ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/৯৮ পৃষ্ঠা ২
  • ডিসেম্বর মাসের পরিচর্যা সভাগুলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ডিসেম্বর মাসের পরিচর্যা সভাগুলি
  • ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ডিসেম্বর ৭ থেকে যে সপ্তাহ শুরু
  • ডিসেম্বর ১৪ থেকে যে সপ্তাহ শুরু
  • ডিসেম্বর ২১ থেকে যে সপ্তাহ শুরু
  • ডিসেম্বর ২৮ থেকে যে সপ্তাহ শুরু
১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/৯৮ পৃষ্ঠা ২

ডিসেম্বর মাসের পরিচর্যা সভাগুলি

ডিসেম্বর ৭ থেকে যে সপ্তাহ শুরু

গান ১৮৬

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি।

১৫ মি: “আমাদের বার বার যাওয়া দরকার।” প্রশ্নোত্তর। যিহিষ্কেল ৩:​১৭-১৯ পদের উপর সংক্ষিপ্ত মন্তব্য করে সতর্ক বার্তা জানিয়ে যাওয়ার জন্য আমাদের দায়িত্বের উপর জোর দিন।

২০ মি: “নতুন জগৎ অনুবাদ (ইংরাজি) বাইবেলটা লোকেদের হাতে তুলে দেওয়া।” একজন ভাই আরও দুই বা তিনজন যোগ্য ভাইয়ের সঙ্গে প্রবন্ধটা আলোচনা করবেন। “প্রত্যেক শাস্ত্রলিপি” (ইংরাজি) বইয়ের ৩২৭-৩১ পৃষ্ঠা থেকে কিছু প্রাসঙ্গিক বিষয় আলোচনাটাতে যোগ করুন। কিভাবে ডিসেম্বর মাসে এটা অর্পণ করা যেতে পারে তা দেখিয়ে একটা নমুনা দেখান।

গান সংখ্যা ১৭৬ এবং সমাপ্তির প্রার্থনা।

ডিসেম্বর ১৪ থেকে যে সপ্তাহ শুরু

গান ২০৬

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট। লোকে যখন জাগতিক ছুটির দিনে শুভেচ্ছা জানায় তখন আমরা কিভাবে বুদ্ধিপূর্বক উত্তর দেওয়া যায় সেই সম্বন্ধে কিছু পরামর্শ দিন। মণ্ডলীতে যদি সর্বমহান পুরুষ অথবা মহান শিক্ষক (ইংরাজি) বইগুলো মজুত থাকে, তাহলে বড়দিনের ছুটির সময়ে কিভাবে ক্ষেত্রের পরিচর্যায় সেগুলোকে ভালভাবে ব্যবহার করা যেতে পারে তা বলুন। ২৫শে ডিসেম্বর ও ১লা জানুয়ারির জন্য করা বিশেষ প্রচারের ব্যবস্থা সম্বন্ধে বলুন।

১৫ মি: “নেতৃত্ব দানকারী অধ্যক্ষেরা​—⁠প্রহরীদুর্গ অধ্যয়ন পরিচালক।” প্রহরীদুর্গ অধ্যয়ন পরিচালক বিষয়টার উপর একটা বক্তৃতা দেবেন। তিনি বলবেন যে তাকে কোন কোন দায়িত্ব পালন করতে হয় আর তিনি জানাবেন যে কিভাবে সভায় যোগদানকারী সকলে তাদের উত্তরের দ্বারা অধ্যয়নটাকে জীবন্ত করে তুলতে পারেন ও আধ্যাত্মিকভাবে একজন আরেকজনকে শক্তিশালী করতে পারেন।​—⁠আমাদের পরিচর্যা (ইংরাজি), বইয়ের ৬৭ পৃষ্ঠা দেখুন।

২০ মি: “তারা দেখতে পান যে আমরা আলাদা।” প্রশ্নোত্তর। যে বৈশিষ্ট্যগুলো আমাদের আলাদা করে সেগুলোকে সংক্ষেপে আলোচনা করুন। বলুন যে কিভাবে এই তথ্যটা ব্যবহার করে আমরা আগ্রহী ব্যক্তিদের সংগঠনের প্রতি আকৃষ্ট করতে পারি আর দেখাতে পারি যে কিভাবে সত্য সেই ব্যক্তিদের মধ্যে এই খ্রীষ্টীয় গুণগুলো উৎপন্ন করে যারা সত্যে জীবনযাপন করেন।

