ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
২০০১ সালের ১লা জানুয়ারি থেকে ২৩শে এপ্রিল পর্যন্ত ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে যে বিষয় আলোচনা করা হয়েছে তার ওপর ভিত্তি করে বই বন্ধ রেখে পুনরালোচনা। যে সময় ধার্য করা হয়েছে তার মধ্যে যে কয়টা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব তা একটা আলাদা কাগজে লিখুন।
[নোট: পুনরালোচনার সময়, উত্তর দেওয়ার জন্য শুধু বাইবেল ব্যবহার করতে পারেন। প্রশ্নের সঙ্গে যে নির্দেশ দেওয়া আছে তা আপনার ব্যক্তিগত গবেষণার জন্য। প্রহরীদুর্গ সম্বন্ধে নির্দেশগুলোর প্রত্যেকটাতে পৃষ্ঠা এবং অনুচ্ছেদ সংখ্যা নাও দেওয়া থাকতে পারে।]
নিচের কথাগুলো সত্য বা মিথ্যা উত্তর দিন:
১. যদিও আমরা আমাদের আবেগকে আগে জায়গা দিয়ে অন্যায়কে প্রশ্রয় দেব না কিন্তু আমাদের বিরুদ্ধে পাপ করেছেন এমন কেউ যখন অনুতপ্ত হন তখন তাকে দয়া দেখিয়ে ক্ষমা করে আমরা যোষেফের উদাহরণ অনুকরণ করতে পারি। (আদি. ৪২:২১; ৪৫:৪, ৫) [wBE৯৯ ১/১ পৃ. ৩১ অনু. ২-৩]
২. বিবাহে একতা থাকতে হলে একমাত্র জরুরি বিষয় হল স্বামী-স্ত্রীর একই বিশ্বাস থাকা। [fy পৃ. ২১, ২২ অনু. ১৪]
৩. খ্রীষ্টের অধীনে ঈশ্বরের রাজ্য যে পৃথিবী পরিপূর্ণ করবে ও এর ওপরে শাসন করবে তা হবক্কূকের বইয়ে ভাববাণী করা আছে। [br৭৮ পৃ. ১৬ অনু. ৩]
৪. যীশু স্বর্গীয় রাজ্য ত্যাগ করে, দূতেদের চেয়ে নিচু হয়ে এক সামান্য মানুষ হয়ে পৃথিবীতে এসে নম্রতা দেখিয়েছিলেন। (ফিলি. ২:৫-৮; ইব্রীয় ২:৭) [wBE৯৯ ২/১ পৃ. ৬ অনু. ৩]
৫. শীশকের যিহুদা আক্রমণ ও “সদাপ্রভুর গৃহের ধন ও রাজবাটীর ধন” লুণ্ঠন প্রত্নতত্ত্ববিদ্যার দ্বারা সত্য বলে প্রমাণিত হয়েছে। (২ বংশা. ১২:৯) [সাপ্তাহিক বাইবেল পাঠ। wBE৮৯ ৩/১ পৃ. ৩১ অনু. ৩ দেখুন।]
৬. যীশু যখন বাপ্তাইজিত হচ্ছেন তখন ‘স্বর্গ খুলে যায়’ যার অর্থ হল বাস্তবে, মানব জীবনের পূর্বে তাঁর যে অস্তিত্ব ছিল তা পুনরায় তাঁর স্মরণে আসে। (মথি ৩:১৬) [gt ১২]
৭. আশীর্বাদের কথা না ভেবেই একজনের ঈশ্বরকে সেবা করে যাওয়া উচিত। [wBE৯৯ ৪/১৫ পৃ. ১৬ অনু. ১]
৮. গীতসংহিতা ১০৩:২ পদে যেমন লেখা আছে, যিহোবার ‘উপকারের [‘কাজের,’ NW]’ কথা বলে দায়ূদ যিহোবার পার্থিব সৃষ্টির কথা মনে করেছিলেন। [wBE৯৯ ৫/১৫ পৃ. ২১ অনু. ৫-৬]
৯. আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য পারিবারিক অধ্যয়নই একমাত্র সময় নয়। [fy পৃ. ৭০ অনু. ১৪]
১০. একজন স্ত্রী তার স্বামীকে পরিবারের উত্তম মস্তক হতে সাহায্য করতে পারেন না। [fy পৃ. ৩৪, ৩৫ অনু. ১৭, ১৮]
নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:
১১. বিবাহে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে বাইবেলকে কেন এক নির্ভরযোগ্য বই হিসেবে মেনে নেওয়া যুক্তিযুক্ত? [fy পৃ. ১০ অনু. ১৮]
