জুন মাসের পরিচর্যা সভাগুলো
জুন ৭ থেকে যে সপ্তাহ শুরু
গান ৪৫
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ঐশিক সংবাদ।
১৫ মি: “যিহোবা আমাদের শিক্ষা দিচ্ছেন।” খুব অল্পকথায় ভূমিকা করে সরাসরি প্রশ্নোত্তর আলোচনায় চলে যান। ঐশিক পরিচর্যা বিদ্যালয়, অগ্রগামী পরিচর্যা স্কুল, কিংডম মিনিস্ট্রি স্কুল ও এইরকম আরও অন্যান্য স্কুলগুলো থেকে শ্রোতারা যে উপকারগুলো পেয়েছেন তার কয়েকটা তাদেরকে বলতে বলুন। এই স্কুলগুলো যিহোবার লোকেদেরকে কীভাবে প্রচারে আরও বেশি দক্ষ হয়ে উঠতে সাহায্য করেছে সে বিষয়ের ওপর জোর দিন।
২০ মি: “আপনার সময়কে অমূল্য জ্ঞান করুন।” মণ্ডলীর এক বুকস্টাডি পরিচালক ও দুএক জন অভিজ্ঞ প্রকাশক বিষয়টা আলোচনা করবেন। তারা জানাবেন যে কী করে তারা যতখানি বেশি সম্ভব প্রচারে অংশ নেওয়ার জন্য তাদের সময়কে ভালোভাবে কাজে লাগান। বাস্তব একটা তালিকা থাকা যে কত জরুরি সে বিষয়ে তারা আলোচনা করেন এবং এরকম একটা তালিকা থাকা যে কত দরকারী তাও বলেন। তারা জানান যে কীভাবে সময় নষ্টকারী এইরকম বিষয়গুলোকে যেমন দেরি করে প্রচার শুরু করা, আগে থেকে ঠিকমত পরিকল্পনা না করা অথবা প্রচারের সময় সকলে একসঙ্গে জড়ো হয়ে কথাবার্তা বলাকে তারা এড়িয়ে চলেন। তারা স্থানীয় পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে কীভাবে সময়কে অমূল্য জ্ঞান করা যায় সে সম্বন্ধে বাস্তব পরামর্শ দেন।
গান ৪৮ এবং সমাপ্তির প্রার্থনা।
জুন ১৪ থেকে যে সপ্তাহ শুরু
গান ৬৩
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।
১৫ মি: স্থানীয় প্রয়োজন।
২০ মি: “আপনি কি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন?” একজন প্রাচীন শ্রোতাদের সঙ্গে প্রবন্ধটা আলোচনা করবেন। একক বাবা/মাকে সাহায্য করার জন্য ১৯৯৫ সালের ৮ই অক্টোবর সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার ৮-৯ পৃষ্ঠায় যে পরামর্শগুলো দেওয়া হয়েছে সেগুলো উল্লেখ করুন। মণ্ডলীর ভাইবোনদের কাছ থেকে পাওয়া প্রেমময় সাহায্যের জন্য তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে কয়েকজনকে কিছু বলতে বলুন।
গান ৫৩ এবং সমাপ্তির প্রার্থনা।
জুন ২১ থেকে যে সপ্তাহ শুরু
গান ৭২
১০ মি: স্থানীয় ঘোষণাবলি। মণ্ডলীর স্টকে যদি যুবক-যুবতীদের জিজ্ঞাস্য (ইংরেজি) অথবা যৌবন (ইংরেজি) বইগুলো থাকে, তাহলে দেখান যে স্কুলগুলো আবার খোলার মুখে কীভাবে প্রচারে সেগুলোকে কার্যকারীভাবে ব্যবহার করা যেতে পারে।
১৭ মি: ভিডিও ও নাটকের অডিও ক্যাসেটগুলোকে কাজে লাগান। সোসাইটি আমাদের জন্য যে ৭টা ভিডিও ও ৯টা নাটকের অডিও ক্যাসেট তৈরি করেছে সেগুলোকে কি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি? সেগুলোর সবকটা আপনি ও আপনার পরিবারের অন্যেরা কি দেখেছেন অথবা শুনেছেন? কয়েকটা ক্যাসেটের নাম বলুন আর দেখান যে কীভাবে সেগুলো আমাদের বাইবেল পড়ার অভ্যাসকে বাড়াতে পারে, আধ্যাত্মিকভাবে আমাদেরকে শক্তিশালী করতে পারে ও সত্যের পক্ষে ভালো সাক্ষ্য দিতে পারে। দু-তিনটে অডিও ক্যাসেট অল্প একটু বাজিয়ে শোনান। এরপর শ্রোতাদেরকে জিজ্ঞাসা করুন যে এর মধ্যে কোন্টাকে তারা তাদের নিজেদের পরিবারের জন্য উৎসাহজনক বা নতুন ব্যক্তিদের সংগঠনে নিয়ে আসার জন্য বিশেষভাবে কার্যকারী বলে মনে করেন। ভাল ফল পাওয়ার কিছু অভিজ্ঞতা বলুন। (১৯৯৯ সালের বর্ষপুস্তক (ইংরেজি) এর ৫১-২ পৃষ্ঠা দেখুন।) ভিডিও ও নাটকের অডিও ক্যাসেটগুলোকে ভালোভাবে ব্যবহার করার জন্য সকলকে উৎসাহ দিন।
১৮ মি: “আপনি কি কেবল বাইরের চেহারা দেখেন?” বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। প্রচারে যে লোকেদের আমরা পাই, তাদের সম্বন্ধে সঙ্গে সঙ্গে কোন ধারণা করে নেওয়া কেন উচিত নয় তা বলুন। যিহোবা যোনাকে যে শিক্ষা দিয়েছিলেন সেটা অল্পকথায় আরেকবার বলুন, যিনি লোকেদের দুষ্ট মনে করে, ভুলভাবে তাদের বিচার করেছিলেন। (১৯৯৭ সালের ১৫ই আগস্ট প্রহরীদুর্গ এর ২১-২ পৃষ্ঠায় ১৭-১৯ অনুচ্ছেদগুলো দেখুন।) শ্রোতাদের বলতে বলুন যে এলাকায় কাজ করার সময় তারা কোন্ কোন্ ধরনের লোকেদের দেখা পেয়েছেন আর কীভাবে তারা তাদের সম্পর্কে আগে থেকেই কোন ধারণা না করে নিয়ে তাদের বিচারের ভার যিহোবার ওপর ছেড়ে দিয়েছেন।
গান ৭৭ এবং সমাপ্তির প্রার্থনা।
জুন ২৮ থেকে যে সপ্তাহ শুরু
গান ৮৫
১২ মি: স্থানীয় ঘোষণাবলি। সবাইকে জুন মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। জুলাই মাসে যে সাহিত্যগুলো অর্পণ করা হবে তা আরেকবার আলোচনা করুন। যে ব্রোশারগুলো মণ্ডলীতে অনেক আছে সেগুলো দেখান এবং সেগুলো থেকে দুএকটা বিষয় উল্লেখ করুন যা আমাদের উপস্থাপনায় আমরা ব্যবহার করতে পারি। ভালোভাবে তৈরি করা একটা নমুনা দেখান।
১৩ মি: কেন যিহোবা তাঁর লোকেদের ওপর তাড়না আসতে দেন? যিহোবার সাক্ষিবৃন্দ—ঈশ্বরের রাজ্যের ঘোষণাকারী (ইংরেজি) বইয়ের ৬৭৬-৭ পৃষ্ঠার ওপর ভিত্তি করে একজন প্রাচীন বক্তৃতা দেবেন। যীশু যেমন ভাববাণী করেছিলেন, আমাদেরকে ‘সমুদয় জাতি দ্বেষ করে।’ (মথি ২৪:৯) তাই যখন আমরা প্রচার করছি, সত্যে নেই এমন আত্মীয়স্বজনদের সঙ্গে মেলামেশা করছি অথবা কাজের জায়গায় বা স্কুলেতে সাক্ষি নয় এমন ব্যক্তিদের সঙ্গে ওঠাবসা করছি সেইসময় আমাদের ওপর বিরোধিতা আসতে পারে। এক ইতিবাচক উপায়ে, বক্তা জানাবেন যে কেন যিহোবা আমাদের ওপর এরকমভাবে তাড়না অথবা বিরোধিতা আসতে অনুমতি দেন এবং বলবেন যে কীভাবে সেগুলোকে আমাদের সহ্য করা পরিশেষে আশীর্বাদ নিয়ে আসে।
২০ মি: যেখানেই লোকেরা আছেন তাদের কাছে যান! ১৯৯৭ সালের বর্ষপুস্তক (ইংরেজি) এর ৪২-৮ পৃষ্ঠার বিষয়বস্তু থেকে বক্তৃতা। নিয়মিতভাবে ঘরে ঘরে প্রচার তো আমরা করবই তাছাড়াও আমরা লোকেদের সঙ্গে কথা বলার সুযোগ খুঁজে নেব যখনই তাদের পাওয়া যাক আর যেখানেই তাদের দেখা যাক না কেন। বর্ষপুস্তক থেকে কিছু অভিজ্ঞতার কথা বলুন যেখানে দেখানো হয়েছে যে কীভাবে অন্যেরা বাসে করে যাওয়ার সময়, রাস্তা দিয়ে হাঁটার সময় অথবা সমুদ্রতীরে বেড়াতে গিয়ে, গাড়ি রাখার জায়গায়, বাস স্টপে, টেলিফোনে কথা বলে এবং চিঠি লিখে লোকেদের কাছে প্রচার করেছেন ও ভাল ফল পেয়েছেন। যদি সময় থাকে, শ্রোতাদের কিছুজনকে তাদের নিজস্ব কিছু অভিজ্ঞতার কথা বলতে বলুন। যেখানেই লোকেরা আছেন, তাদের কাছে সাক্ষ্য দেওয়ার প্রতিটা সুযোগ কাজে লাগানোর জন্য সকলকে উৎসাহিত করুন।
গান ৭৫ এবং সমাপ্তির প্রার্থনা।