ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১১/৯৮ পৃষ্ঠা ২
  • নভেম্বর মাসের পরিচর্যা সভাগুলো

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • নভেম্বর মাসের পরিচর্যা সভাগুলো
  • ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • নভেম্বর ২ থেকে যে সপ্তাহ শুরু
  • নভেম্বর ৯ থেকে যে সপ্তাহ শুরু
  • নভেম্বর ১৬ থেকে যে সপ্তাহ শুরু
  • নভেম্বর ২৩ থেকে যে সপ্তাহ শুরু
  • নভেম্বর ৩০ থেকে যে সপ্তাহ শুরু
১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১১/৯৮ পৃষ্ঠা ২

নভেম্বর মাসের পরিচর্যা সভাগুলো

নভেম্বর ২ থেকে যে সপ্তাহ শুরু

গান ৩৮

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। দেশের ও স্থানীয় মণ্ডলীর জুলাই মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট সম্বন্ধে উল্লেখ করুন।

১৫ মি: “আমাদের অবশ্যই ‘কথা গ্রাহ্য’ করতে হবে!” প্রশ্নোত্তর। ১৯৯৬ সালের জুন মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টের ২১ অনুচ্ছেদে দেওয়া আরও অন্যান্য পরামর্শগুলো উল্লেখ করুন।

২০ মি: “আমি একটা বাইবেল অধ্যয়ন পেতে চাই!” পরিচারক অধ্যক্ষ শ্রোতাদের সঙ্গে বিষয়টা আলোচনা করবেন। কিভাবে স্থানীয় এলাকায় পুনর্সাক্ষাৎ করার এই সমবেত প্রচেষ্টাকে ঠিকভাবে সংগঠিত করা যায় তা ব্যাখ্যা করুন। যতখানি সম্ভব হয় অভিজ্ঞ প্রকাশকেরা নতুনদের সঙ্গে কাজ করতে পারেন। ১৯৯৮ সালের মে মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টের ১২-১৫ অনুচ্ছেদে দেওয়া পরামর্শগুলো পুনরালোচনা করুন। পুনর্সাক্ষাতে গিয়ে কিভাবে বাইবেল অধ্যয়ন শুরু করা যায় তা দেখিয়ে একজন দক্ষ প্রকাশক একটা নমুনা প্রদর্শন করবেন। একটা নতুন অধ্যয়ন শুরু করার জন্য প্রাণপণ চেষ্টা করতে সবাইকে উৎসাহিত করুন।

গান সংখ্যা ৩৫ এবং সমাপ্তির প্রার্থনা।

নভেম্বর ৯ থেকে যে সপ্তাহ শুরু

গান ১৮৭

১৩ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট। প্রশ্নবাক্স।

১৫ মি: স্থানীয় প্রয়োজন।

১৭ মি: “সভাগুলোতে উত্তর দিয়ে পরস্পরকে গড়ে তুলুন।” প্রশ্নোত্তর। ব্যাখ্যা করুন যে কিভাবে সভায় উত্তর দেওয়া আমাদের আধ্যাত্মিকতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। (বিদ্যালয় নির্দেশ পুস্তক (ইংরাজি) পাঠ ৩৮, অনুচ্ছেদ ৪ দেখুন।) কিছুজনকে বলতে বলুন যে কিভাবে তারা উত্তর দিতে ভয় পাওয়ার দুর্বলতাকে কাটিয়ে উঠেছেন আর সভায় উত্তর দিয়ে তারা কিভাবে আশীর্বাদ পেয়েছেন।

গান ৫১ এবং সমাপ্তির প্রার্থনা।

নভেম্বর ১৬ থেকে যে সপ্তাহ শুরু

গান ১৮২

৮ মি: স্থানীয় ঘোষণাবলি। “ভারতীয় ভাষায় ‘সোল’ শব্দের অনুবাদ” নামক বাক্সটি আলোচনা করুন।

২০ মি: “নেতৃত্ব দানকারী অধ্যক্ষেরা​—⁠ঐশিক পরিচর্যা বিদ্যালয় অধ্যক্ষ।” ঐশিক পরিচর্যা বিদ্যালয় অধ্যক্ষ বক্তৃতা দেবেন। বিদ্যালয় নির্দেশ পুস্তক এর ১০-১১ পৃষ্ঠার ৬-১২ অনুচ্ছেদ পুনরালোচনা করুন।

১৭ মি: “আপনার পরিচর্যায় কার্যকারী হোন।” ইনসার্টের ১-৭ অনুচ্ছেদের উপর প্রশ্নোত্তর আলোচনা। বিশেষকরে স্থানীয় এলাকায় ব্যবহার করা যাবে এমন বিষয়গুলোর উপর জোর দিন।

গান ১৬৭ এবং সমাপ্তির প্রার্থনা।

নভেম্বর ২৩ থেকে যে সপ্তাহ শুরু

গান ৮৯

৮ মি: স্থানীয় ঘোষণাবলি। সর্বমহান পুরুষ বইটা যে লোকেদের উপর কতখানি প্রভাব ফেলেছিল সে বিষয়ে ১৯৯৮ সালের ৮ই আগস্ট, সচেতন থাক! (ইংরাজি) পত্রিকার পিছনের পৃষ্ঠায় যে অভিজ্ঞতাগুলো আছে তা বলুন। আর বলুন যে সমস্ত প্রকাশকদের সব উপযুক্ত সুযোগে বইটা অর্পন করার জন্য তৈরি থাকা উচিত।

১৭ মি: “আপনার পরিচর্যায় কার্যকারী হোন।” ইনসার্টের ৮-২১ অনুচ্ছেদের উপর প্রশ্নোত্তর আলোচনা। বিশেষকরে স্থানীয় এলাকায় ব্যবহার করা যাবে এমন বিষয়গুলোর উপর জোর দিন।

২০ মি: আপনার বাইবেল পাঠকে উন্নত করে তোলার কিছু প্রস্তাব। ১৯৯৫ সালের ১লা মে, প্রহরীদুর্গ এর ১৬-১৭ পৃষ্ঠার উপর বক্তৃতা। প্রত্যেকদিন বাইবেল পড়লে যে আধ্যাত্মিক উপকারগুলো পাওয়া যায় তা তুলে ধরুন। যে পরামর্শগুলো প্রবন্ধটাতে দেওয়া হয়েছে সেগুলো পুনরালোচনা করুন আর কিভাবে সেগুলোকে আমাদের জীবনে ব্যবহার করা যায় তা আলোচনা করুন। দুই বা তিনজন প্রকাশককে জিজ্ঞাসা করুন যে কিভাবে প্রত্যেকদিন ঈশ্বরের বাক্য বাইবেল পড়ে তারা উপকার পান।

গান ৪৬ এবং সমাপ্তির প্রার্থনা।

নভেম্বর ৩০ থেকে যে সপ্তাহ শুরু

গান ৬৪

১৫ মি: স্থানীয় ঘোষণাবলি। সকলকে ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। যারা নভেম্বর মাসে একটা নতুন বাইবেল অধ্যয়ন শুরু করতে পারেননি তারা যেন ডিসেম্বর মাসেও চেষ্টা চালিয়ে যান, কারণ ডিসেম্বরে জ্ঞান বইটা নতুন জগৎ অনুবাদ (ইংরাজি) এর সঙ্গে অর্পণ করা হবে। জ্ঞান বইয়ের ১৯ পৃষ্ঠার বাক্সে দেওয়া বিষয়বস্তু ব্যবহার করে একজন দক্ষ প্রকাশক একটা পুনর্সাক্ষাতের নমুনা দেখাবেন; প্রকাশক দেখাবেন যে বাইবেলের শিক্ষা বুঝতে এই বইটা কিভাবে সাহায্য করে ও কিভাবে একটা অধ্যয়ন শুরু করা যায়।

১৫ মি: যিহোবার সাক্ষীদের ১৯৯৯ সালের ক্যালেন্ডার ব্যবহার করুন। বক্তৃতা। ক্যালেন্ডারের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করুন: (১) আকর্ষণীয় ছবিগুলো বাইবেলের উল্লেখযোগ্য ঘটনাগুলো ও শিক্ষাকে তুলে ধরে, (২) ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের সাপ্তাহিক বাইবেল পাঠের তালিকা উল্লেখ করে, (৩) স্মরণার্থক সভার আগের সপ্তাহের বাইবেল পাঠের তালিকা সম্বন্ধে বলে, (৪) সামনে যে লিখিত পুনরালোচনার দিনগুলো আছে তার উল্লেখ করে ও (৫) নিয়মিতভাবে পত্রিকা সেবায় যাওয়ার জন্য স্মরণ করিয়ে দেয়। যে অতিরিক্ত ফাঁকা জায়গা দেওয়া রয়েছে কিভাবে সেটা ব্যবহার করা যেতে পারে তার উপায়গুলো আলোচনা করুন: ক্ষেত্রের পরিচর্যার একটা তালিকা লিখে রাখা যেতে পারে, সংক্ষেপে পরিচর্যা রিপোর্ট ও যে দিনগুলোতে অন্যদের সঙ্গে কোথাও যাওয়ার জন্য ঠিক করেছেন, সভার কার্যভার, সীমা অধ্যক্ষের পরিদর্শনের তারিখ ও আসন্ন সম্মেলনগুলোর তারিখ লিখে রাখুন। ঘরে বা কাজের জায়গায় ক্যালেন্ডারে বিশেষভাবে দাগ দেওয়া জায়গাগুলো দেখিয়ে বাইবেল থেকে আলোচনা শুরু করার সুযোগ আসতে পারে। ১৯৮৮ সালের বর্ষপুস্তক (ইংরাজি) এর ৮ পৃষ্ঠা থেকে অভিজ্ঞতা বর্ণনা করুন।

১৫ মি: “পুনসার্ক্ষাৎগুলি করার জন্য সাহসী হয়ে উঠুন।” ১৯৯৭ সালের মার্চ মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্ট থেকে শ্রোতাদের সঙ্গে আলোচনা। যারাই সুসমাচারের প্রতি আগ্রহ দেখিয়েছেন তাদের কাছে অবশ্যই আবার ফিরে যাওয়া উচিত এই বিষয়টায় জোর দিন।

গান ১২১ এবং সমাপ্তির প্রার্থনা।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার