ঘোষণাবলি
▪ অক্টোবর মাসের জন্য সাহিত্য অর্পণ: প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা। যাদের কাছে ফিরে যাচ্ছেন তারা আগ্রহ দেখালে তাদেরকে এই পত্রিকার গ্রাহক হওয়ার কথা বলতে পারেন। নভেম্বর: এই মাসে রাজ্য সংবাদ নং. ৩৬, ট্র্যাক্টটা আমরা লোকেদেরকে দেব। যে মণ্ডলীগুলো ঘরে ঘরে গিয়ে বাজ্য সংবাদ নং. ৩৬ ট্র্যাক্টটা তাদের এলাকার সব লোকেদের দিয়েছে, তারা এখন ফিরে গিয়ে লোকেদের চান ব্রোশার কিংবা জ্ঞান বই দিতে পারেন। আর যদি তাদের কাছে এই ব্রোশার বা বইটা থেকে থাকে, তাহলে তাদেরকে অনন্তকাল অথবা সৃষ্টি (ইংরেজি) বই দিতে পারেন। ডিসেম্বর: নতুন জগৎ অনুবাদ (ইংরেজি) বাইবেলের সঙ্গে জ্ঞান যা অনন্ত জীবনে নিয়ে যায় বই। জানুয়ারি: ব্রোশার: বিংশ শতাব্দীতে যিহোবার সাক্ষীবৃন্দেরা ও যিহোবার সাক্ষীবৃন্দ একত্রে পৃথিবীব্যাপী ঈশ্বরের ইচ্ছা পালন করছে (ইংরেজি)। এছাড়া ১৯২ পৃষ্ঠার পুরনো বইগুলোও লোকেদেরকে দেওয়া যেতে পারে।
▪ এই মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্ট হল “২০০১ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের তালিকা।” সারা বছর এটাকে ব্যবহার করার জন্য রাখা দরকার।
▪ ১লা জানুয়ারি থেকে আপনার মণ্ডলীর সভার সময় যদি পালটায়, তাহলে মণ্ডলীর সচিব কংগ্রিগেসন মিটিং ইনফরমেশন অ্যান্ড হ্যান্ডবিল রিকোয়েস্ট ফর্ম (এস-৫) ভরে সভার সময় সম্পর্কে সোসাইটিকে জানাবেন। যদি আরও হ্যান্ডবিল অর্ডার করার দরকার হয়, তাহলে এই একই ফর্মে তার অর্ডার দিতে হবে। আর হ্যান্ডবিল যখন আপনি চান, কম করে তার আট সপ্তা আগে আপনাকে সোসাইটির কাছে এর অর্ডার পাঠাতে হবে।