ভারতীয় ভাষায় “সোল” শব্দের অনুবাদ
ভারতীয় ভাষার লেখকেরা অথবা বক্তারা যখন অমরত্মের শিক্ষা সম্বন্ধে উল্লেখ করেন, তারা মানুষের অমর অংশ যা তাদের বিশ্বাস অনুযায়ী দেহের মৃত্যুর পরেও বেঁচে থাকে তার জন্য সর্বদা আত্মা শব্দটা ব্যবহার করেন। যাইহোক, খ্রীষ্টীয়জগতের বাইবেল অনুবাদগুলোও গ্রিক শব্দ নিউমা-র (ইংরাজি: স্পিরিট) অনুবাদ করেছে আত্মা। কখনও কখনও সেগুলো ইব্রীয় শব্দ নেফিস এর (ইংরাজি: সোল) অনুবাদ ঠিকভাবে করেছে আর তা হল প্রাণী বা প্রাণ যার অর্থ শ্বাস গ্রহণকারী। একজন ব্যক্তি “হল” একটা প্রাণী (ইব্রীয়: নেফিস) এটা বুঝলেও খুব সহজেই অনুমান করা হয়ে থাকে যে তার মধ্যে এক আত্মা অথবা এক অমর অংশ “আছে” যা দেহের মৃত্যুর পরেও বেঁচে থাকে।
মানুষের মধ্যে এমন কোন অমর বস্তু নেই যা দেহের মৃত্যুর পরেও বেঁচে থাকে, বাইবেলের এই সত্যকে পরিষ্কার করে তুলে ধরার জন্য আমাদেরকে আমাদের আঞ্চলিক ভাষার প্রকাশনাগুলোতে যেখানে যেখানে মৃত্যুর পরে জীবন এই বিষয়টা নিয়ে আলোচনা করার প্রয়োজন হয়েছে সেখানে কিছু কিছু অংশ পরিবর্তন করতে হয়েছে। এর একটা উদাহরণ ১৯৯৮ সালের ১লা জুলাই, প্রহরীদুর্গ এর তিনটে অধ্যয়ন প্রবন্ধে দেখা যায়।