গান সংখ্যা ১৪৬ এবং সমাপ্তির প্রার্থনা।

ডিসেম্বর ২১ থেকে যে সপ্তাহ শুরু

গান ১৬৩

৮ মি: স্থানীয় ঘোষণাবলি। যদি আপনার মণ্ডলী নতুন বছরের জন্য সভার সময় বদলায়, তাহলে সকলকে উৎসাহিত করুন যে তারা যেন এই নতুন সময়ে নিয়মিতভাবে সভায় উপস্থিত হন। প্রকাশকদের মনে করিয়ে দিন যে তারা যেন এই পরিবর্তন সম্বন্ধে তাদের বাইবেল ছাত্রদের ও অন্যান্য আগ্রহী ব্যক্তিদের জানিয়ে দেন। সব প্রকাশকদের আমাদের রাজ্যের পরিচর্যা-র ব্যক্তিগত কপিগুলোকে বিশেষ করে ইনসার্টগুলোকে যত্ন করে গুছিয়ে রাখতে বলুন। হয়তো সেগুলোকে আমরা ভবিষ্যতে ব্যবহার করব। পরের সপ্তাহে পরিচর্যা সভায় ১৯৯৮ সালের মে মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টটা নিয়ে আসার জন্য সকলকে মনে করিয়ে দিন।

১২ মি: স্থানীয় প্রয়োজন।

২৫ মি: “যিহোবার সেবাকে ভিত্তি করে আপনার জীবন গড়ে তুলুন।” প্রশ্নোত্তর। একজন অবিবাহিত ব্যক্তি ও একজন পরিবারের মস্তকের সাক্ষাৎকার নিন যারা প্রত্যেক সপ্তায় নিয়মিতভাবে ক্ষেত্রের পরিচর্যায় গিয়ে তাদের তালিকাটা সফলভাবে বজায় রেখেছেন। তাদেরকে জানাতে বলুন যে আধ্যাত্মিক বিষয়গুলোকে প্রথম স্থানে রাখার জন্য ব্যক্তিগতভাবে কোন্‌ বিষয়গুলো সংগঠিত করা দরকার।

গান সংখ্যা ১১৯ এবং সমাপ্তির প্রার্থনা।

ডিসেম্বর ২৮ থেকে যে সপ্তাহ শুরু

গান ১৭৮

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। সকলকে ডিসেম্বর মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট জমা দেওয়ার কথা মনে করিয়ে দিন। জানুয়ারি মাসে অর্পণের জন্য যে পুরনো বইগুলো আছে সেগুলো দেখান। এই শনি রবিবারে বিতরণের জন্য কিছু বই নেওয়ার জন্য প্রকাশকদের উৎসাহিত করুন।

১০ মি: “১৯৯৯ সালের ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের কার্যক্রম থেকে উপকার লাভ করুন।” ঐশিক পরিচর্যা বিদ্যালয় অধ্যক্ষ বিষয়টার উপর বক্তৃতা দেবেন। প্রত্যেক সপ্তাহে “অতিরিক্ত বাইবেল পাঠ তালিকাটি” অনুযায়ী বাইবেল পড়ে প্রকাশকেরা যে উপকারগুলো পেয়েছেন, কিছু প্রকাশককে তা বলতে বলুন। প্রতিদিন ঈশ্বরের বাক্য পড়ার জন্য সকলকে উৎসাহিত করুন।

২৫ মি: “আরও বাইবেল অধ্যয়ন​—⁠প্রয়োজন।” ১৯৯৮ সালের মে মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র এই ইনসার্টটা পরিচালক অধ্যক্ষ পুনরালোচনা করবেন। ১৯৯৮ সালের মে মাসের পর থেকে বাইবেল অধ্যয়নের ক্ষেত্রে যে উন্নতি হয়েছে সেটা তিনি আলোচনা করবেন। যাদের একটাও বাইবেল অধ্যয়ন নেই তাদের মাঝে-মাঝে এই ইনসার্টে বলা বিষয়গুলোর উপর প্রার্থনাপূর্বক চিন্তা করার জন্য উৎসাহিত করুন। এমনকি যদি প্রকাশকেরা ইতিমধ্যেই বাইবেল অধ্যয়ন করছেন, তবুও তা বাড়ানোর জন্য তাদেরকে উৎসাহিত করা যেতে পারে।

গান সংখ্যা ১৯৫ এবং সমাপ্তির প্রার্থনা।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার