ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১/০১ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ৮ই জানুয়ারি থেকে যে সপ্তা শুরু
  • ১৫ই জানুয়ারি থেকে যে সপ্তা শুরু
  • ২২ শে জানুয়ারি থেকে যে সপ্তা শুরু
  • ২৯শে জানুয়ারি থেকে যে সপ্তা শুরু
  • ৫ই ফ্রেব্রুয়ারি থেকে যে সপ্তা শুরু
২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১/০১ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

৮ই জানুয়ারি থেকে যে সপ্তা শুরু

গান ২৯

৭ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি।

১৮ মি: “তোমাদের দীপ্তি . . . উজ্জ্বল হউক।”a ১৯৯৭ সালের ১লা জুন প্রহরীদুর্গ এর ১৫ পৃষ্ঠার ১২-১৩ অনুচ্ছেদ থেকে কিছু বলুন। সাক্ষ্য দেওয়ার প্রতিটা সুযোগকে কাজে লাগানোর জন্য সকলকে উৎসাহ দিন।

২০ মি: আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য প্রেমময় ব্যবস্থা। একজন যোগ্য প্রাচীন বক্তৃতা দেবেন। এই বিষয়টার ওপর জোর দিন যে আমরা যদি যে কোন পরিস্থিতিতে রক্ত নেওয়া থেকে বিরত থাকতে চাই, তাহলে চিকিৎসা বিষয়ক অগ্রিম নির্দেশপত্র/ঘোষণা কার্ড পূরণ করা খুবই জরুরি। আজ রাতে এই সভার পরই বাপ্তিস্মিত প্রকাশকদের এই কার্ড দেওয়া হবে। কিন্তু আজ রাতেই এই কার্ডগুলোকে পূরণ করবেন না। বিতরণের জন্য মণ্ডলীতে এই কার্ডগুলো পর্যাপ্ত পরিমাণে থাকা উচিত। দয়া করে বলুন যে পরের সপ্তায় বই অধ্যয়নের পরে দরকার হলে বই অধ্যয়ন পরিচালকের সাহায্য নিয়ে দুজন সাক্ষির সামনে কার্ডগুলোতে সই করতে ও তারিখ বসাতে হবে। যে সাক্ষিরা কার্ডে সই করবেন তারা দেখবেন যে ভাইবোনেরা যেন তাদের সামনে কার্ডে সই করেন। বই অধ্যয়ন পরিচালকেরা খেয়াল রাখবেন যে তার দলের সমস্ত ভাইবোনেদের চিকিৎসা বিষয়ক অগ্রিম নির্দেশপত্র/ঘোষণা কার্ড পূরণ করার জন্য প্রয়োজনীয় সাহায্য করা হয়েছে। যাদের ছোট ছেলেমেয়ে রয়েছে তাদেরকে এই সভার পর তাদের বাচ্চাদের জন্য আইডেনটিটি কার্ড দেওয়া হবে। এই কার্ডগুলো থেকেই কথাগুলো নিয়ে অবাপ্তিস্মিত প্রকাশকেরা তাদের নিজেদের পরিস্থিতি মতো ও বিশ্বাস অনুযায়ী তাদের নিজেদের ও তাদের ছেলেমেয়েদের জন্য কার্ড বানিয়ে নিতে পারেন।

গান ১ এবং শেষ প্রার্থনা।

১৫ই জানুয়ারি থেকে যে সপ্তা শুরু

গান ৫১

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।

২০ মি: “আমাদের সাহিত্য বিতরণের সহজ ব্যবস্থা।” যোগ্য প্রাচীন শ্রোতাদের সঙ্গে প্রবন্ধের বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করবেন। একজন অভিজ্ঞ প্রকাশক ভাল করে তৈরি করা সংক্ষিপ্ত তিনটে নমুনা পর পর দেখাবেন। এই মাসে আমরা যে সাহিত্য অর্পণ করছি, প্রথম নমুনাটা সেটা ব্যবহার করে দেখাবেন। আর এই নমুনা ১৯৯৯ সালের ডিসেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৩ পৃষ্ঠার ৪ অনুচ্ছেদে দেওয়া পরামর্শের ওপর ভিত্তি করে করতে হবে। প্রকাশক পুনর্সাক্ষাতের ব্যবস্থা করেন এবং গৃহকর্তা স্বেচ্ছায় যে দান দেন, তা নেওয়ার জন্য একটা খাম ব্যবহার করেন। দ্বিতীয় নমুনায় দেখান যে, প্রকাশক গৃহকর্তাকে কোন প্রকাশনা দেন না কারণ গৃহকর্তা কথা বলতে চান ঠিকই কিন্তু রাজ্যের বার্তার প্রতি তিনি সত্যিকারের আগ্রহী নন। তৃতীয় নমুনায় দেখান যে, গৃহকর্তা রাজ্যের বার্তার প্রতি সত্যিকারের আগ্রহী কিন্তু তিনি খুব ব্যস্ত, তাই প্রকাশক তাকে একটা ট্র্যাক্ট দিয়ে পুনর্সাক্ষাতের ব্যবস্থা করেন।

১৫ মি: আপনি কি প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করেন? বক্তৃতা ও কিছু সাক্ষাৎকার। ১৯৯৬ সালের ১৫ই ডিসেম্বর প্রহরীদুর্গ এর ১৭-১৮ পৃষ্ঠার ১২-১৪ অনুচ্ছেদ আলোচনা করুন ও বলুন যে পরিবারের সবাই মিলে প্রতিদিনের শাস্ত্রপদ আলোচনা করা কত বুদ্ধিমানের কাজ। পরিবারের সদস্যদের কাছ থেকে সাক্ষাৎকার নিন। সকলে জানাবেন যে সম্প্রতি প্রতিদিনের একটা শাস্ত্রপদ পরীক্ষা করে তারা বিশেষভাবে কী উপকার লাভ করেছেন আর কেন তা উপকারী ছিল। বলুন যে আমাদের পারিবারিক বন্ধন যাতে মজবুত থাকে ও পরিচর্যায় সকলে যাতে সক্রিয় থাকে তার জন্য রোজ পরিবারের সবাই মিলে প্রতিদিনের শাস্ত্রপদ আলোচনা করা খুবই জরুরি।

গান ৬৭ এবং শেষ প্রার্থনা।

২২ শে জানুয়ারি থেকে যে সপ্তা শুরু

গান ৯০

৭ মি: স্থানীয় ঘোষণাবলি।

১৮ মি: কীভাবে ভূমিকা প্রস্তুত করবেন। বক্তৃতা ও নমুনা। যুক্তি (ইংরেজি) বইয়ের ৯ পৃষ্ঠার মুখ্য বিষয়গুলো পুনরালোচনা করুন। বলুন যে কীভাবে আমরা সেই ভূমিকাগুলোকে বেছে নিতে পারি যা আমাদের উপস্থাপনা, ব্যক্তিত্ব ও এলাকার সঙ্গে খাপ খাবে। চান ব্রোশার দেওয়ার সময় ব্যবহার করা যেতে পারে এমন কয়েকটা ভূমিকা পুনরালোচনা করুন আর তার থেকে একটা অথবা দুটোর নমুনা দেখান। (১৯৯৭ সালের এপ্রিল মাসের আমাদের পরিচর্যা-র ৮ পৃষ্ঠা দেখুন।) যুক্তি বইয়ে ও আমাদের রাজ্যের পরিচর্যা-য় দেওয়া পরামর্শগুলোকে প্রচারে কাজে লাগানোর জন্য সকলকে উৎসাহ দিন।

২০ মি: “উত্তম শ্রোতা হোন।” বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। বিদ্যালয় নির্দেশ পুস্তক (ইংরেজি) বইয়ের ২৭-৮ পৃষ্ঠার ১৫-১৭ অনুচ্ছেদ থেকে বিষয়গুলো পুনরালোচনা করুন। আমরা কতখানি মনে রাখতে পারছি সেটাই হল আমরা কতটা মন দিয়ে শুনছি, তা পরীক্ষা করার সবচেয়ে ভাল উপায়। আজকে রাতের ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে যা আলোচনা করা হয়েছে তার থেকে উল্লেখযোগ্য কিছু বিষয় শ্রোতাদের বলতে বলুন।

গান ৯৬ এবং শেষ প্রার্থনা।

২৯শে জানুয়ারি থেকে যে সপ্তা শুরু

গান ১৩৯

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের জানুয়ারি মাসের রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। ফ্রেব্রুয়ারি মাসে যে সাহিত্যগুলো অর্পণ করা হবে ও মণ্ডলীতে যে বইগুলো মজুত আছে তা বলুন।

১৫ মি: সৃষ্টিকর্তাকে ভাল করে জানুন। ১৯৯৯ সালের ১৫ই জুন প্রহরীদুর্গ এর ২৪-৬ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা আর এই বক্তৃতার মাধ্যমে এমন একজন সৃষ্টিকর্তা কি আছেন যিনি আপনার জন্য চিন্তা করেন? (ইংরেজি) বইটা মণ্ডলীতে অধ্যয়নের জন্য আগ্রহ জাগিয়ে তুলুন। যুবক-যুবতীদের প্রতি সপ্তার বই অধ্যয়নে প্রশ্নোত্তর আলোচনায় অংশ নিতে উৎসাহ দিন। আমাদের সৃষ্টিকর্তা সম্বন্ধে যত বেশি সম্ভব জানার জন্য সকলেই অধীর হয়ে প্রতিটা সভায় উপস্থিত থাকতে চাইবেন। যে মণ্ডলীগুলোতে সৃষ্টিকর্তা বই অধ্যয়ন হবে না, সেই মণ্ডলীগুলোতে প্রস্তাবিত ব্রোশার পাঁচটা অধ্যয়ন করুন।

২০ মি: “বাবামায়েরা​—⁠আপনাদের বাচ্চাদের মধ্যে ভাল অভ্যাসগুলোকে ঢুকিয়ে দিন।” বক্তৃতা এবং সেই বাবামায়েদের কাছ থেকে সাক্ষাৎকার যাদের ছেলেমেয়েরা আধ্যাত্মিক দিক দিয়ে উন্নতি করছে। বাবামায়েরা ইতিবাচক কিছু বিষয়ের কথা বলবেন, যা তারা তাদের বাচ্চাদের প্রচারে বের হতে উৎসাহিত করার জন্য কাজে লাগিয়েছিলেন। সময় থাকলে, পারিবারিক সুখ (ইংরেজি) বইয়ের ৫৫-৯ পৃষ্ঠা থেকে কিছু পরামর্শের কথা বলুন।

গান ১৪৯ এবং শেষ প্রার্থনা।

৫ই ফ্রেব্রুয়ারি থেকে যে সপ্তা শুরু

গান ১৬৮

১০ মি: স্থানীয় ঘোষণাবলি।

১৫ মি: “একজন আনন্দিত কার্যকারী হোন।”* বলুন যে ঈশ্বরের সেবায় কী আমাদের আনন্দকে বাড়ায়, যেমন অন্তর্দৃষ্টি (ইংরেজি) বইয়ে ২য় খণ্ডের ১২০ পৃষ্ঠার ৬-৮ অনুচ্ছেদে বলা আছে।

২০ মি: আপনি গঠনমূলক মনোরঞ্জন পেতে পারেন। পরিবারের সকলে ১৯৯৭ সালের ২২শে মে সচেতন থাক! (ইংরেজি) পত্রিকায় দেওয়া পরামর্শ আলোচনা করে। বাবা তার পরিবারের মনোরঞ্জনের বিষয়গুলো নিয়ে চিন্তিত। সংক্ষেপে “মনোরঞ্জনের অবস্থা কী হয়েছে?” (পৃষ্ঠা ৪-৭) বিষয়টা পুনরালোচনা করার পর, তারা সেই ধরনের মনোরঞ্জন নিয়ে আলোচনা করেন, যা গঠনমূলক ও উপকারজনক হতে পারে। আমাদের পরিচর্যা (ইংরেজি) বইয়ে ১৩১-২ পৃষ্ঠার “মনোরঞ্জন” এবং ১৩৫-৬ পৃষ্ঠার “সমস্ত কিছু ঈশ্বরের গৌরবার্থে কর” শিরোনামের বিষয়বস্তুগুলো আলোচনা করুন। নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বাবামায়ের ভূমিকা এবং পুরো পরিবারের উপকারের জন্য পরিবারের সদস্যদের একে অন্যের সঙ্গে সহযোগিতা করার প্রয়োজনের ওপর জোর দিন।

গান ১৯০ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকা]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে খুব অল্প কথায় ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার