ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/০০ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১১ই ডিসেম্বর থেকে যে সপ্তা শুরু
  • ১৮ই ডিসেম্বর থেকে যে সপ্তা শুরু
  • ২৫শে ডিসেম্বর থেকে যে সপ্তা শুরু
  • ১লা জানুয়ারি থেকে যে সপ্তা শুরু
২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/০০ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১১ই ডিসেম্বর থেকে যে সপ্তা শুরু

গান ৫০

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা-য় দেওয়া ঘোষণাবলি। মণ্ডলীতে যদি সর্বমহান পুরুষ অথবা মহান শিক্ষক (ইংরেজি) বইগুলো মজুত থাকে, তাহলে বড়দিনের ছুটির সময়ে কীভাবে প্রচারে সেগুলোকে ভাল করে ব্যবহার করা যেতে পারে তা বলুন। ২৫শে ডিসেম্বরের সপ্তায় পরিচর্যা সভায় বাইবেল​—⁠সঠিক ইতিহাস, নির্ভরযোগ্য ভবিষ্যদ্বাণী (ইংরেজি) নামক ভিডিওটা আলোচনা হবে। তার জন্য তৈরি হতে সকলকে আগে থেকে এই ভিডিওটা দেখার জন্য উৎসাহিত করুন। যাদের কাছে এই ভিডিও ক্যাসেটটা আছে তারা যেন অন্যদেরকে অর্থাৎ যাদের কাছে এটা নেই তাদের এটা দেখার জন্য দেন অথবা তাদেরকে নিয়ে একসঙ্গে এটা দেখেন।

১৫ মি: “সমস্ত দিন যিহোবাকে ভয় করুন।”a ১৯৯৮ সালের ৮ই জানুয়ারির সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার ২৬ পৃষ্ঠায় ঈশ্বরকে ভয় করার বিষয়ে যে ব্যাখ্যা দেওয়া আছে তা-ও বলুন। যিহোবাকে ভয় করায় কী লাভ আছে সেটার ওপর জোর দিন।

২০ মি: “সঙ্গী-সাথিদের কাছ থেকে আসা চাপ ও আপনার প্রচার করার সুযোগ।” বক্তৃতা ও সাক্ষাৎকার। যারা সঙ্গী-সাথিদের কাছ থেকে আসা চাপ সত্ত্বেও প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন তারা কীভাবে তা করে চলছেন সে বিষয়ে তাদের বলতে বলুন।

গান ৭৮ এবং শেষ প্রার্থনা।

১৮ই ডিসেম্বর থেকে যে সপ্তা শুরু

গান ৯৪

১৫ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট। ২৫শে ডিসেম্বর ও ১লা জানুয়ারির জন্য প্রচারের বিশেষ ব্যবস্থার কথা বলুন। এই প্রশ্নটার উত্তর দিন: কোন উৎসবের উৎস অখ্রীষ্টীয় হলেও তা যদি ধর্মীয় উদ্দেশ্যে পালন না করা হয়, তাহলে সেখানে যোগ দেওয়া কি ভুল?​—⁠যুক্তি (ইংরেজি) বইয়ের ১৭৮-৮০ পৃষ্ঠা দেখুন।

১২ মি: “২০০১ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়।” বিদ্যালয় অধ্যক্ষ বক্তৃতা দেবেন। সবাইকে উৎসাহ দিন তারা যেন সাপ্তাহিক বাইবেল পাঠ ঠিকমতো করেন এবং বিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার দায়িত্ব পালন করার জন্য সবরকম চেষ্টা করেন।

১৮ মি: “আপনি কি সাহসের সঙ্গে প্রচার করেন?”b এই প্রবন্ধে দেওয়া শাস্ত্রপদগুলোর ব্যাখ্যা দিন। আমাদের পরিচর্যা (ইংরেজি) বইয়ের ৮৬ পৃষ্ঠা ব্যবহার করে দেখান যে কী করে আমরা প্রচার করার জন্য সাহস পেতে পারি এবং আরও কার্যকারী হতে পারি।

গান ১২৪ এবং শেষ প্রার্থনা।

২৫শে ডিসেম্বর থেকে যে সপ্তা শুরু

গান ১২৬

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। প্রচার কাজে ইদানীং কোন অভিজ্ঞতা হয়ে থাকলে শ্রোতাদেরকে তা বলতে বলুন। জানুয়ারি মাসে যে সাহিত্যগুলো অর্পণ করা হবে তা বলুন।

১০ মি: “নতুন সীমা অধিবেশন কার্যক্রম।” প্রশ্নোত্তর। পরবর্তী সীমা অধিবেশনের তারিখ ঘোষণা করুন আর দুদিনই সেখানে উপস্থিত থাকার জন্য সকলকে উৎসাহিত করুন। বাইবেল ছাত্রদের আসতে বলার জন্য বিশেষ চেষ্টা করতে সকলকে উৎসাহিত করুন। কারণ অধিবেশনে আসলে তা হয়তো তাদের নিয়মিতভাবে মণ্ডলীর সঙ্গে মেলামেশা করার ইচ্ছাকে আরও বাড়িয়ে তুলতে পারে।

২৫ মি: “বাইবেল​—⁠সঠিক ইতিহাস, নির্ভরযোগ্য ভবিষ্যদ্বাণী নামক ভিডিও থেকে শেখা।” শ্রোতাদের সঙ্গে আলোচনা। অন্যদেরকে উৎসাহিত করতে এই ভিডিও কীভাবে ব্যবহার করা যেতে পারে সে বিষয়ে কিছু পরামর্শ দিন। (১৯৯৯ সালের বর্ষপুস্তক (ইংরেজি), পৃষ্ঠা ৫১-২) ফ্রেব্রুয়ারি মাসে আমরা বাইবেলের ওপর দ্বিতীয় ভিডিওটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটার নাম হল বাইবেল​—⁠মানবজাতির সবচেয়ে পুরনো আধুনিক বই। (ইংরেজি)

গান ২১২ এবং শেষ প্রার্থনা।

১লা জানুয়ারি থেকে যে সপ্তা শুরু

গান ১৭১

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। যদি আপনার মণ্ডলী নতুন বছরের জন্য সভার সময় পালটায়, তাহলে সকলকে উৎসাহিত করুন যে এই নতুন সময়ে নিয়মিতভাবে তারা যেন সভায় আসেন। বাইবেল ছাত্রদের ও অন্যান্য আগ্রহী ব্যক্তিদেরও এই নতুন সময় জানিয়ে দিন এবং সেই হ্যান্ডবিলগুলো ব্যবহার করুন যাতে নতুন সময় দেওয়া আছে। গোটা দেশের ও স্থানীয় মণ্ডলীর আগস্ট মাসের প্রচার কাজের রিপোর্ট সম্পর্কে কিছু বলুন। প্রকাশকদের ডিসেম্বর মাসের প্রচারের রিপোর্ট জমা দেওয়ার কথা মনে করিয়ে দিন।

১০ মি: “নতুন বিশেষ অধিবেশন দিনের কার্যক্রম।” এক বক্তৃতা। পরবর্তী বিশেষ অধিবেশন দিনের তারিখ জানা থাকলে, তা ঘোষণা করুন আর সকলকে পুরো দিনটাতে উপস্থিত থাকার জন্য উৎসাহ দিন। নতুন আগ্রহী ব্যক্তিদের ও বাইবেল ছাত্রদের এই অধিবেশনে আসতে বলার জন্য প্রকাশকদের উৎসাহিত করুন।

২৫ মি: পুনর্সাক্ষাৎ করার জন্য কীভাবে তৈরি হবেন। বাবা তার পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন যে কী করে তারা প্রচার কাজে আরও বেশি কার্যকারী হতে পারে। যারা আগ্রহ দেখান তাদের কাছে আবার ফিরে যাওয়ার শাস্ত্রীয় কারণগুলোর ওপর তিনি জোর দেন। ১৯৯৯ সালের ১লা জুলাই প্রহরীদুর্গ এর ২২ পৃষ্ঠায় ১৮ অনুচ্ছেদে যে পরামর্শ দেওয়া আছে সেগুলোকে কাজে লাগিয়ে তারা কিছু পুনর্সাক্ষাৎ করার জন্য তৈরি হয়। সকলেই স্বীকার করে যে তারা সেই লোকেদের সঙ্গে দেখা করেছেন যাদের কাছে আবার ফিরে যাওয়ার দরকার আছে। প্রথম সাক্ষাতে তারা কীরকম সাড়া পেয়েছিল প্রত্যেকে তা বলে আর এরপর পুনর্সাক্ষাৎ করতে গিয়ে তারা লোকেদেরকে কী বলবে ও কোন্‌ শাস্ত্রপদ দেখাবে সে বিষয়ে সকলে মিলে একটা প্রস্তাব দেয়। তারা চান ব্রোশার থেকে কিছু বিষয় পায় যা পুনর্সাক্ষাতে কাজে লাগানো যেতে পারে। এই পরিবারের বাবামা তাদের কোন এক সন্তানকে দেখাতে বলেন যে সে যখন নিজের কোন পুনর্সাক্ষাৎ করবে তখন কী বলবে। তাই আসছে সপ্তায় নির্দিষ্ট এক সময়ে তারা পুনর্সাক্ষাৎ করবে বলে পরিকল্পনা করে।

গান ১৫১ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a খুব অল্প কথায় ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b খুব অল্প কথায় ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার