ঘোষণাবলি
▪ মার্চ মাসের জন্য সাহিত্য অর্পণ: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ চেষ্টা করুন। এপ্রিল ও মে: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা। পুনর্সাক্ষাতে যারা আগ্রহ দেখান তাদেরকে গ্রাহকভুক্ত করা যেতে পারে। সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন বইটা অথবা আমার বাইবেলের গল্পের বই অর্পণ করুন। জুন: ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? অথবা জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ চেষ্টা করুন।
▪ যে প্রকাশকরা এপ্রিল মাসে সহায়ক অগ্রগামীর কাজ করতে চান তাদের এখনই পরিকল্পনা করা ও শীঘ্রিই আবেদনপত্র জমা দেওয়া উচিত। এটা প্রাচীনদেরকে প্রচার কাজের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে আর যথেষ্ট পত্রিকা ও অন্যান্য সাহিত্য হাতে রাখতে সাহায্য করবে। যারা সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য অনুমোদন পাবেন, তাদের সবার নাম মণ্ডলীতে ঘোষণা করা উচিত।
▪ ২০০১ সালের ৮ই এপ্রিল, রবিবার স্মরণার্থক সভা হবে। ওই দিনে প্রচার ছাড়া অন্য কোন সভা হবে না। প্রাচীনরা অন্য কোন দিনে প্রহরীদুর্গ অধ্যয়নের ব্যবস্থা করতে পারেন।
▪ যারা মণ্ডলীর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের প্রহরীদুর্গ এবং সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার নিজস্ব গ্রাহকভুক্তি ও সমস্ত নতুন এবং পুনর্নবীকরণ গ্রাহকভুক্তি মণ্ডলীর মাধ্যমে পাঠিয়ে দেওয়া উচিত।
▪ প্রকাশকদের ব্যক্তিগত সাহিত্য আবেদন সোসাইটি গ্রহণ করে না। সাহিত্যের জন্য মণ্ডলীর মাসিক আবেদন সোসাইটির কাছে পাঠানোর আগে পরিচালক অধ্যক্ষের প্রত্যেক মাসে ঘোষণা করা উচিত, যাতে যারা নিজেদের জন্য সাহিত্যাদি পেতে চান তারা সকলে সাহিত্য দেখাশোনার কাজে নিযুক্ত ভাইকে সে বিষয়ে জানাতে পারেন। অনুগ্রহ করে কোন্ প্রকাশনাগুলো বিশেষ আবেদনের সাহিত্য তা মনে রাখুন।
▪ যে প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:
আল্লাহ্র হেদায়েত—আমাদের জন্য ফিরদৌসে যাওয়ার রাস্তা—তামিল, মালায়ালাম ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান?—অসমীয়, ইংরেজি, গুজরাটি, কান্নাড়া, তামিল, তেলুগু, নেপালি, পাঞ্জাবি, বাংলা, মারাঠি, মালায়ালাম এবং হিন্দি
▪ যে প্রকাশনাগুলো ভারতে মজুত নেই:
শাস্ত্রের প্রতি অন্তর্দৃষ্টি —ইংরেজি
নতুন জগৎ অনুবাদ (ইংরেজি) (ডিলাক্স পকেট সাইজ বাইবেল; DLbi25)
নতুন জগৎ অনুবাদ (ইংরেজি) (ডিলাক্স; DLbi12 উইথ মারজিনাল রেফারেন্সেস)
ঈশ্বরের জন্য মানবজাতির অন্বেষণ —ইংরেজি
যিহোবার প্রশংসা গান কর (বড় ও ছোট গানবই) —ইংরেজি শাস্ত্র থেকে যুক্তি করা —ইংরেজি, তামিল
আমাদের পরিচর্যা সম্পন্ন করতে সংগঠিত —ইংরেজি, তামিল ও মালায়ালাম
আমার বাইবেলের গল্পের বই, ছোট সংস্করণ —তামিল
কুরুক্ষেত্র থেকে আরমাগিদোন —তামিল, তেলুগু
আপনার প্রিয়জন যখন মারা যায় —মালায়ালাম
কীভাবে রক্ত আপনার জীবন বাঁচাতে পারে? —তামিল, মালায়ালাম, হিন্দি
আলোচনার জন্য বাইবেল প্রসঙ্গ —মালায়ালাম
সকল লোকের জন্য একটি পুস্তক —তামিল, মালায়ালাম
“দেখ! আমি সকলই নূতন করিতেছি” —মালায়ালাম
পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন! —তামিল