ঘোষণাবলি
◼ মে মাসের সাহিত্য অর্পণ: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! (ইংরাজি) পত্রিকার গ্রাহকভুক্তি। আগ্রহী লোকেদের জন্য সবসময় চান ব্রোশারটা সঙ্গে রাখুন এবং বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য খুব চেষ্টা করুন। জুন: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। জুলাই এবং আগস্ট: নিম্নোক্ত ৩২ পৃষ্ঠার ব্রোশারগুলোর যে কোনটা ব্যবহার করা যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন! আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?, যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আমরা মরলে আমাদের কী হয়? (ইংরাজি), জীবনের উদ্দেশ্য কী—আপনি কিভাবে তা পেতে পারেন?, আপনার প্রিয়জন যখন মারা যায় (ইংরাজি)। সমস্ত লোকের জন্য একটি পুস্তক (ইংরাজি), আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, বিদেহী আত্মারা—তারা কি আপনাকে সাহায্য অথবা আপনার ক্ষতি করতে পারে? তারা কি প্রকৃতই অস্তিত্বশীল? (ইংরাজি) এবং যুদ্ধবিহীন এক জগৎ কি কখনও সম্ভব? (ইংরাজি) এই ব্রোশারগুলো যেখানে দেওয়া ঠিক হবে, লোকেদেরকে দেওয়া যেতে পারে।