ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/০১ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১৪ই মে থেকে যে সপ্তা শুরু
  • ২১শে মে থেকে যে সপ্তা শুরু
  • ২৮শে মে থেকে যে সপ্তা শুরু
  • ৪ঠা জুন থেকে যে সপ্তা শুরু
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/০১ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১৪ই মে থেকে যে সপ্তা শুরু

গান ২১১

৬ মি: স্থানীয় ঘোষণাবলি এবং আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি।

৯ মি: “ভবিষ্যতের জন্য আপনার আধ্যাত্মিক লক্ষ্যগুলো কী?” একজন প্রাচীন অথবা একজন যোগ্য পরিচালক দাস আমাদের পরিচর্যা (ইংরেজি) বইয়ের ১১৬-১৮ পৃষ্ঠা থেকে ব্যবহারিক পরামর্শগুলো আলোচনা করবেন। এখানে যে সাহায্যকারী তথ্যগুলো দেওয়া আছে সেগুলো কীভাবে একজন কিশোর, এক দম্পতি এবং অবসরপ্রাপ্ত একজন বয়স্ক ব্যক্তিকে তাদের পরিচর্যাকে বাড়াতে সাহায্য করবে তা দেখান।

১০ মি: প্রশ্নবাক্স। একজন প্রাচীন বক্তৃতা দেবেন।

২০ মি: “আপনার অভ্যাস কী?”a সভাগুলোর প্রতি উপলব্ধি দেখানো এবং সভাগুলোতে না আসার অভ্যাস এড়িয়ে চলা সম্বন্ধে বলুন। যে ভাই এই অংশটা পরিচালনা করবেন তিনি, সপ্তার মাঝের দিনের সভায় কেমন উপস্থিতি হয় সে সম্পর্কে কিছু বলতে পারেন।

গান ৯৩ এবং শেষ প্রার্থনা।

২১শে মে থেকে যে সপ্তা শুরু

গান ৩১

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।

১৭ মি: “আপনি কি আপনার কিংডম হলের প্রতি সম্মান দেখান?”b প্রাচীন প্রবন্ধটা নিয়ে আলোচনা করবেন এবং প্রবন্ধের মুখ্য বিষয়গুলো তুলে ধরবেন যা স্থানীয়ভাবে প্রযোজ্য। কিংডম হলকে পরিষ্কার ও সুন্দর রাখার জন্য কেন আমরা যথাসাধ্য করব, তার কারণগুলোর ওপর জোর দিন। কিংডম হলকে পরিষ্কার ও সুন্দর রাখার জন্য স্থানীয়ভাবে যে ব্যবস্থা করা হয়েছে সে বিষয়ে কিছু বলুন।​—⁠১৯৯৯ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র প্রশ্নবাক্স দেখুন।

১৮ মি: “মুক্তহস্তে দান করে আনন্দ পাওয়া যায়” ২০০০ সালের ১লা নভেম্বর প্রহরীদুর্গ এর ২৮-৩১ পৃষ্ঠার ওপর ভিত্তি করে একজন প্রাচীন বক্তৃতা দেবেন। একজন উদার ব্যক্তি কীভাবে আশীর্বাদ পান, তা বুঝিয়ে বলুন। (হিতো. ১১:⁠২৪ক) পৃথিবীব্যাপী কাজকে সমর্থন করার জন্য মণ্ডলীর ভাইবোনেরা যে দান দেন, তার জন্য তাদের প্রশংসা করুন।

গান ১২ এবং শেষ প্রার্থনা।

২৮শে মে থেকে যে সপ্তা শুরু

গান ৫৮

১৩ মি: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের মে মাসের প্রচার কাজের রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। “গ্রাহকভুক্তি পুনর্নবীকরণের সহজ প্রক্রিয়া” পুনরালোচনা। যে গ্রাহকরা তাদের গ্রাহকভুক্তি শেষ হয়ে যাওয়ার পর পত্রিকাগুলো নিয়মিত পাওয়ার জন্য সত্যিকারের আগ্রহ দেখান তাদের সাহায্য করার জন্য পত্রিকা রুট শুরু করতে সমস্ত প্রকাশকদের উৎসাহিত করুন।

১৫ মি: স্থানীয় ঘোষণাবলি।

১৭ মি: “ঈশ্বরের বাক্য . . . কার্য্যসাধক।”c খুব অল্পকথায় কিছু বলে কীভাবে বাইবেলের প্রতি মনোযোগ আনা যেতে পারে, সেটা দেখাতে ভাল করে তৈরি দুটো নমুনা দেখান।

গান ৭৯ এবং শেষ প্রার্থনা।

৪ঠা জুন থেকে যে সপ্তা শুরু

গান ১০০

১২ মি: স্থানীয় ঘোষণাবলি এবং প্রচার কাজের অভিজ্ঞতাগুলো।

১৫ মি: “শস্য কাটার কাজে পুরোপুরি অংশ নিন।”d ৪ অনুচ্ছেদ আলোচনা করার সময় ১৯৯৬ সালের ১৫ই সেপ্টেম্বর প্রহরীদুর্গ এর ১৯ পৃষ্ঠার ১০ অনুচ্ছেদের উদাহরণটার কথা বলুন আর দেখান যে প্রচার কাজকে বাড়ানোর জন্য কিছুজন কী করছেন।

১৮ মি: “আমরা আমাদের এলাকায় অনেকবার কাজ করেছি!”e পরিচর্যা অধ্যক্ষ আলোচনা করবেন। (যে মণ্ডলীগুলো একটা এলাকায় কদাচিৎ কাজ করে, তারা ১৯৯৮ সালের এপ্রিল মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র “পত্রিকাগুলি রাজ্য সম্বন্ধে ঘোষণা করে” প্রবন্ধটা আরেকবার আলোচনা করতে পারে।) কোন এলাকায় কাজ করার সময় সেই এলাকায় যাতে একটা বাড়িও বাদ না পড়ে তার জন্য স্থানীয়ভাবে কী করা যেতে পারে, তা নিয়ে আলোচনা করুন। ১৯৯৭ সালের বর্ষপুস্তক (ইংরেজি) এর ২০৪ পৃষ্ঠা এবং ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি প্রহরীদুর্গ এর ২৬ পৃষ্ঠা থেকে অভিজ্ঞতাগুলো বলুন। ঘরে-ঘরে কাজের রেকর্ড ঠিকমতো রাখা, যারা ঘরে ছিল না তাদের কাছে আবার ফিরে যাওয়া এবং শীঘ্রিই পুনর্সাক্ষাৎগুলো করার ওপর জোর দিন।

গান ১৪২ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

d এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

e এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার