ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/০১ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১২ই ফেব্রুয়ারি থেকে যে সপ্তা শুরু
  • ১৯শে ফেব্রুয়ারি থেকে যে সপ্তা শুরু
  • ২৬শে ফেব্রুয়ারি থেকে যে সপ্তা শুরু
  • ৫ই মার্চ থেকে যে সপ্তা শুরু
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/০১ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১২ই ফেব্রুয়ারি থেকে যে সপ্তা শুরু

গান ৬

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা-য় দেওয়া ঘোষণাবলি। ২৬শে ফেব্রুয়ারির সপ্তায় বাইবেল​—⁠মানবজাতির সবচেয়ে পুরনো কিন্তু আধুনিক বই (ইংরেজি) নামের ভিডিওটা পরিচর্যা সভায় আলোচনা করা হবে। আমাদের রাজ্যের পরিচর্যা-র এই পৃষ্ঠাতে দেওয়া প্রশ্নের ওপর এই আলোচনা হবে।

১৫ মি: “ভাল কাজ করে যিহোবার গৌরব নিয়ে আসুন।”a ঘোষণাকারী (ইংরেজি) বইয়ের ১৮৭ পৃষ্ঠার ২-৩ অনুচ্ছেদ থেকেও কিছু বলুন।

২০ মি: “অন্যদের যেভাবে যুক্তি দিয়ে বোঝানো যায়।” মণ্ডলীর বই অধ্যয়ন পরিচালক এবং একজন অগ্রগামী বা একজন দক্ষ প্রকাশক ১৯৯৮ সালের ১৫ই মে প্রহরীদুর্গ এর ২১-৩ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধ ও তার সঙ্গে নির্বাচিত বিষয়গুলোর ওপর আলোচনা করবেন। ২৩ পৃষ্ঠায় দেওয়া “আপনার ছাত্রের হৃদয়ে পৌঁছানো” বাক্সটা আলোচনা করুন। আপনার এলাকায় যে মিথ্যা ধর্মীয় বিশ্বাস বেশি প্রচলিত সেটা বেছে নিন ও পরে আলোচনা করুন যে কীভাবে একজন ব্যক্তিকে এই বিষয়ের ওপর বাইবেল কী বলে, তা যুক্তি দিয়ে বোঝানো যায়।

গান ২০৮ এবং শেষ প্রার্থনা

১৯শে ফেব্রুয়ারি থেকে যে সপ্তা শুরু

গান ২২১

৮ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।

১৫ মি: “ঈশ্বরের আশ্চর্য কাজগুলোর প্রতি মনোযোগ দিন।”b যিশাইয়ের ভবিষ্যদ্বাণীর প্রতি যাতে সবার উপলব্ধি বাড়ে সেইজন্য এই নতুন বই থেকে কয়েকটা ছবি দেখান।

২২ মি: “যিহোবার নাম ও তাঁর কাজগুলো সম্বন্ধে জানান।”c মার্চ ও এপ্রিল মাসে আরও বেশি প্রচার কাজ করার জন্য যে বিশেষ ব্যবস্থা করা হয়েছে সে কথা প্রাচীন বলবেন ও সেইসঙ্গে যত জনের পক্ষে সম্ভব তাদেরকে সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য চেষ্টা করতে উৎসাহ দেবেন। গত বছর এপ্রিল মাসে অগ্রগামীর কাজ করে যারা পরিতৃপ্তি পেয়েছিলেন, তাদের কয়েকজনকে সেই সম্বন্ধে বলতে বলুন। প্রত্যেক যোগ্য নিষ্ক্রিয় প্রকাশকদের আবার প্রচার কাজ শুরু করার জন্য ও সেইসঙ্গে ছেলেমেয়েদের এবং বাইবেল ছাত্রদের অবাপ্তাইজিত প্রকাশকের যোগ্য হয়ে ওঠার জন্য সাহায্য করুন।​—⁠২০০০ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র প্রশ্ন বাক্স দেখুন।

গান ২৭ এবং শেষ প্রার্থনা।

২৬শে ফেব্রুয়ারি থেকে যে সপ্তা শুরু

গান ৪৮

৮ মি: স্থানীয় ঘোষণাবলি। সবাইকে ফেব্রুয়ারি মাসের রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন।

১২ মি: জ্ঞান বইয়ের জন্য কিছু উপস্থাপনা। মার্চ মাসে লোকেদেরকে জ্ঞান বই দেওয়ার জন্য কোন উপস্থাপনা কি আপনি ভেবে রেখেছেন? আমাদের রাজ্যের পরিচর্যা-র পুরনো সংখ্যাগুলোর শেষ পৃষ্ঠা যদি দেখেন, তাহলে আপনি প্রথমবার গিয়ে লোকেদের কাছে কী বলবেন তার কিছু পরামর্শ ও সেইসঙ্গে পুনর্সাক্ষাতে আপনি কী বলবেন সেই পরামর্শও দেওয়া আছে। এর দুটো বা তিনটে উপস্থাপনা আলোচনা করুন। (মার্চ, জুন, নভেম্বর ১৯৯৬; জুন ১৯৯৭; মার্চ ১৯৯৮) ১৯৯৬ সালের নভেম্বর মাসের সংখ্যাতে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য সরাসরি আমন্ত্রণ জানানোর বিষয়ে যে দুটো পরামর্শ দেওয়া আছে তার নমুনা দেখান। প্রত্যেককে নতুন বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ চেষ্টা করতে উৎসাহ দিন।

২৫ মি: “বাইবেল​—⁠মানবজাতির সবচেয়ে পুরনো কিন্তু আধুনিক বই এর জন্য উপলব্ধি বাড়ানো।” এই পৃষ্ঠাতে দেওয়া প্রশ্নগুলো নিয়ে শ্রোতাদের সঙ্গে প্রবন্ধটা আলোচনা করুন। এই বিষয়টা উল্লেখ করুন যে নতুন জগৎ অনুবাদ (ইংরেজি) হল পৃথিবীতে সবচেয়ে বেশি বিতরিত বাইবেলগুলোর মধ্যে একটা কারণ এটা ৩৭টা ভাষায় আংশিক বা পুরোপুরি ১০ কোটির বেশি সংখ্যায় ছাপানো হয়েছে। এপ্রিল মাসে আমরা এই ধারাবাহিক ভিডিওর তৃতীয়টা আলোচনা করব যেটার নাম বাইবেল​—⁠আপনার জীবনে এর ক্ষমতা (ইংরেজি)।

গান ৬৪ এবং শেষ প্রার্থনা।

৫ই মার্চ থেকে যে সপ্তা শুরু

গান ৮১

৫ মি: স্থানীয় ঘোষণাবলি।

১৮ মি: “যিহোবা শক্তি দেন।”d শ্রোতাদের জিজ্ঞেস করুন যে এই প্রবন্ধে দেওয়া শাস্ত্রপদগুলো কীভাবে কাজে লাগানো যায়।

২২ মি: “সফলতার সঙ্গে টেলিফোনে সাক্ষ্য দেওয়া।”e পরিচর্যা অধ্যক্ষ বিষয়টা আলোচনা করবেন। ১৯৯৯ সালের ১৫ই ডিসেম্বর প্রহরীদুর্গ এর ২৩ পৃষ্ঠার ১৭ অনুচ্ছেদে যে উৎসাহ দেওয়া আছে, তা বলুন। ২০০০ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-য় দেওয়া “ফোনের উত্তর দেওয়ার যন্ত্রকে আপনি কী বলবেন?” বাক্সটা আলোচনা করুন। টেলিফোনে সাক্ষ্য দেওয়ার জন্য যে এলাকা তৈরি করা হয়েছে তার কথা উল্লেখ করুন। এই এলাকাগুলোতে এভাবে কাজ করে যে ভাল ফল এসেছে তার কিছু অভিজ্ঞতা বলুন।

গান ১০৮ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a খুব অল্প কথায় ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b খুব অল্প কথায় ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c খুব অল্প কথায় ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

d খুব অল্প কথায় ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

e খুব অল্প কথায় ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার