ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/০১ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/০১ পৃষ্ঠা ৭

ঘোষণাবলি

▪ এপ্রিল ও মে মাসের জন্য সাহিত্য অর্পণ: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা। পুনর্সাক্ষাতে যারা আগ্রহ দেখান তাদেরকে গ্রাহকভুক্ত করা যেতে পারে। সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন বইটা অথবা আমার বাইবেলের গল্পের বই অর্পণ করুন। জুন: ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? অথবা জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ চেষ্টা করুন। জুলাই: এখানে দেওয়া ৩২ পৃষ্ঠার যে কোন একটা ব্রোশার অর্পণ করা যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, “দেখ! আমি সকলই নূতন করিতেছি”, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?, ঐশ্বরিক নামটি যা চিরকাল থাকবে (ইংরেজি), যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আমরা মরলে আমাদের কী হয়? (ইংরেজি), জীবনের উদ্দেশ্য কী​—⁠আপনি কীভাবে তা পেতে পারেন?, এবং আপনার প্রিয়জন যখন মারা যায় (ইংরেজি)। সমস্ত লোকের জন্য একটি পুস্তক (ইংরেজি), আমাদের সমস্যাগুলি​—⁠সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে, বিদেহী আত্মারা​—⁠তারা কি আপনাকে সাহায্য অথবা আপনার ক্ষতি করতে পারে? তারা কি প্রকৃতই অস্তিত্বশীল? (ইংরেজি) এবং যুদ্ধবিহীন এক জগৎ কি কখনও সম্ভব? (ইংরেজি) এই ব্রোশারগুলোর যেটা যেখানে দেওয়া ঠিক হবে, লোকেদেরকে সেটা দেওয়া যেতে পারে।

▪ “২০০১ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের তালিকা”-তে যে ৩ নং. ও ৪ নং. বক্তৃতা দেওয়া আছে সেগুলো যুক্তি (ইরেজি) বইয়ের নির্ধারিত পৃষ্ঠা ও অনুচ্ছেদগুলো থেকে নেওয়া হয়েছে। যখন বইয়ে অনুচ্ছেদগুলোকে গুণবেন তখন সেই অনুচ্ছেদগুলোকেই গুণবেন যেগুলোর আগে বেশ কিছুটা জায়গা ছাড়া আছে।

▪ সমস্ত পরিচালক অধ্যক্ষ এবং সচিবদের বাড়ির নতুন ঠিকানা এবং টেলিফোন নম্বর সোসাইটির কাছে থাকা খুবই জরুরি। যদি ঠিকানা অথবা টেলিফোন নম্বর পালটানো হয়, তাহলে সচিব দেরি না করে পরিচালক অধ্যক্ষ/সচিবের পরিবর্তিত ঠিকানা ফর্মে (S-29) ভরে সোসাইটির কাছে পাঠিয়ে দেবেন। যদি এসটিডি কোড পালটায়, তাহলে সেটাও এই ফর্মে লিখে পাঠাতে হবে।

▪ মণ্ডলীর সচিবদের কাছে নিয়মিত অগ্রগামী কাজের জন্য আবেদন ফর্ম (S-205) ও সহায়ক অগ্রগামী কাজের জন্য আবেদন ফর্ম (S-205b) যথেষ্ট পরিমাণে থাকা দরকার। এগুলো সাহিত্য অর্ডার ফর্মে (S-14) চেয়ে পাঠানো যেতে পারে। অন্তত এক বছরের জন্য চলবে এমনভাবে অর্ডার করুন। নিয়মিত অগ্রগামীর সবকটা আবেদন ফর্ম ঠিকমতো ভরা হয়েছে কিনা তা ভাল করে দেখুন। আবেদনকারীরা যদি তাদের বাপ্তিস্মের ঠিক দিনটা মনে করতে না পারেন, তাহলে তাদের হিসাব করে সেটা বের করা ও মনে রাখার জন্য একটা রেকর্ড রাখা দরকার।

▪ অন্য দেশের মণ্ডলীর সভাগুলোতে, সীমা অধিবেশনে বা জেলা সম্মেলনে যোগ দেওয়ার জন্য যখনই আপনি ব্যক্তিগতভাবে পরিকল্পনা করেন, তখন সেখানকার যে শাখা দফতর এই কাজগুলো দেখাশোনা করে সেখানে আপনি দিন, সময় ও জায়গা সম্বন্ধে তথ্য জানার জন্য আবেদন জানাতে পারেন। শাখা দফতরের ঠিকানাগুলো এই বছরের বর্ষপুস্তক (ইংরেজি) এর শেষ পৃষ্ঠায় দেওয়া আছে।

▪ মণ্ডলীগুলো যে সব সাহিত্য চেয়ে পাঠিয়েছিল কিন্তু বর্তমানে যেগুলো স্টকে নেই সেই সাহিত্যগুলো প্যাকিং লিস্টের পেনডিং আইটেমে দেওয়া থাকবে। যখনই সাহিত্যগুলো স্টকে চলে আসবে সমস্ত পেনডিং আইটেমগুলো তখনই পাঠিয়ে দেওয়া হবে। তাই যে আইটেমগুলো একবার পেনডিং লিস্টে চলে আসে সেগুলোর জন্য দ্বিতীয়বার আবেদন করার দরকার নেই। যদি একই সাহিত্যের আরও অর্ডার দেওয়ার প্রয়োজন বলে মনে হয় যেমন বিশেষ আবেদনের সাহিত্যগুলো, তাহলে সাহিত্য অর্ডার ফর্ম (S-14) এর সঙ্গে এক ছোট্ট নোটে বলে দিতে পারেন যে, আগে যে সাহিত্যগুলো আবেদন করা হয়েছিল ও যেগুলোকে পেনডিং লিস্টে দেখানো হয়েছে সেগুলো ছাড়া আরও সাহিত্য অর্ডার করা হচ্ছে। অর্ডার করার সময় যদি এই নোট না থাকে, তাহলে সাহিত্য পাঠানো হবে না।

▪ যে মণ্ডলীগুলো একই কিংডম হল ব্যবহার করে তারা তাদের সাহিত্যের অর্ডারগুলো শুধু সমন্বিত মণ্ডলী থেকেই নেবেন।

▪ যদি আপনার মণ্ডলী থেকে সাহিত্য এবং/বা পত্রিকা পাঠানোর ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন জানানো হয়ে থাকে, তাহলে লক্ষ্য রাখবেন যে যতদিন পর্যন্ত পরিবর্তিত ঠিকানায় সাহিত্য পাঠানো চালু না হয় ততদিন যেন পুরনো ঠিকানা থেকে সাহিত্যগুলো নেওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়। সাসাইটিকে যদি টেলিফোনে বা ফ্যাক্স-লেটারে এটা জানানো হয়েও থাকে, তবুও এটা করা দরকার।

▪ পবিত্র শাস্ত্রের নতুন জগৎ অনুবাদ (ইংরেজি) এর ডিলাক্স সংস্করণ, আঞ্চলিক ভাষার বাইবেলগুলো, প্রহরীদুর্গ ও সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার বাঁধানো খণ্ডগুলো এবং ভিডিও ক্যাসেটগুলোর জন্য দয়া করে আবেদন করবেন না যতদিন পর্যন্ত না আবার ঘোষণা করা হচ্ছে। নিজের এবং মণ্ডলীর লাইব্রেরির জন্য প্রত্যেক মাসের পত্রিকা জমিয়ে রাখুন ও বছরের শেষে সেগুলোকে একটা খণ্ডে বাঁধাই করে নিন। যে ভিডিও ক্যাসেটগুলো মণ্ডলীর লাইব্রেরিতে রাখা থাকে সেগুলো যে কোন সময়ে ব্যবহার করা যেতে পারে। প্রকাশকদের আবেদন জানানো হচ্ছে তারা যেন নিজেদের এলাকা থেকে আঞ্চলিক ভাষার বাইবেল সংগ্রহ করেন।

▪ যে প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:

বাইবেলের প্রাথমিক শিক্ষাগুলি ​—⁠পাঞ্জাবি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার