ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/০০ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ফেব্রুয়ারি ১৪ থেকে যে সপ্তাহ শুরু
  • ফেব্রুয়ারি ২১ থেকে যে সপ্তাহ শুরু
  • ফেব্রুয়ারি ২৮ থেকে যে সপ্তাহ শুরু
  • মার্চ ৬ থেকে যে সপ্তাহ শুরু
২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/০০ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

ফেব্রুয়ারি ১৪ থেকে যে সপ্তাহ শুরু

গান ১১৩

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি।

১৫ মি: “ঈশ্বরের বাক্য . . . সব সময়েই প্রচারের জন্য প্রস্তুত থাক।” একেবারে অল্পকথায় ভূমিকা করে প্রশ্নোত্তর আলোচনায় চলে যান। আমাদের পরিচর্যা (ইংরেজি) বইয়ের ১৭০ পৃষ্ঠা থেকে কিছু বিষয় বলুন। কীভাবে আরও বেশি করে প্রচার করা যায় তার কয়েকটা উপায় সম্বন্ধে বলুন।

২০ মি: “কী করে যুক্তি দিয়ে বোঝানোর ক্ষমতাকে বাড়ানো যায়।” বক্তৃতা ও নমুনা। প্রচারে গিয়ে যুক্তি দিয়ে বোঝানো কেন এত বেশি জরুরি ও কীভাবে তা শেখা যায় সে বিষয়ে বলুন। দুজন পরিপক্ব ভাই আলোচনা করবেন যে এই প্রবন্ধের ৩ অনুচ্ছেদে দেওয়া ধাপগুলো মেনে কী করে প্রচারে যাওয়ার আগে তৈরি হওয়া যায় আর তারপর প্রচারে গিয়ে তারা কী বলবেন তার একটা নমুনা তারা দেখাবেন।

গান ১৮২ ও সমাপ্তির প্রার্থনা।

ফেব্রুয়ারি ২১ থেকে যে সপ্তাহ শুরু

গান ১৭

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।

১৫ মি: “যাঁহারা [যে নারীরা] প্রভুতে পরিশ্রম করেন।” এক মিনিটের মতো ভূমিকা করে প্রশ্নোত্তর আলোচনা করুন। ১৯৯৬ সালের ১৫ই সেপ্টেম্বরের প্রহরীদুর্গ এর ১৪-১৫ পৃষ্ঠার ১৮ ও ১৯ অনুচ্ছেদ থেকে কিছু বিষয় যোগ করুন। বোনেরা যেভাবে সাহায্য করেন, অন্যদের জন্য তারা যে ভাল কাজ করেন আর যে উৎসাহ নিয়ে তারা প্রচার করেন তার জন্য তাদের অন্তর থেকে প্রশংসা করুন।

২০ মি: “বিশ্বাসে দাঁড়িয়ে থাকার জন্য আমরা কী করতে পারি?” একজন প্রাচীন বক্তৃতা দেবেন। যেহেতু আমরা কঠিন এক সময়ে বাস করছি, আমাদের সবার সাহায্যের দরকার আছেই আছে। যারা সমস্যার কারণে ভেঙে পড়েছেন তাদের সাহায্য করার জন্য প্রাচীন ও পরিচালক দাসেরা কী করতে পারেন তা আলোচনা করুন। (১৯৯৩ সালের ১৫ই সেপ্টেম্বরের প্রহরীদুর্গ (ইংরেজি) এর ২১-৩ পৃষ্ঠায় দেওয়া “উৎসাহ দেওয়ার জন্য পালকের কাজ করা” উপশিরোনাম দেখুন।) আমরা সবাই কী করে একে অন্যকে উৎসাহ দিতে পারি তা বলুন যা আমাদের বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে।—রোমীয় ১:১১, ১২.

গান ৮২ এবং সমাপ্তির প্রার্থনা

ফেব্রুয়ারি ২৮ থেকে যে সপ্তাহ শুরু

গান ৪৬

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। সবাইকে ফেব্রুয়ারি মাসের রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। কী করে জ্ঞান বই অর্পণ করার জন্য শান্তিপূর্ণ নতুন পৃথিবী ট্র্যাক্ট দিয়ে কথা শুরু করা যায় তার নমুনা দেখান। ট্র্যাক্টের একেবারে প্রথম অনুচ্ছেদ থেকে কয়েকটা প্রশ্ন করে ৩ পৃষ্ঠার প্রথম অনুচ্ছেদটা পড়ুন ও সেইসঙ্গে গীতসংহিতা ৩৭:২৯ পদটাও পড়ুন। ব্যক্তি যদি আরও জানতে চান, তাহলে জ্ঞান বইয়ের ৫ পৃষ্ঠার বাক্সটা খুলে পড়ুন ও স্টাডি করার কথা বলুন। এই মাসে সবাই নতুন বাইবেল স্টাডি শুরু করার জন্য চেষ্টা করুন।

৫ মি: প্রশ্ন বাক্স। একজন প্রাচীন বক্তৃতা দেবেন।

১২ মি: দানিয়েলের ভবিষ্যদ্বাণীর বইয়ের আলোচনা। বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। নতুন বইটার মূল মূল বিষয়গুলো আবার আলোচনা করুন, যেমন: আকর্ষণীয় শিরোনামগুলো, নজর কাড়ার মতো ছবিগুলো, সমস্ত অধ্যায়ের শেষে বাক্সে দেওয়া ভাবিয়ে তোলার মতো প্রশ্নগুলো, মানচিত্র ও তালিকাগুলো যা আরও নিখুঁতভাবে বর্ণনা করে। কীভাবে মীখায়েল বিশেষভাবে “উঠিয়া দাঁড়াইবেন” (২৮৮-৯০ পৃষ্ঠায়) তার যে ব্যাখ্যা দেওয়া আছে তা আলোচনা করুন। ঈশ্বরের বাক্যের শিক্ষক হওয়া যে কতখানি জরুরি তা আলোচনা করুন। (৩১১-১২ পৃষ্ঠা)। আমাদের সবার খুব মন দিয়ে এই বইটা পড়া দরকার ও যারা আমাদের সঙ্গে স্টাডি করছেন বা সত্য শিখতে চান তাদের সবাইকে বইটা পড়ার জন্য বলা দরকার।

১৮ মি: “পুরোপুরি নিশ্চিত হয়ে সুসমাচার প্রচার করুন।” ১ ও ২ অনুচ্ছেদের বিষয় ও সেখানে দেওয়া পদগুলোর ওপর দু তিন মিনিট ভূমিকা করুন। তারপর ৩-১২ অনুচ্ছেদ পর্যন্ত প্রশ্নোত্তর আলোচনা করুন।

গান ৬১ ও সমাপ্তির প্রার্থনা

মার্চ ৬ থেকে যে সপ্তাহ শুরু

গান ১১৬

৫ মি: স্থানীয় ঘোষণাবলি।

১০ মি: স্থানীয় প্রয়োজন।

১০ মি: “মন দিয়ে শুনুন।” একজন বাবা তার স্ত্রী ও ছেলেমেয়েদের নিয়ে আলোচনা করবেন যে মণ্ডলীর সভা, অধিবেশন ও সম্মেলনগুলো থেকে আরও বেশি কিছু শেখার জন্য তারা কী করতে পারেন। তিনি মনে করেন যে পরিবারের সবায়ের আরও বেশি করে এগুলোতে মন দেওয়া দরকার। এখানে যে পরামর্শগুলো দেওয়া আছে সেগুলো তারা আলোচনা করেন ও সেগুলো কীভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে কথাবার্তা বলেন বিশেষ করে তারা যা শিখেছেন সেই বিষয়গুলো নিয়ে পরে আরও বেশি করে আলোচনা করার কথাও তারা বলেন। একটাও সভা, সম্মেলন ও অধিবেশন যাতে বাদ না পড়ে তার জন্য কী করা যায় সে বিষয়েও তারা আলোচনা করবেন।

২০ মি: “পুরোপুরি নিশ্চিত হয়ে সুসমাচার প্রচার করুন।” গত সপ্তাহে ১-১২ অনুচ্ছেদে যা আলোচনা করা হয়েছিল অল্পকথায় তা পুনরালোচনা করে ১৩-২৪ অনুচ্ছেদ প্রশ্নোত্তর আলোচনা করুন। অনুচ্ছেদে উদ্ধৃত ও উল্লেখ করা পদগুলোকে দরকার মতো ব্যবহার করুন।

গান ১৮৬ এবং সমাপ্তির প্রার্থনা।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার