ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/৯৯ পৃষ্ঠা ৫-৬
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/৯৯ পৃষ্ঠা ৫-৬

ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

জানুয়ারি ৪ থেকে এপ্রিল ১৯, ১৯৯৯ সপ্তাহগুলোর মধ্যে ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে যে বিষয় আলোচনা করা হয়েছে তার উপর ভিত্তি করে বই বন্ধ রেখে পুনরালোচনা। যে সময় ধার্য করা হয়েছে তার মধ্যে যে কটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব তা একটা আলাদা কাগজে লিখুন।

[নোট: পুনরালোচনার সময়, উত্তর দেওয়ার জন্য শুধু বাইবেল ব্যবহার করতে পারেন। প্রশ্নের পরে যে নির্দেশ দেওয়া আছে তা আপনার ব্যক্তিগত অনুসন্ধান করার জন্য। প্রহরীদুর্গ এর প্রতি নির্দেশগুলোর প্রত্যেকটাতে পৃষ্ঠা এবং অনুচ্ছেদ সংখ্যা নাও দেওয়া থাকতে পারে।]

নিম্নলিখিত উক্তিগুলো সঠিক না ভুল তা বলুন:

১. যিহোবা সবসময়ই বাইবেলের সমস্ত কথা একেবারে শব্দ ধরে ধরে লেখাননি। (২ তীম. ৩:১৬) [w-BE৯৭ ৬/১৫ পৃ. ৫ অনু. ৩]

২. পরিবারের ঐক্য ও ছেলেমেয়েদের আধ্যাত্মিক বৃদ্ধি সম্পূর্ণভাবে বাবামার উপর নির্ভর করে। (হিতো. ২২:৬) [fy পৃ. ৮৫ অনু. ১৯]

৩. যেহেতু পাপ “দ্বারে গুঁড়ি মারিয়া” ছিল, তাই কয়িনের পক্ষে এই গুরুতর পাপ করাকে এড়ানোর কোন উপায়ই ছিল না। (আদি. ৪:৭) [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৯৪ ৬/১৫ পৃ. ১৪ অনু. ১১ দেখুন।]

৪. একজন কিশোর যখন বড় হয় তখন আপনাআপনিই আমোদপ্রমোদ বেছে নেওয়ার ব্যাপারে তার আরও বেশি স্বাধীনতা পাওয়া উচিত। [fy পৃ. ৭৩ অনু. ২০]

৫. আমাদের সৃষ্টিকর্তাকে খুশি করার ইচ্ছা আমাদেরকে সবসময় সত্যি বলার প্রেরণা যোগায়। (হিতো. ৬:১৭) [g৯৭ ২/২২ পৃ. ১৯ অনু. ৪]

৬. প্রার্থনায় ‘আমাদের মুখের বাক্য ও আমাদের চিত্তের ধ্যান যিহোবার দৃষ্টিতে গ্রাহ্যনীয়’ করে তুলতে হলে আমাদের যতটা সম্ভব বাক্‌পটু হওয়া প্রয়োজন। (গীত. ১৯:১৪) [w৯৭ ৭/১ পৃ. ২৯ অনু. ৪-৫]

৭. আদিপুস্তক ২৬:৫ পদে উল্লেখিত যিহোবার আজ্ঞা, বিধি ও ব্যবস্থা কেবলমাত্র নিয়মচুক্তির অধীনস্থ লোকেদের জন্য। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৯২ ৭/১ পৃ. ১০ অনু. ৮ দেখুন।]

৮. লূক ৮:৪৮ পদে যেমন লেখা আছে, যখন যীশু বলেছিলেন “তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল,” তিনি বুঝিয়েছিলেন যে সুস্থ হওয়ার আগে সেই অসুস্থ স্ত্রীলোকের মশীহ হিসাবে যীশুর প্রতি তার বিশ্বাসকে প্রকাশ করা প্রয়োজনীয় ছিল। [w-BE৯৭ ৭/১ পৃ. ৪ অনু. ২-৪]

৯. আদিপুস্তক ১১:১ পদ অনেক বাইবেল পদগুলোর মধ্যে একটা যা সাধারণ মানবজাতিকে বা মনুষ্য সমাজকে বোঝাবার জন্য ‘পৃথিবী’ শব্দ ব্যবহার করে। [g৯৭ ১/৮ পৃ. ২৭ অনু. ৩]

১০. যদিও দীনা রাজি ছিল বলে কোন ইঙ্গিত পাওয়া যায় না, তবুও বলা যায় যে তার সতীত্ব হারানোর জন্য সে নিজেও কিছু অংশে দায়ী ছিল। (আদি. ৩৪:১, ২) [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৫ ৬/১৫ পৃ. ৩১ অনু. ৪ দেখুন।]

নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন:

১১. আদিপুস্তক ৩:১-৫ পদে যেমন পাওয়া যায়, শয়তান যে যুক্তি করেছিল তার দ্বারা সে কী বলতে চেয়েছিল? [সাপ্তাহিক বাইবেল পাঠ; w-BE৯৫ ৭/১৫ পৃ. ৫ অনু. ১ দেখুন।]

১২. প্রকাশিত বাক্য ১৯:১৫ পদে লেখা “তীক্ষ্ম তরবারি” কী যা যীশুর মুখ থেকে নির্গত হয়? [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৯০ ৫/১৫ পৃ. ৪ অনু. ৪ দেখুন।]

১৩. মোশি নোহের জলপ্লাবনের সঠিক তারিখ লিখেছিলেন এই বিষয়টা দিয়ে কী বোঝাতে চাওয়া হয়েছে? [g৯৭ ২/৮ পৃ. ২৬ অনু. ৪]

১৪. কিভাবে অব্রাহাম ‘সদাপ্রভুর নামে ডেকেছিলেন’? (আদি. ১২:৮) [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৯ ৭/১ পৃ. ২০ অনু. ৯ দেখুন।]

১৫. যিহোবা পৌলকে বলেছিলেন “আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট” এই কথার প্রসঙ্গ থেকে যিহোবা কী বলতে চেয়েছিলেন সে সম্বন্ধে আমরা কি বুঝি? (২ করি. ১২:৯) [w-BE৯৭ ৬/১ পৃ. ২৫ অনু. ৩]

১৬. স্পষ্টতই কী লোটের স্ত্রীকে পিছন ফিরে তাকাতে পরিচালিত করেছিল যার ফলে তিনি নুনের ঢিবি হয়ে গিয়েছিলেন? (আদি. ১৯:২৬) [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৯০ ৪/১৫ পৃ. ১৮ অনু. ১০ দেখুন।]

১৭. চুরি করা জিনিস কেনাকে খ্রীষ্টানেরা কোন্‌ চোখে দেখেন? (যাত্রা. ২২:১; যির. ১৭:১১) [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৯২ ৬/১৫ পৃ. ৩০ অনু. ৩; পৃ. ৩১ অনু. ১, ৭ দেখুন।]

১৮. আদিপুস্তক ৩৩:১৮ পদ অনুসারে যাকোব কিভাবে দেখিয়েছিলেন যে তিনি কনানীয়দের সঙ্গে মেলামেশা করায় একেবারেই আগ্রহী ছিলেন না? [সাপ্তাহিক বাইবেল পাঠ; w-BE৯৫ ৯/১৫ পৃ. ২১ অনু. ৪ দেখুন।]

১৯. আদিপুস্তক ৩৭:১৩ পদে বর্ণিত যোষেফের আচরণ কিভাবে যীশুর মতো ছিল? [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮৭ ৫/১ পৃ. ১২ অনু. ১২ দেখুন।]

২০. রাগ প্রকাশের ক্ষেত্রে ঈশ্বর ও মানুষের মধ্যে পার্থক্য কী? [g৯৭ ৬/৮ পৃ. ১৯ অনু. ২-৩]

প্রয়োজনীয় শব্দ(গুলো) বা বাক্যাংশ দ্বারা নিম্নোক্ত বাক্যগুলো সম্পূর্ণ করুন:

২১.  ____________________ কারণ ছাড়া অন্যদের অভিপ্রায়ের ____________________ ব্যাখ্যা করা তাদের বিচার করার সমান। [w-BE৯৭ ৫/১৫ পৃ. ২৬ অনু. ৫]

২২. রহবিয়াম ও এলির উদাহরণ বাবামাদের খুব বেশি ____________________ হওয়া অথবা খুব বেশি ____________________ হওয়ার পরিণতি সম্বন্ধে বুঝতে সাহায্য করে। [fy পৃ. ৮০-১ অনু. ৯-১৩]

২৩. ঈশ্বরীয় ____________________ গড়ে তোলার জন্য ____________________ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। [w-BE৯৭ ৮/১ পৃ. ৪ অনু. ৫]

২৪. অন্যায়কে প্রকাশ করে দেওয়া ____________________ প্রতি ____________________ প্রতি ও ____________________ প্রতি খ্রীষ্টীয় নীতিগত প্রেম দেখানোকে বোঝায়। [w-BE৯৭ ৮/১৫ পৃ. ৩০ অনু. ২]

নিম্নলিখিত উক্তিগুলো থেকে সঠিক উত্তর বেছে নিন:

২৫. (খুব কড়া; একেবারে হালকা; উপযুক্ত) শাসন একজন বাবা বা মায়ের তাদের ছেলেমেয়েদের প্রতি ভালবাসার প্রমাণ। (ইব্রীয় ১২:৬, ১১) [fy পৃ. ৭২ অনু. ১৮]

২৬. যোহন ৮:৩২ পদে যীশু যে স্বাধীনতার কথা বলেছিলেন তার দ্বারা তিনি (রোমীয় শাসন; কুসংস্কার; পাপ ও মৃত্যু) থেকে স্বাধীনতা বুঝিয়েছিলেন। [w-BE৯৭ ২/১ পৃ. ৫ অনু. ১]

২৭. আদিপুস্তক ২২:১৮ পদের চূড়ান্ত পরিপূর্ণতায় বীজ (ইস্‌হাককে; ইস্রায়েলীয়দের; যীশু ও ১,৪৪,০০০ জনকে) বোঝায়। [সাপ্তাহিক বাইবেল পাঠ; w-BE৯৮ ২/১ পৃ. ১৪ অনু. ৮ দেখুন।]

২৮. (মোশির ব্যবস্থার প্রতি বাধ্যতা; ঈশ্বরকে বাস্তব হিসাবে দেখা ও তাঁকে অসন্তুষ্ট করার ক্ষেত্রে গঠনমূলক ভয়; শাস্তির ভয়) যোষেফকে অনৈতিক প্রলোভনকে সফলতার সঙ্গে বাধা দিতে সাহায্য করেছিল। (আদি. ৩৯:৯) [সাপ্তাহিক বাইবেল পাঠ; w৮১ ২/১৫ পৃ. ৭ অনু. ২ দেখুন।]

নিম্নলিখিত শাস্ত্র তালিকার সঙ্গে বাক্যগুলো মেলান:

হিতো. ৫:৩, ৪; ১৫:২২; ২০:১১; ইফি. ৫:১৯; ২ তীম. ৩:১৬

২৯. বাবামাদের জন্য এই বিষয়ে নিশ্চিত হওয়া খুবই জরুরি যে তাদের ছেলেমেয়েরা এক নীতিপূর্ণ ও শুদ্ধ জীবনযাপন করার গুরুত্বকে অন্তর থেকে উপলব্ধি করে। [হিতো. ২০:১১] [fy পৃ. ৬৭ অনু. ৮]

৩০. ভাববিনিময়ের পথ খোলা রাখার জন্য বাবামা ও ছেলেমেয়েদের মধ্যে গোপন কথা হওয়া খুবই জরুরি। [হিতো. ১৫:২২] [fy পৃ. ৬৫ অনু. ৪]

৩১. মণ্ডলীর সভাগুলোতে মনপ্রাণ ঢেলে গান গাওয়ার চাবিকাঠি হল হৃদয়ের সঠিক মনোভাব। [ইফি. ৫:১৯] [w-BE৯৭ ২/১ পৃ. ২৭ অনু. ৩]

৩২. অনন্ত জীবন পাওয়ার জন্য একটা শর্ত হল ঈশ্বরের বাক্য বাইবেলের শিক্ষাকে বোঝা। [২ তীম. ৩:১৬] [w-BE৯৭ ৮/১৫ পৃ. ৬ অনু. ৫]

৩৩. অনৈতিকতার প্রলোভন এড়ানোর জন্য আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে এটা অন্যায় আর এর ধ্বংসাত্মক ও তিক্ত পরিণতি আছে। [হিতো. ৫:৩, ৪] [fy পৃ. ৯৩ অনু. ৯]

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার