ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/৯৯ পৃষ্ঠা ২
  • মে মাসের পরিচর্যা সভাগুলো

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • মে মাসের পরিচর্যা সভাগুলো
  • ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • মে ৩ থেকে যে সপ্তাহ শুরু
  • মে ১০ থেকে যে সপ্তাহ শুরু
  • মে ১৭ থেকে যে সপ্তাহ শুরু
  • মে ২৪ থেকে যে সপ্তাহ শুরু
  • মে ৩১ থেকে যে সপ্তাহ শুরু
১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/৯৯ পৃষ্ঠা ২

মে মাসের পরিচর্যা সভাগুলো

মে ৩ থেকে যে সপ্তাহ শুরু

গান ৭

৮ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ঐশিক সংবাদ।

১৭ মি: “অন্যদের উপকার পেতে শেখান।” খুব ছোট্ট ভূমিকা করে প্রশ্নোত্তর আলোচনায় চলে যান। জ্ঞান বইয়ের ১৩ অধ্যায় থেকে দেখান যে কীভাবে লোকেরা বাইবেলের নীতিগুলো অধ্যয়ন করে, সেগুলো বুঝে ও সেগুলোকে মেনে চলে তাদের বাস্তব জীবনে উপকার পাচ্ছেন।

২০ মি: ট্র্যাক্টগুলো নিয়ে বিশেষ অভিযান। একজন প্রাচীন উৎসাহজনক আলোচনা আর কয়েকটা নমুনা দেখানোর ব্যবস্থা করবেন। এই প্রবন্ধে যে চারটে ট্র্যাক্টের কথা বলা হয়েছে সেগুলো যেন বক্তা ও অন্য সকলের কাছে থাকে। মণ্ডলীগুলো হয়ত এই চারটে ট্র্যাক্টের একটা সেট বানিয়ে সভার আগে সবাইকে দিতে পারে। প্রাচীন ইনসার্টের ১-৬ অনুচ্ছেদ শ্রোতাদের সঙ্গে আলোচনা করবেন। এরপর ১০ অনুচ্ছেদে দেওয়া উপস্থাপনাগুলোর প্রথম দুটো এবং সেইসঙ্গে ৬ পৃষ্ঠার বাক্সে দেওয়া আমাদের ওপর চাপান এক সাধারণ দোষের মোকাবিলা করার উপায়গুলোর মধ্যে প্রথম দুটো ব্যবহার করে দুটো ভালভাবে তৈরি নমুনা দেখানোর ব্যবস্থা করবেন। মে মাসের এই বিশেষ অভিযানে সকলকে যোগ দিতে উৎসাহিত করুন।

গান সংখ্যা ১১ এবং সমাপ্তির প্রার্থনা।

মে ১০ থেকে যে সপ্তাহ শুরু

গান ১৫

৮ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।

১২ মি: গ্রীষ্মকালের জন্য আপনার পরিকল্পনা কী? এক পরিবার তাদের ট্র্যাক্টগুলো নিয়ে অভিযান, সহায়ক অগ্রগামীর কাজ, ছুটি কাটানো ও আমোদপ্রমোদের যে ব্যবস্থা করেছে তা আবার আলোচনা করে দেখবে। (১৯৯৮ সালের মে মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৭ পৃষ্ঠা দেখুন।) তারা আলোচনা করবেন যে কীভাবে যেখানেই লোকেদের পাওয়া যায় তাদের কাছে প্রচার করার জন্য পরিকল্পনা করা যায় ও প্রচার করা যায় আর কীভাবে কথা শুরু করা যায় তার একটা নমুনা তারা দেখাবেন। তারা বেড়াতে গিয়ে ব্যক্তিগত ও পারিবারিক বাইবেল অধ্যয়নকে অবহেলা না করা, সেখানকার মণ্ডলীর সভাগুলোতে যাওয়া আর ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট নিজেদের মণ্ডলীতে জমা দেওয়া এই বিষয়গুলোর ওপর জোর দেন। পরিবারের সবাই অন্য মণ্ডলীতে গিয়ে যে সুন্দর অভিজ্ঞতাগুলো তাদের হয়েছে ও যে আনন্দ তারা পেয়েছিলেন সে কথা বলেন। তাদের মণ্ডলীতে যখন অতিথিরা আসেন তখন তাদের কীভাবে আতিথেয়তা দেখানো যেতে পারে সেই বিষয়ে তারা আলোচনা করেন।

২৫ মি: ট্র্যাক্টগুলো নিয়ে বিশেষ অভিযান। একজন প্রাচীন বিষয়টা আলোচনা করবেন, সেইসঙ্গে অভিজ্ঞতা ও নমুনা থাকবে। সভায় উপস্থিত প্রত্যেকের কাছে যেন চারটে ট্র্যাক্টই থাকে। গত সপ্তায় যে বিষয়গুলো আলোচনা করা হয়েছিল সংক্ষেপে তা আরেকবার বলবেন। প্রচারে ট্র্যাক্টগুলোকে ব্যবহার করে প্রকাশকদের যে উৎসাহজনক অভিজ্ঞতাগুলো হয়েছে তা দু-একজনকে বলতে বলুন। শ্রোতাদের সঙ্গে অনুচ্ছেদ ৭-৯, ১১ এবং ১২ আলোচনা করুন। এই ইনসার্টের ১০ অনুচ্ছেদে দেওয়া উপস্থাপনাগুলোর শেষের দুটো এবং সেইসঙ্গে ৬ পৃষ্ঠার বাক্সে দেওয়া আমাদের ওপর চাপান এক সাধারণ দোষের মোকাবিলা করার উপায়গুলোর মধ্যে শেষের উপায় দুটো ব্যবহার করে দুটো ভালভাবে তৈরি নমুনা দেখানোর ব্যবস্থা করবেন। ট্র্যাক্ট ও অন্যান্য প্রকাশনা যাদের কাছে ছেড়ে এসেছেন তাদের কাছে পুনরায় ফিরে যাওয়ার জন্য প্রাচীন সকলকে উৎসাহিত করবেন।

গান সংখ্যা ১৯ এবং সমাপ্তির প্রার্থনা।

মে ১৭ থেকে যে সপ্তাহ শুরু

গান ২৭

১০ মি: একজন প্রাচীন স্থানীয় ঘোষণাবলি বলবেন। “কিংডম হল ঋণ” প্রবন্ধটা আলোচনা করবেন। ব্যক্তিগতভাবে চাঁদা সংগ্রহ না করার বিষয়ে তিনি জোর দেবেন।

১২ মি: “আগে থেকে পরিকল্পনা করুন!” মণ্ডলী পরের কয়েক মাসের জন্য ঐশিক কাজকর্মের যে পরিকল্পনা করেছে সেগুলো পুনরালোচনা করে একটা বক্তৃতা। সকলকেই তাদের ক্যালেনডারে সেই তারিখগুলোতে দাগ দিয়ে রাখতে বলুন আর অন্য কোন কিছুকে সেগুলোতে বাধা দেওয়ার সুযোগ না দিতে উৎসাহিত করুন।

২৩ মি: “আপনার পরিচর্যাকে বাড়ানোর উপায়গুলো।” শ্রোতাদের মধ্যে থেকে কিছুজনের প্রশ্নের উত্তর দিয়ে দুজন প্রাচীন বিষয়টা আলোচনা করবেন। একজন অল্পবয়স্ক প্রকাশক, এক বিবাহিত দম্পত্তি আর অবসরপ্রাপ্ত একজন ভাই প্রাচীনদেরকে জিজ্ঞাসা করবেন যে কীভাবে তারা তাদের পরিচর্যাকে বাড়াতে পারেন। প্রাচীনেরা প্রবন্ধটা থেকে এবং আমাদের পরিচর্যা (ইংরাজি) বইয়ের ১১৬-১৮ পৃষ্ঠায় দেওয়া ৯ অধ্যায়ের “ভবিষ্যতের জন্য আপনার আধ্যাত্মিক লক্ষ্য কী” উপশিরোনামের বিষয়বস্তু থেকে ব্যবহারিক পরামর্শগুলো বলবেন। নিকট ভবিষ্যতে কীভাবে আমরা আমাদের পরিচর্যাকে বাড়াতে পারি সে বিষয়ে সোসাইটি যে উপকারী তথ্যগুলো যোগায় তার জন্য প্রকাশকেরা ধন্যবাদ জানাবেন।

গান সংখ্যা ২৯ এবং সমাপ্তির প্রার্থনা।

মে ২৪ থেকে যে সপ্তাহ শুরু

গান ৪১

১৫ মি: স্থানীয় ঘোষণাবলি। ১৯৯৮ সালের ১৫ই অক্টোবরের সোসাইটির চিঠিটা পুনরালোচনা করুন যেটা পুনরায় ফিরে যান ফর্ম (S-৪৩) নিয়ে আলোচনা করে। বুঝিয়ে বলুন যে কীভাবে এটা যেখানেই তাদের পাওয়া গিয়েছিল সেই লোকেদের ও অন্য ভাষার লোকেদের সঙ্গে কথা বলার সময় যারা আগ্রহ দেখিয়েছিলেন তাদের কাছে ফিরে যেতে সাহায্য করতে পারে। এই ফর্মগুলোকে ঠিকমত ব্যবহার করার জন্য প্রকাশকদের উৎসাহিত করুন।

১২ মি: প্রশ্নবাক্স। একজন প্রাচীন বক্তৃতা দেবেন।

১৮ মি: আমরা কি পৃথকীকরণের কাজে অংশ নিচ্ছি? পরিচালক অধ্যক্ষ ১৯৯৭ সালের ১লা জুলাই প্রহরীদুর্গ এর ৩০-১ পৃষ্ঠার এই বিষয়টার ওপর উৎসাহমূলক বক্তৃতা দেবেন।

গান সংখ্যা ৩২ এবং সমাপ্তির প্রার্থনা।

মে ৩১ থেকে যে সপ্তাহ শুরু

গান ৪৩

১৫ মি: স্থানীয় ঘোষণাবলি। মে মাসের রিপোর্ট দেওয়ার কথা সবাইকে মনে করিয়ে দিন। জুন মাসে যে সাহিত্যগুলো লোকেদেরকে দেওয়া হবে তা আরেকবার আলোচনা করুন। জ্ঞান বই লোকেদের দেওয়ার সময় একটা ১৯২-পৃষ্ঠার পুরনো বইও তার সঙ্গে যোগ করে দিন যা হয়ত আপনার মণ্ডলীতে জমে আছে। একটা নমুনা দেখান।

১৫ মি: স্থানীয় প্রয়োজন।

১৫ মি: আমার ধর্মে ভুল কোথায়? দুজন পরিচালক দাস বিষয়টা নিয়ে আলোচনা করবেন। আমরা এমন অনেক লোকেদেরকে পাই যারা সত্যকে ভালবাসেন আর যিহোবার সাক্ষিদের সম্মান করেন। কিন্তু, গির্জার সঙ্গে একেবারে জড়িয়ে থাকা তাদেরকে বাধা দেয়। তাদের পক্ষে এটা মেনে নেওয়া কঠিন হয় যে আমরাই কেবল একমাত্র সত্য ধর্ম পালন করি আর তাদের উপাসনা মিথ্যা। এটা তাদের আধ্যাত্মিকভাবে এগিয়ে আসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। ভায়েরা যুক্তি (ইংরাজি) বইয়ের ২০৪ পৃষ্ঠায় উল্লেখিত ছটা বিষয় নিয়ে আলোচনা করবেন, যা স্পষ্টভাবে দেখায় যে কেন অন্যান্য ধর্মগুলো বাইবেলকে মেনে চলে না। সত্যের প্রতি আগ্রহী লোকেদের তাদের নিজেদের ধর্মীয় বিশ্বাসকে বিচার-বিবেচনা করে দেখার জন্য সাহায্য করতে কৌশলে এই বিষয়গুলো কাজে লাগানোর জন্য শ্রোতাদের উৎসাহিত করুন।

গান সংখ্যা ৫০ এবং সমাপ্তির প্রার্থনা।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার