ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/০১ পৃষ্ঠা ৩
  • আপনি কি আপনার কিংডম হলের প্রতি সম্মান দেখান?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি আপনার কিংডম হলের প্রতি সম্মান দেখান?
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • একই কিংডম হল ব্যবহার করা
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/০১ পৃষ্ঠা ৩

আপনি কি আপনার কিংডম হলের প্রতি সম্মান দেখান?

১ “দেখ, ইহা কেমন উত্তম ও কেমন মনোহর যে, ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে!” (গীত. ১৩৩:⁠১) কিংডম হলের সভাগুলো আমাদেরকে আমাদের ভাইবোনদের সঙ্গে মেলামেশা করার সুযোগ করে দেয় আর এর ফলে আমরা প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করে তুলতে, পরস্পরকে উৎসাহিত করতে পারি।​—⁠ইব্রীয় ১০:​২৪, ২৫.

২ যেহেতু কিংডম হল আমাদের জীবনে এরকম গুরুত্বপূর্ণ এক কাজ করে থাকে, তাই আমরা কি সত্যিই এর প্রতি সম্মান দেখাই? আমাদের এলাকায় কিংডম হলই সত্য উপাসনার কেন্দ্র। তাই, এর প্রতি আমাদের সম্মান দেখানো উচিত। এটাকে যে পরিষ্কার-পরিচ্ছন্ন ও ভাল অবস্থায় রাখা দরকার, তা আমাদের সকলেরই উপলব্ধি করা উচিত। কখনও কখনও আমাদের বই অধ্যয়ন দলকে কিংডম হল পরিষ্কারের দায়িত্ব দেওয়া হয়। যদি আমাদের পক্ষে সম্ভব হয়, তাহলে কিংডম হল পরিষ্কারের কাজে সকলেরই অংশ নেওয়া উচিত কারণ এভাবে আমরা সভার জন্য যে এক পরিষ্কার-পরিচ্ছন্ন ও ভাল জায়গা দরকার, তার প্রতি আমাদের উপলব্ধি দেখাই।

৩ আমাদেরকে কিংডম হল পরিষ্কারের কাজ দেওয়া হোক বা না হোক, আমরা সকলেই এর প্রতি সম্মান দেখাতে পারি। কীভাবে? খুব সহজ একটা কাজ করে। আর তা হল, কিংডম হলের ভিতরে ঢোকার আগে ভাল করে আমরা আমাদের জুতো ঝেড়ে নিতে পারি, যাতে হল নোংরা না হয়। বিশেষ করে যখন আবহাওয়া ভাল থাকে না সেই সময় এটা করা খুবই জরুরি। আমরা যদি টয়লেটে যাই, তাহলে ব্যবহার করার পর আমরা যেন সিঙ্কের চারদিক ভাল করে মুছে আসি, যাতে পরের জন যখন ব্যবহার করবে তখন সেটা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। যে ভাইয়েরা সাহিত্য ও পত্রিকা বিভাগে কাজ করেন তারা খালি বাক্সগুলোকে সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলে কিংডম হলের প্রতি সম্মান দেখাতে পারেন। আবর্জনা ফেলার পাত্রে সমস্ত আবর্জনা ফেলা উচিত। আমরা যদি মেঝেতে কাগজের টুকরো অথবা অন্য কোন আবর্জনা পড়ে থাকতে দেখি, তাহলে অন্যে করবে তা না ভেবে আমাদের সঙ্গে সঙ্গে সেটা তুলে আবর্জনা ফেলার পাত্রে ফেলা উচিত।

৪ অধিবেশন অথবা সম্মেলনগুলোতে যোগ দেওয়ার সময়েও একই নীতি মেনে চলা উচিত। অধিবেশনের জায়গা হল সত্য উপাসনার একটা কেন্দ্র, তা সে আমাদেরই কোন অধিবেশন হলে অথবা অন্য কোন জায়গায়ই হোক আর তাই এই স্থানকেও আমাদের সম্মান করা উচিত। জায়গা ছেড়ে যাওয়ার আগে আমাদের সবসময় দেখে নেওয়া উচিত যে আমরা আমাদের বসার জায়গায় কোন আবর্জনা ফেলে যাচ্ছি কি না। অন্যদেরকে সাহায্য করার মনোভাব আমাদের থাকা উচিত আর এটা মনে করা উচিত নয় যে যাদেরকে পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা চলে গেলে পর তারা সেটা তুলে নেবেন।

একই কিংডম হল ব্যবহার করা

৫ জায়গা ও নির্মাণ সামগ্রীর দাম বেশি বলে, অনেক কিংডম হলই একটার বেশি মণ্ডলী ব্যবহার করে থাকে। শহরতলিগুলোতে পাঁচটা বা ছটা মণ্ডলী একটা কিংডম হল ব্যবহার করে থাকে। প্রতিটা মণ্ডলীরই কিংডম হলের যত্ন নেওয়া উচিত এই মনে রেখে যে, এটা যিহোবার সম্পত্তি আর তাঁরই উপাসনার জন্য এটাকে ব্যবহার করা হয়। তাই, কিংডম হলের প্রতি সম্মান দেখানো কেবল যিহোবার জন্য আমাদের ভালবাসাই দেখায় না কিন্তু সেইসঙ্গে এও দেখায় যে অন্য যে মণ্ডলীগুলো ওই হল ব্যবহার করে সেখানকার ভাইবোনদেরও আমরা ভালবাসি।

৬ সাধারণত, সপ্তায় একবার কিংডম হল পরিষ্কার করা হয়। কিন্তু, যেখানে একের বেশি মণ্ডলী একটাই হল ব্যবহার করে সেখানে প্রত্যেক সভার পর হল পরিষ্কার করে যাওয়া দরকার, যাতে অন্য মণ্ডলী যখন সেখানে সভার জন্য আসবে তখন যেন সেটা পরিষ্কার থাকে। রবিবারেও তা করতে হবে যখন একটা মণ্ডলীর সভা শেষ হয়ে যাওয়ার ঠিক পরেই আরেকটা মণ্ডলীর সভা শুরু হয়। তাই, সময় থাকলে পরের মণ্ডলীর জন্য হল পরিষ্কার করে রেখে গেলে ভাল হয়। যখন একই দিনে কয়েকটা মণ্ডলী একটা কিংডম হল ব্যবহার করে তখন কেউ যদি এর যত্ন না নেয়, তাহলে দিনের শেষে এটা বেশ অপরিচ্ছন্ন হয়ে পড়বে।

৭ আমরা যেমন আধ্যাত্মিক বিষয়গুলোতে “এক মনে ও এক বিচারে পরিপক্ব,” তেমনই আমাদের কিংডম হলের প্রতি সম্মান দেখানোর ব্যাপারেও আমরা যেন এক হই।​—⁠১ করি. ১:⁠১০.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার