ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/৯৯ পৃষ্ঠা ২
  • এপ্রিল মাসের পরিচর্যা সভাগুলো

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • এপ্রিল মাসের পরিচর্যা সভাগুলো
  • ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • এপ্রিল ৫ থেকে যে সপ্তাহ শুরু
  • এপ্রিল ১২ থেকে যে সপ্তাহ শুরু
  • এপ্রিল ১৯ থেকে যে সপ্তাহ শুরু
  • এপ্রিল ২৬ থেকে যে সপ্তাহ শুরু
১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/৯৯ পৃষ্ঠা ২

এপ্রিল মাসের পরিচর্যা সভাগুলো

এপ্রিল ৫ থেকে যে সপ্তাহ শুরু

গান ৫৫

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। “আমরা কি লোকেদের সৃষ্টিকর্তা (ইংরাজি) বইটা দিতে পারি?” প্রবন্ধটা আলোচনা করুন। ১৮ই এপ্রিল বিশেষ জনসাধারণের বক্তৃতাটা শুনতে আসার জন্য সমস্ত আগ্রহী ব্যক্তিদের বলুন। বক্তৃতার শিরোনাম হল “ঈশ্বর ও আমাদের প্রতিবেশীদের সঙ্গে সত্যিকারের বন্ধুত্ব।”

১৫ মি: “উৎসুক মনোভাব নিয়ে সুসমাচার প্রচার করুন।” খুব সংক্ষেপে ভূমিকা করে প্রশ্নোত্তর আলোচনায় চলে যান। বিদ্যালয় নির্দেশপুস্তক (ইংরাজি) এর ১৯১-২পৃষ্ঠার ১২-১৩ অনুচ্ছেদে দেওয়া কথাগুলো বলে উৎসাহ দিয়ে আলোচনা শেষ করুন।

২০ মি: “পরিচর্যায়—পুরোপুরি অংশ নেওয়ার জন্য পরিবারের সদস্যেরা যেভাবে সহযোগিতা করতে পারেন।” একটা পরিবার বিষয়টা আলোচনা করবেন। পরিবারের সদস্যেরা কেন প্রচারে যাওয়াকে তাদের সাপ্তাহিক রুটিনের একটা ভাগ বলে দেখবেন যাতে তাদের সবার অংশ নেওয়া দরকার তার কারণগুলো আলোচনা করুন। ১৯৯৩ সালের ১লা সেপ্টেম্বরের প্রহরীদুর্গ এর ১০ ও ১১ পৃষ্ঠার ৯-১২ অনুচ্ছেদে যে উৎসাহজনক বিষয়গুলো রয়েছে তা পুনরালোচনা করুন। শ্রোতাদের মধ্যে থেকে কিছু বাবামাকে জিজ্ঞাসা করুন যে কিভাবে তারা তাদের পরিবারে প্রত্যেক সপ্তায় প্রচারে যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করেন।

গান সংখ্যা ৬৭ এবং সমাপ্তির প্রার্থনা।

এপ্রিল ১২ থেকে যে সপ্তাহ শুরু

গান ১১২

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।

১৫ মি: স্থানীয় প্রয়োজন।

২০ মি: “শেষ যতই এগিয়ে আসছে সাক্ষ্যদানের কাজকে বাড়িয়ে চলুন।” প্রশ্নোত্তর। দু-একজন প্রকাশকের সাক্ষাৎকার নিন যারা তাদের জীবনে এক সময় কল্পনাও করতে পারেননি যে তারা কোনদিন প্রচার কাজ করবেন অথচ এখন তারা নিয়মিতভাবে তা করছেন কারণ তারা বুঝেছেন যে রাজ্যের সংবাদ ছড়িয়ে দেওয়া কতই না জরুরি। যদি সময় থাকে, ১৯৯৭ বর্ষপুস্তক (ইংরাজি) এর ৪২-৮ পৃষ্ঠা থেকে সংক্ষেপে অভিজ্ঞতাগুলো বলুন আর বলুন যে কিভাবে প্রকাশকেরা যেখানেই লোকেদের পাওয়া যাক না কেন তাদের কাছে গিয়ে তাদের সাক্ষ্যদানের কাজকে বাড়ানোর চেষ্টা করেছেন।

গান সংখ্যা ৯৩ এবং সমাপ্তির প্রার্থনা।

এপ্রিল ১৯ থেকে যে সপ্তাহ শুরু

গান ৭৯

৫ মি: স্থানীয় ঘোষণাবলি।

১০ মি: “আপনার কি পত্রিকার নির্দিষ্ট অর্ডার আছে?” পত্রিকা বিভাগ দেখাশোনা করেন এমন একজন প্রাচীন অথবা পরিচালক দাস বক্তৃতাটা দিলে ভাল হয়। মণ্ডলীকে জানান যে প্রতি মাসে কত পত্রিকা মণ্ডলীতে আসে এবং গড়ে কত পত্রিকা বিতরণ করা হয়। আমরা পত্রিকাগুলোকে ব্যবহার না করে ফেলে রাখব না। কিভাবে পুরনো পত্রিকাগুলো লোকেদেরকে দেওয়া যেতে পারে তা বলে কিছু পরামর্শ দিন।—১৯৯৩ সালের জুলাই মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ১ পৃষ্ঠা দেখুন।

৩০ মি: “অগ্রগামীর কাজ—আমাদের সময়ের বুদ্ধিপূর্বক ব্যবহার!” প্রশ্নোত্তর। ৫-৭ অনুচ্ছেদে দেওয়া অভিজ্ঞতাগুলোকে বর্ণনা করার জন্য তিনজন ভাইবোনকে আগে থেকে বলে রাখুন। সহায়ক অথবা নিয়মিত অগ্রগামীর কাজ করতে পারেন এমন সব ভাইবোনদের আবেদন করার কথা ভেবে দেখতে বলে আলোচনা শেষ করুন। মণ্ডলীর সার্ভিস কমিটির যে কোন ভাইয়ের কাছ থেকে আবেদনপত্র নেওয়া যেতে পারে। বলুন যে মে মাসে সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময় এখনও আছে।

গান সংখ্যা ১৬৫ এবং সমাপ্তির প্রার্থনা।

এপ্রিল ২৬ থেকে যে সপ্তাহ শুরু

গান ৭০

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। সবাইকে এপ্রিল মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। মে মাসে যারা সহায়ক অগ্রগামীর কাজ করবেন তাদের সবার নাম ঘোষণা করুন আর অন্যদেরও সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য উৎসাহ দিন। নতুন পত্রিকাগুলো লোকেদের কাছে অর্পণ করার জন্য সাহায্যকারী কিছু পরামর্শ দিন।—১৯৯৬ সালের অক্টোবর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠা দেখুন।

১৭ মি: “আমি কী করব?” শ্রোতাদের সঙ্গে প্রবন্ধটা সংক্ষেপে আলোচনা করার পর, দেখান যে একজন তরুণ/তরুণী তার উচ্চ বিদ্যালয়ের পড়া শেষ করার পর কী করবে সে বিষয়ে বাবা/মায়ের সঙ্গে কথা বলছে। তারা একসঙ্গে ১৯৯৮ সালের জুলাই মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৪ পৃষ্ঠার বিষয়টা পুনরালোচনা করেন। ১৯৯৬ সালের ১লা ফেব্রুয়ারি প্রহরীদুর্গ এর ১৪ পৃষ্ঠা আর ১৯৯৬ সালের ১লা ডিসেম্বরের ১৭-১৯ পৃষ্ঠায় যে উৎসাহ দেওয়া হয়েছে তার ওপর ভিত্তি করে বাবা/মা তাকে পরামর্শ দেবেন। এখন যেহেতু অগ্রগামীদের জন্য প্রচারের ঘন্টা কমে গেছে, তাই তরুণ/তরুণীরা তাদের জাগতিক শিক্ষা শেষ করার পর অগ্রগামীর কাজ করতে পারে কিনা তা ভেবে দেখতে পারে।

১৮ মি: সহায়ক অগ্রগামীদের সাক্ষাৎকার নিন। পরিচালক অধ্যক্ষ এই মাসে যারা সহায়ক অগ্রগামীর কাজ করছেন তাদের ও সেইসঙ্গে আগে যারা সহায়ক অগ্রগামীর কাজ করেছেন এইরকম কয়েকজন প্রকাশকের সাক্ষাৎকার নেবেন। এই কাজ করে তারা কোন্‌ আশীর্বাদগুলো পেয়েছেন, তারা কতখানি সফল হয়েছেন আর তারা কেন আবার বছরে অন্তত একটা বা দুটো মাস সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য অপেক্ষা করে থাকেন তা বলতে বলুন।

গান সংখ্যা ৬৯ এবং সমাপ্তির প্রার্থনা।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার