ভাই সাহিত্য বিভাগ দেখাশোনা করেন তার মাধ্যমে এখনই সেগুলোর আবেদন করতে পারেন।