ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/৯৯ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/৯৯ পৃষ্ঠা ৭

ঘোষণাবলি

◼ এপ্রিল এবং মে: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! (ইংরাজি) পত্রিকার গ্রাহকভুক্তি। আগ্রহী লোকেদের জন্য সবসময় চান ব্রোশারটা সঙ্গে রাখুন এবং বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য খুবই চেষ্টা করুন। জুন: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। জুলাই এবং আগস্ট: নিম্নোক্ত ৩২ পৃষ্ঠার ব্রোশারগুলোর যে কোনটা ব্যবহার করা যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন! আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?, যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আমরা মরলে আমাদের কী হয়? (ইংরাজি), জীবনের উদ্দেশ্য কী—আপনি কিভাবে তা পেতে পারেন?, আপনার প্রিয়জন যখন মারা যায় (ইংরাজি)। সমস্ত লোকের জন্য একটি পুস্তক (ইংরাজি), আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, বিদেহী আত্মারা—তারা কি আপনাকে সাহায্য অথবা আপনার ক্ষতি করতে পারে? তারা কি প্রকৃতই অস্তিত্বশীল? (ইংরাজি) এবং যুদ্ধবিহীন এক জগৎ কি কখনও সম্ভব? (ইংরাজি) এই ব্রোশারগুলো যেখানে দেওয়া ঠিক হবে, লোকেদেরকে দেওয়া যেতে পারে।

◼ আগে কখনো কাজ করা হয়নি এমন এলাকায় প্রচার করার সময়, প্রকাশকেরা জ্ঞান বই অথবা চান ব্রোশার লোকেদেরকে দিতে পারেন। গৃহকর্তার কাছে যদি ইতিমধ্যেই এদুটো থাকে, তাহলে অন্য যে কোন প্রকাশনা দেওয়া যেতে পারে। সবার বিভিন্ন ট্র্যাক্টগুলো সঙ্গে রাখা দরকার যাতে করে যারা ঘরে থাকেন না অথবা যারা আমাদের সাহিত্য নেন না তাদের দিতে পারা যায়। পুনর্সাক্ষাৎ করার জন্য চেষ্টা করা দরকার, বিশেষ করে সেই এলাকাগুলোতে যেখানে হয়ত বিশেষ অগ্রগামীদের পাঠানো যেতে পারে বা কাছাকাছি কোন মণ্ডলীকে দেওয়া যেতে পারে।

◼ সমস্ত পরিচালক অধ্যক্ষ এবং সচিবদের বাড়ির নতুন ঠিকানা এবং টেলিফোন নম্বর সোসাইটির কাছে থাকা খুবই জরুরি। যদি ঠিকানা অথবা টেলিফোন নম্বর পাল্টায়, তাহলে সচিব দেরি না করে পরিচালক অধ্যক্ষ/সচিবের পরিবর্তিত ঠিকানা ফর্ম (S-29) ভরে সোসাইটির কাছে পাঠিয়ে দেবেন। অনুগ্রহ করে সংক্ষিপ্ত নয় কিন্তু প্রত্যেকের সম্পূর্ণ নাম লিখুন।

◼ মণ্ডলীর সচিবদের কাছে নিম্নোক্ত অগ্রগামী ফর্মগুলোর যথেষ্ট পরিমাণে থাকা দরকার: নিয়মিত অগ্রগামী কাজের জন্য আবেদন ফর্ম (S-205), সহায়ক অগ্রগামী কাজের জন্য আবেদন ফর্ম (S-205b) এবং নিয়মিত অগ্রগামীর কাজ বন্ধ করে দেওয়ার নোটিস ফর্ম (S-206)। এগুলো সাহিত্য অর্ডার ফর্ম (S-14) এর সঙ্গে অর্ডার দেওয়া যেতে পারে। অন্তত এক বছরের জন্য চলবে এমনভাবে অর্ডার করুন। নিয়মিত অগ্রগামী ফর্মগুলো ঠিকমতো ভরা হয়েছে কিনা তা ভালভাবে পরীক্ষা করে দেখে নিন। আবেদনকারীরা যদি তাদের বাপ্তিস্মের ঠিক দিনটা মনে করতে না পারেন, তাহলে তাদের হিসাব করে সেটা বের করা দরকার ও মনে রাখার জন্য একটা রেকর্ড রাখা দরকার।

◼ সারা বছরের সমস্ত জিনিসগুলোর একটা বিশেষ আবেদন ফর্ম ফেব্রুয়ারি মাসের স্টেটমেন্টের সঙ্গে প্রত্যেকটা মণ্ডলীতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যে মণ্ডলীগুলো এখনও পর্যন্ত ১৯৯৯ সালের সম্মেলন ব্যাজ কার্ড এবং ২০০০ সালের জন্য দরকারী অন্যান্য জিনিসগুলোর অর্ডার করেনি দেরি না করে তাদের এখনই আবেদন পাঠিয়ে দেওয়া উচিত। কিন্তু, আপনি যদি প্লাস্টিক ব্যাজ কার্ড হোল্ডার চান, তাহলে সেগুলোর জন্য নিয়মিত সাহিত্য অর্ডার ফর্মে (S-AB-14) অনুরোধ করতে হবে।

◼ লোনাভলায় অনুষ্ঠিত তৃতীয় মিনিস্টিরিয়াল ট্রেনিং স্কুলে ভারতের ২৩ জন ও নেপাল থেকে ৩ জন ছাত্র ১৯৯৮ সালের ২০শে ডিসেম্বর গ্র্যাজুয়েট হয়েছেন। ২৫টা মণ্ডলী থেকে এই ছাত্রেরা এখানে এসেছিলেন। এদের মধ্যে ১৮ জন তাদের নিজের নিজের মণ্ডলীতে কাজ করার জন্য ফিরে যান এবং ৮ জনকে বিশেষ অগ্রগামী করে পূর্ণ-সময়ের কাজে নিযুক্ত করা হয়। আমরা প্রার্থনা করি যে এই অবিবাহিত ভাইরা যে যে মণ্ডলীতে কাজ করার দায়িত্বভার নিয়ে ফিরে গেছেন সেই সব মণ্ডলীগুলোর ওপর প্রচুর আশীর্বাদ আসুক।

◼ ১৯৯৯ সালের ১লা জানুয়ারি থেকে আমাদের রাজ্যের পরিচর্যা অসমীয়া ও মিজো ভাষায় প্রকাশিত হচ্ছে।

◼ নতুন যে প্রকাশনাগুলো এখন পাওয়া যাচ্ছে:

শান্তিপূর্ণ নতুন জগতে জীবন বসবাস (ট্র্যাক্ট নং. ১৫)—নিউয়ারি

◼ নতুন যে অডিও ক্যাসেট পাওয়া যাচ্ছে:

পরিবারগুলো - নিয়মিত বাইবেল পড়াকে আপনার জীবনের পথ করুন—ইংরাজি, কান্নাড়া, তামিল, তেলুগু, মালায়ালাম ও হিন্দী

১৯৯৯ সালের ১লা জানুয়ারি থেকে প্রহরীদুর্গ প্রকাশনার তালিকা নতুন করে করা দরকার, কারণ নিচের প্রকাশনাগুলো এখন থেকে আর একেবারেই পাওয়া যাবে না:

বই: তোমার যৌবন—এর থেকে সর্বোত্তম লাভ করা এবং প্রকৃত সুখ ও নিরাপত্তা-কিভাবে আপনি তা পেতে পারেন?—মালায়ালাম

পুস্তিকা: একজন ঈশ্বর কি আছেন যিনি যত্ন নেন? (ইংরাজি) এবং “রাজ্যের এই সুসমাচার”—তামিল

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার