ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/৯৯ পৃষ্ঠা ৪
  • আপনার সময়কে অমূল্য জ্ঞান করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার সময়কে অমূল্য জ্ঞান করুন
  • ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ক্ষেত্রের পরিচর্যার জন্য সভাগুলো
    ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পরিচর্যায় আপনার সময়কে সর্বোত্তম উপায়ে ব্যবহার করুন
    ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনার পরিচর্যায় কার্যকারী হোন
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ক্ষেত্রের পরিচর্যা সভা যে-উদ্দেশ্যসাধন করে
    ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/৯৯ পৃষ্ঠা ৪

আপনার সময়কে অমূল্য জ্ঞান করুন

১ প্রত্যেক সপ্তাহে আমাদের প্রত্যেকের কাছে সমান পরিমান সময় থাকে। যে সময়টুকু আমরা সুসমাচার প্রচারের জন্য ব্যয় করি তা বিশেষভাবে দামি কারণ সেই সময়টা আমরা জীবন বাঁচানোর কাজে কাটিয়েছি। (রোমীয় ১:১৬) সময়ের প্রতি আমরা আমাদের উপলব্ধি দেখাতে পারি প্রচারের জন্য ভালোভাবে তৈরি হয়ে, প্রচারে বেরুনোর আগে যে সভার ব্যবস্থা করা হয়েছে তাতে ঠিক সময়ে পৌঁছিয়ে আর তারপর সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে প্রচারের জন্য বেরিয়ে পড়ে। সময় নষ্ট না করে আমরা প্রচার করতে শুরু করে দেব। যিহোবা আমাদেরকে শিখিয়েছেন যে “সকল বিষয়েরই সময় আছে,” তাই যদি আমরা সময়কে ঠিকভাবে ব্যবহার করতে চাই, তাহলে প্রচারের জন্য আমরা যে সময়টুকু রেখেছি তাকে আমাদের সেই কাজেই ব্যয় করা দরকার।—উপ. ৩:১.

২ সময়ের সদ্ব্যবহার করুন: নিয়মিতভাবে প্রচার করার জন্য যে সময় আমরা রেখেছি, সেটা যদি আমরা বজায় রেখে চলি, তাহলে আমরা অনেক আশীর্বাদ পেতে পারি। স্বাভাবিকভাবেই প্রচারে আমরা যত বেশি সময় দেব সেই অনুপাতে আমরা তার ফলও পাব। আমাদের দিনের কাজকর্মে সামান্য কিছু রদবদল করে আমরা কি প্রচার কাজে আরও একটু বেশি সময় ব্যয় করতে পারি? যেমন শনিবার পত্রিকা বিতরণ কাজের পর আমরা কি পুনর্সাক্ষাৎ করার জন্য একটু সময় করে নিতে পারি? রবিবারে প্রচারে গিয়েও কি আমরা কিছুটা সময় পুনর্সাক্ষাৎ অথবা বাইবেল অধ্যয়ন করার পিছনে দিতে পারি? আপনি কি এমন করতে পারেন যে কিছুক্ষণ ঘরে ঘরে প্রচার করার পর একটু রাস্তায় সাক্ষ্যদান করে নিলেন? এই উপায়গুলো অথবা অন্যান্য উপায়গুলো কাজে লাগিয়ে আমরা আমাদের পরিচর্যাকে বাড়াতে পারি।

৩ প্রচারে গিয়ে আমাদের একটুখানি অসতর্কতাতেই কিন্তু আমরা এই মূল্যবান সময়ের অনেকখানি নষ্ট করে ফেলতে পারি। অবশ্য, আবহাওয়া যদি খুব খারাপ হয়, তাহলে তখন অল্প সময়ের জন্য প্রচার একটু বন্ধ করা আমাদেরকে আবার তরতাজা হয়ে নিতে ও প্রচার চালিয়ে যেতে সাহায্য করবে। কিন্তু এখানেও ধ্যান দেওয়ার দরকার আছে কারণ সবসময় হয়ত এরকম বিরতি নেওয়ার প্রয়োজন নাও হতে পারে।

৪ আজকাল লোকেদেরকে ঘরে পাওয়া আরও বেশি করে মুশকিল হয়ে উঠছে। এই সমস্যার মোকাবিলা করার জন্য অনেক প্রকাশকেরা দিনের অন্য কোন সময়ে তাদের ঘরে ঘরে প্রচার কাজ করেন। তাই বিকেলের দিকে কিংবা সন্ধ্যে নামার মুখে প্রচারে বেরোনোর চেষ্টা করুন না কেন?

৫ যখন আমরা রাস্তায় প্রচার করছি তখন একজন অন্যজনের কাছে গিয়ে কথা বলা ঠিক নয়। বরং, কিছুটা দূরে দাঁড়িয়ে পথযাত্রীদের কাছে এগিয়ে গিয়ে তাদের সঙ্গে কথা শুরু করার চেষ্টা করুন। এইভাবে সময়কেও ভালোভাবে ব্যবহার করা যাবে ও আপনার কাজ থেকে আপনি অনেক অনেক আনন্দও পাবেন।

৬ সাক্ষ্য দেওয়ার সুযোগগুলোকে খুঁজে নিন: যখন একজন গৃহকর্ত্রী বলেছিলেন যে তিনি আগ্রহী নন, তখন আমাদের বোন জিজ্ঞাসা করেছিলেন যে ঘরে অন্য কেউ আছেন কিনা যার সঙ্গে তিনি কথা বলতে পারেন। এটা সেই বাড়ির অন্য একজন ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছিল যিনি অনেক বছর ধরে অসুস্থ আর শয্যাশায়ী ছিলেন। কিন্তু ঈশ্বরের বাক্য থেকে আশা পেয়ে সেই ব্যক্তির মধ্যে আবারও একবার বেঁচে থাকার ইচ্ছা জেগে ওঠে। শীঘ্রই তিনি সেরে ওঠেন আর সভাগুলোতে যোগ দিতে শুরু করেন এবং যে আশা তিনি পেয়েছিলেন সে সম্বন্ধে অন্যদের কাছে বলতে শুরু করেন!

৭ এক কিশোরী বোন মণ্ডলীর বুকস্টাডি শুরু হওয়ার আগে প্রচারে বের হওয়ার পরামর্শকে কাজে লাগিয়েছিল। প্রচারে গিয়ে প্রথম ঘরেই সে ১৩ বছর বয়সী একটা মেয়েকে পায় যে খুবই মন দিয়ে তার কথা শুনেছিল ও তার কাছ থেকে সাহিত্যও নিয়েছিল। পরের দিন এই বোন তার স্কুলে মেয়েটাকে দেখে। এরপর শীঘ্রই সে তাকে বাইবেল অধ্যয়নের কথা জিজ্ঞাসা করে আর মেয়েটা তাতে রাজি হয়ে যায়।

৮ সময়কে অমূল্য জ্ঞান করুন: যখন আমরা নিয়মিতভাবে প্রচারে বের হই, আমরা লোকেদের কাছে সুসমাচার পৌঁছে দেওয়ার ব্যাপারে আরও দক্ষ হয়ে উঠি। আরও ভালভাবে ভূমিকা করে আপনি কি লোকেদের সঙ্গে আলোচনা শুরু করার দক্ষতাকে আরেকটু বাড়াতে পারেন? গৃহ বাইবেল অধ্যয়ন চালানোর সময় আপনি কি আপনার শেখানোর কৌশলকে আরেকটু বাড়াতে পারেন? যদি আপনি এটা করছেন, তাহলে আপনি সত্যিই প্রচারে আপনার সময়ের সদ্ব্যবহার করছেন আর আপনার পরিচর্যাকে আরও বেশি ফলপ্রদ করে তুলছেন।—১ তীম. ৪:১৬.

৯ যেহেতু “সময় সঙ্কুচিত,” তাই আমাদের জীবনকে খ্রীষ্টীয় কাজকর্মেতে ডুবিয়ে রাখা উচিত। (১ করি. ৭:২৯) প্রচার কাজের জন্য আমাদের সবচেয়ে প্রথমে সময় করে নেওয়া উচিত। আসুন আমরা সক্রিয়ভাবে ও উদ্যোগের সঙ্গে প্রচার করি। সময় এক অমূল্য সম্পদ যা যিহোবা আমাদেরকে দিয়েছেন। তাই আমরা সবসময় এটার সদ্ব্যবহার করি ও এটাকে অমূল্য জ্ঞান করি।

[৪ পৃষ্ঠার বাক্স]

এই পরামর্শগুলোকে মেনে চলুন:

◼ প্রচারের জন্য যে সভার ব্যবস্থা করা হয়েছে তাতে ঠিক সময়ে যান।

◼ এলাকার আকার অনুযায়ী প্রচারের দলকে ছোট রাখুন।

◼ ঠিক সময়ে ক্ষেত্রে পৌঁছান।

◼ সেই সময়ে কাজ করার চেষ্টা করুন যখন বেশিরভাগ লোকেরা ঘরে থাকেন।

◼ বিপদজনক বলে মনে না হলে কখনও কখনও একাও প্রচার করুন।

◼ ঘরে ঘরে প্রচার করার সময় কাছেপিঠে কোন পুনর্সাক্ষাৎ থাকলে তা করে নিন।

◼ অন্য কারও যদি একটা ঘরে অনেক সময় লাগছে তখন অপেক্ষা না করে প্রচার করা চালিয়ে যান।

◼ পরিস্থিতি অনুযায়ী সবসময়ই এক ঘন্টার বেশি প্রচার করার চেষ্টা করুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার