ঘোষণাবলি
◼ নভেম্বর মাসের জন্য সাহিত্য অর্পণ: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। ডিসেম্বর: নতুন জগৎ অনুবাদ (ইংরাজি) এর সঙ্গে জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। জানুয়ারি: অর্ধ এবং বিশেষ মূল্য হিসাবে তালিকাবদ্ধ ১৯২ পৃষ্ঠার যে কোন পুরনো বই।
◼ আজকাল বিদেশে যাওয়া খুব সহজ ব্যাপার হয়ে উঠেছে। ফলে আমাদের অনেক ভাইরা অন্যান্য দেশগুলোতে যাওয়ার পরিকল্পনা করেন। প্রায়ই তারা বিভিন্ন তথ্য জানার জন্য সোসাইটির শাখা অফিসগুলোতে চিঠি লেখেন। শাখা অফিসগুলো কিংডম হলগুলোর ঠিকানা ও সভার সময় জানিয়ে দেয় যাতে ভাইরা স্থানীয় মণ্ডলীগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও শাখা অফিসগুলো দেখতে আসার জন্যও পথের ঠিকানা জানিয়ে দেওয়া হয়। কিন্তু রিপোর্ট দেখায় যে ভাইরা যাওয়া আসার ব্যবস্থা, থাকার জায়গা, দর্শনীয় স্থান এবং এইরকম আরও অন্যান্য বিষয়গুলো সম্বন্ধে নানা প্রশ্ন জিজ্ঞাসা করে থাকেন। শাখা অফিসগুলোর কাছে এইসব খবরাখবর থাকে না বা এই তথ্যগুলো দেওয়ার জন্য তাদের সময়ও নেই। তাই যারা বেড়াতে যাচ্ছেন তাদের ভ্রমণ প্রতিনিধি অথবা পর্যটক বিভাগে খোঁজখবর নেওয়া উচিত যারা সাধারণত ভ্রমণকারীদের জন্য তথ্য যুগিয়ে থাকেন।
◼ আমরা ঘোষণা করতে আনন্দিত যে ১৯৯৮ সালের ১লা সেপ্টেম্বর থেকে ভারতে তিনটে নতুন সীমা কার্যকর হচ্ছে: কেরালায় নবম সীমা, তামিলনাড়ুতে ষষ্ঠ সীমা ও অন্ধ্রপ্রদেশে একটি তৃতীয় সীমা। এইগুলো নিয়ে এই দেশে মোট সীমার সংখ্যা হল ২৭টা।
◼ ১৯৯৮ এর ১লা সেপ্টেম্বর থেকে জাপান শাখা বাংলাদেশ ও নেপালের দেখাশোনা করবে যে দেশ দুটো আগে আমাদের শাখার অধীনে ছিল।
◼ যে নতুন প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:
যিহোবোর সাক্ষীরা কী বিশ্বাস করে (ট্র্যাক্ট নং. ১৪)
শান্তিপূর্ণ নতুন জীবনে জীবন বসবাস (ট্র্যাক্ট নং. ১৫)
মৃত প্রিয়জনদের জন্য কী আশা? (ট্র্যাক্ট নং. ১৬)
[এই নতুন প্রকাশনাগুলো অসমিয়া ও কোঙ্কোনি (রোমান লিপি) ভাষায় পাওয়া যাচ্ছে)]
◼ যে নতুন প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:
বিষণ্ণদের জন্য সান্ত্বনা (ট্র্যাক্ট নং. ২০)— উর্দু
আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?—তামিল
◼ নতুন যে ভিডিও ক্যাসেটটা পাওয়া যাচ্ছে:
নোহ—ঈশ্বরের সঙ্গে গমনাগমন করেছিলেন—ইংরাজি
[২৫ মিনিটের এই ভিডিওটা বিশেষকরে ছোট বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। এটা বাইবেলে বিশ্বস্ত নোহ ও তার পরিবারের যে গল্প আছে তার চিত্ররূপ যা স্থিরচিত্র ও চলমান চিত্রগুলোকে মিশিয়ে তৈরি করা হয়েছে। অর্কেষ্ট্রার বাজনা ও বিভিন্ন আওয়াজ বাইবেলের এই গল্পকে খুবই আকর্ষণীয় করে তুলেছে। বাবামারা যাতে তাদের বাচ্চাদের শেখাতে পারেন তার জন্য ভিডিওর প্রচ্ছদ পৃষ্ঠায় কিছু প্রশ্নও দেওয়া হয়েছে।]