১২. কী করে যোষেফ মরিয়মকে ‘ত্যাগ করার মানস করেছিলেন’ যখন তারা বিবাহিত নন? (মথি ১:১৮, ১৯) [gt ৪]
১৩. যিহুদার রাজা উষিয়ের ঘটনা থেকে যোগ্যতা সম্বন্ধে আমরা কোন্ গুরুত্বপূর্ণ শিক্ষা পেতে পারি? (২ বংশা. ২৬:১৫-২১) [সাপ্তাহিক বাইবেল পাঠ। wBE৯৯ ১২/১ পৃ. ২৬ অনু. ১-২ দেখুন।]
১৪. কোন নতুন রীতি শুরু না করে তাঁর প্রেরিতদের পা ধুইয়ে দিয়ে যীশু আমাদের জন্য কোন্ বড় শিক্ষা দিয়েছিলেন? (যোহন ১৩:৪, ৫) [wBE৯৯ ৩/১ পৃ. ৩১ অনু. ১]
১৫. প্রথম বংশাবলি ১৪:৮-১৭ পদের বিবরণ কেন যিশাইয়ের দিনের লোকেদের জন্য আগ্রহের বিষয় ছিল আর আজকে খ্রীষ্টীয়জগতের লোকেদের কাছেও কেন তা আগ্রহের বিষয় হওয়া উচিত? (যিশা. ২৮:২১) [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৯১ ৬/১ পৃ. ২১ অনু. ২-৩ দেখুন।]
১৬. বাল উপাসনার কোন্ বিষয়গুলো অনেক ইস্রায়েলীয়দের কাছে আকর্ষণীয় বলে মনে হয়েছিল? [wBE৯৯ ৪/১ পৃ. ২৯ অনু. ৩-৬]
১৭. যিরূশালেমের জল সরবরাহকে রক্ষা ও বৃদ্ধি করার জন্য হিষ্কিয়ের কাজ থেকে আমরা কোন্ বাস্তবধর্মী শিক্ষা পেতে পারি? (২ বংশা. ৩২:৩, ৪) [সাপ্তাহিক বাইবেল পাঠ। wBE৯৬ ৮/১৫ পৃ. ৬ অনু. ১-২ দেখুন।]
১৮. ঈশ্বরের সেবা করা এবং মিথ্যা উপাসনার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর ব্যাপারে যোশিয়ের উদাহরণ কীভাবে আজকে যুবক-যুবতীদের উৎসাহ দিতে পারে? (২ বংশা. ৩৪:৩, ৮, ৩৩) [সাপ্তাহিক বাইবেল পাঠ। wBE৯১ ৯/১ পৃ. ৫ অনু. ২ দেখুন।]
১৯. যে যিহুদিরা বাবিলনে থেকে গিয়েছিল তারা সকলেই কি অবিশ্বস্ত ছিল আর এর থেকে আমরা কোন্ বাস্তব শিক্ষা পেতে পারি? (ইষ্রা ১:৩-৬) [সাপ্তাহিক বাইবেল পাঠ। w৮৬ ১/১৫ পৃ. ৮ অনু. ৪, ৭ দেখুন।]
২০. দ্বিতীয় বংশাবলি ৫:১৩, ১৪ পদের বিবরণে কোন্ ইঙ্গিত থেকে বোঝা যায় যে, যিহোবা সেই সুরেলা প্রশংসা গান শুনছিলেন এবং সন্তুষ্ট হয়েছিলেন? [সাপ্তাহিক বাইবেল পাঠ। wBE৯৪ ৫/১ পৃ. ১৬ অনু. ৭ দেখুন।]
প্রয়োজনীয় শব্দ(গুলো) বা শব্দসমষ্টি দিয়ে নিচে দেওয়া বাক্যগুলো সম্পূর্ণ করুন:
২১. কোন ভাই অথবা বোনকে পরামর্শ দেওয়ার সময়, একজনকে নিশ্চিত হতে হবে যে তিনি যা বলেন তা কোন মানুষের ____________________ ও ____________________ উপর নয় বরং ঈশ্বরীয় ____________________ উপর ভিত্তি করে। (কল. ২:৮) [wBE৯৯ ১/১৫ পৃ. ২২ অনু. ১]
২২. যিহোবার সাক্ষিরা বিনামূল্যে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে তাদের ____________________ পরিচালনা করে থাকেন। [br৭৮ পৃ. ২৮ অনু. ১]
২৩. কাঁটা যেমন চারাগাছের বড় হওয়াতে বাধা হতে পারে, তেমনি অহেতুক __________________ এবং ___________________ মায়া একজনকে আধ্যাত্মিক উন্নতি করতে বাধা দিতে পারে। (মথি ১৩:১৯, ২২) [wBE৯৯ ৩/১৫ পৃ. ২২ অনু. ৫]
২৪. দিয়াবল আমাদেরও অনুরূপভাবে ____________________ করার চেষ্টা করতে পারে, জাগতিক ধন, ___________________ অথবা _________________ পাওয়ার লোভ উদ্রেককারী সুযোগগুলো আমাদের সামনে রেখে। [gt ১৩]
২৫. শলোমন যেখানে অকৃতকার্য হয়েছিলেন, একজন খ্রীষ্টানের পক্ষে কৃতকার্য হওয়ার জন্য তাকে অবশ্যই উপাসনা সম্বন্ধে ____________________ অথবা ____________________ দূরে সরিয়ে রাখতে হবে এবং ‘তার সমস্ত অন্তঃকরণ দিয়ে তার ঈশ্বর যিহোবাকে প্রেম করবে’ ____________________ এই বাক্যকে হৃদয়ঙ্গম করতে হবে। (মথি ২২:৩৭; ১ বংশা. ২৮:৯) [সাপ্তাহিক বাইবেল পাঠ। wBE৮৭ ৮/১ পৃ. ১২, ১৩ অনু. ১৭-১৮ দেখুন।]
নিচে দেওয়া উক্তিগুলো থেকে সঠিক উত্তর বেছে নিন:
২৬. দ্বিতীয় রাজাবলি ১৭:৫, ৬ পদের বিবরণ জানায় কীভাবে (টিগ্লাথ পিলেসের; শল্মনেষর পঞ্চম; এসর-হদ্দোন) উত্তরে অবস্থিত ইস্রায়েল আক্রমণ করে এবং তিন বছর ধরে শমরিয়া অবরোধ করে রাখে আর শেষ পর্যন্ত সা.কা.পূ. (৭৪০; ৬০৭; ৫৩৭) সালে অশূরিয়দের হাতে এর পতন হয়। [সাপ্তাহিক বাইবেল পাঠ। wBE৮৯ ৮/১ পৃ. ২৯ অনু. ১ দেখুন।]
২৭. যদিও প্রায় (৩৫০০; ২০০০; ১০০০) বছর আগে বাইবেল লেখা শেষ হয়েছিল কিন্তু এর উপদেশ সত্যিই আজও কাজে লাগে। [fy পৃ. ১২ অনু. ২৩]
২৮. যাত্রাপুস্তক ৪:১১ পদ যেমন বলে, যিহোবা ঈশ্বর ‘বোবা, বধির, মুক্তচক্ষু বা অন্ধকে কে নির্ম্মাণ করেন’ তার মানে এই যে তিনি (যারা বিকলাঙ্গ হওয়ায় কষ্টভোগ করেন তাদের জন্য দায়ী; বিভিন্ন ব্যক্তিদের পরিচর্যার সুযোগগুলো দেন; মানুষের মধ্যে দৈহিক খুঁতগুলো ঘটতে অনুমতি দিয়েছেন)। [wBE৯৯ ৫/১ পৃ. ২৮ অনু. ২]
২৯. খ্রীষ্টান বাবামায়েরা যখন বুঝতে পারেন যে ছেলেমেয়েদেরকে শাসন করার সময় তাদের (দয়া দেখানোর; দৃঢ় হওয়ার; খুব কঠোর হওয়ার) দরকার আছে, সেই সময় তারা ইফিষীয় ৬:৪ পদে দেওয়া পরামর্শের কথা মনে রাখার চেষ্টা করেন। [fy পৃ. ৬০ অনু. ২১]
৩০. খ্রীষ্টজগতের মূল মতবাদগুলো বাইবেলের উপর নয় কিন্তু প্রাচীন (সত্য ঘটনার; কাল্পনিক কাহিনীর; পরম্পরাগতবিধির) উপর ভিত্তি করে আছে। [pr পৃ. ১৭ অনু. ৪]
নিচে দেওয়া শাস্ত্র তালিকার সঙ্গে বাক্যগুলো মেলান:
প্রেরিত ১৭:১০, ১১; হিতো. ২৫:১১; রোমীয় ১২:২; যোহন ২:১৫-১৭; মথি ১৩:৫৫, ৫৬
৩১. আমাদের চিন্তাধারাকে পরিবর্তন করার ও আমাদের মনকে ঐশিক সত্যে অর্থাৎ বাইবেলে যে সত্য রয়েছে তা দিয়ে ভরিয়ে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করার ইচ্ছা থাকা দরকার। [wBE৯৯ ৪/১ পৃ. ২২ অনু. ২]
৩২. পরামর্শ দেওয়ার সময় সঠিক কথা বাছাই করা গুরুত্বপূর্ণ। [wBE৯৯ ১/১৫ পৃ. ২৩ অনু. ১]
৩৩. বাইবেল সত্য হিসাবে কোন শিক্ষা যখন তাদের প্রদান করা হয়, যিহোবার সাক্ষিরা পূর্ণোদ্যমে সমর্থন করে সেই পথকে যা বিরয়াবাসীরা অনুসরণ করেছিল। [br৭৮ পৃ. ৩ অনু. ৪]
৩৪. কম করেও যীশুর ছয়জন, ভাইবোন ছিল। [gt ৯]
৩৫. যখন শিষ্যরা দেখেন যে যীশু ব্যবসায়ী ও বিক্রয়কারীদের মন্দির থেকে বের করে দিচ্ছেন সেই সময় ঈশ্বরের পুত্র সম্বন্ধে তাদের সেই ভাববাণী মনে পড়ে। [gt ১৬]