ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/৯৮ পৃষ্ঠা ২
  • অক্টোবর মাসের পরিচর্যা সভাগুলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অক্টোবর মাসের পরিচর্যা সভাগুলি
  • ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • অক্টোবর ৫ থেকে যে সপ্তাহ শুরু
  • অক্টোবর ১২ থেকে যে সপ্তাহ শুরু
  • অক্টোবর ১৯ থেকে যে সপ্তাহ শুরু
  • অক্টোবর ২৬ থেকে যে সপ্তাহ শুরু
১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/৯৮ পৃষ্ঠা ২

অক্টোবর মাসের পরিচর্যা সভাগুলি

টীকা: আসন্ন মাসগুলিতে প্রত্যেক সপ্তাহের জন্য আমাদের রাজ্যের পরিচর্যা একটি পরিচর্যা সভার ব্যবস্থা করবে। “জীবনের জন্য ঈশ্বরের পথ” জেলা সম্মেলনে যোগদান এবং তারপর, পরের সপ্তাহে পরিচর্যা সভায় কার্যক্রমের মুখ্য বিষয়গুলি পুনরালোচনার জন্য ৩০-মিনিটের অংশটি করতে মণ্ডলীগুলিকে হয়ত প্রয়োজনীয় রদবদল করতে হতে পারে। প্রত্যেক দিনের সম্মেলন কার্যক্রম পুনরালোচনা করার জন্য আগে থেকে তিনজন যোগ্য ভাইকে নিযুক্ত করা উচিত যারা উল্লেখযোগ্য বিষয়গুলির প্রতি আলোকপাত করবেন। ভালভাবে প্রস্তুত এই পুনরালোচনাটি মণ্ডলীর সদস্যদের মুখ্য বিষয়গুলিকে মনে করতে সাহায্য করবে যাতে করে তারা সেগুলি তাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে ও ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। শ্রোতারা যে মন্তব্যগুলি করবেন এবং যদি কোন অভিজ্ঞতা বলা হয় তা যেন সংক্ষিপ্ত এবং যথোচিত হয়।

অক্টোবর ৫ থেকে যে সপ্তাহ শুরু

গান ১৯৯

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি।

১৫ মি: “পুনর্সাক্ষাৎগুলি করার প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে মোকাবিলা করা।” পরিচারক অধ্যক্ষ বক্তৃতা দেবেন এবং শ্রোতাদের সঙ্গে আলোচনা করবেন। ৫ম অনুচ্ছেদ আলোচনা করার পর, তিনি কিভাবে স্থানীয় দুর্বলতাগুলিকে অতিক্রম করা যেতে পারে সেটি আলোচনা করবেন।

২০ মি: “পত্রিকা রুটের দ্বারা ‘রাজ্যের বীজ বোনা।’ ” শ্রোতাদের সঙ্গে আলোচনা। কিভাবে কিছুজন পত্রিকা রুট আরম্ভ করেছেন ও বজায় রেখে চলেছেন তা জানাতে বলুন। তারপর এমন একটি নমুনা প্রদর্শন করুন যেখানে পত্রিকা অর্পণ করা হচ্ছে ও পরবর্তী সংখ্যাগুলি নিয়ে পুনর্সাক্ষাৎ করার ব্যবস্থা করা হয়েছে।

গান ১৩৩ এবং সমাপ্তির প্রার্থনা।

অক্টোবর ১২ থেকে যে সপ্তাহ শুরু

গান ৪২

৫ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট।

১০ মি: “নেতৃত্ব দানকারী অধ্যক্ষেরা​—⁠সচিব।” মণ্ডলীর সচিব তিনি যে কাজগুলি করেন সেগুলি পুনরালোচনা করে একটি বক্তৃতা দেবেন। তিনি বিশেষ করে জোর দেবেন যে সকলে সময় মত তাদের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট জমা দিয়ে তার সঙ্গে সহযোগিতা করতে পারেন।

১০ মি: তাদের এক উৎসাহী অগ্রগামী মনোভাব আছে। ১৯৯৮ সালের বর্ষপুস্তক (ইংরাজি) এর ১০৪-৭ পৃষ্ঠার উপর ভিত্তি করে উৎসাহজনক একটি বক্তৃতা। কেন জাপানে এত বেশি অগ্রগামী রয়েছেন, কোন্‌ বিষয়টি সেখানকার গৃহিণীদের আধ্যাত্মিক বিষয়কে প্রথম স্থান দিতে সুযোগ দেয়, অগ্রগামীর কাজের জন্য প্রত্যেকটি আবেদনের পিছনে কী রয়েছে আর বেশির ভাগ কাদের নিয়ে অগ্রগামী দল গড়ে ওঠে ব্যাখ্যা করুন। অগ্রগামী পিতামাতারা যে উত্তম প্রভাব ফেলেন সে বিষয়ে বলুন। অগ্রগামীর কাজ করার জন্য একজনের জীবনে প্রয়োজনীয় রদবদলগুলি করতে কতখানি দৃঢ় ইচ্ছা থাকা চাই তা উল্লেখ করুন। তারা প্রকৃতই অগ্রগামীর কাজ করতে পারবেন কি না তা আবার ভেবে দেখার জন্য সকলকে গুরুতরভাবে ও প্রার্থনাপূর্বক চিন্তা করতে বলুন।

২০ মি: “আপনি কি পত্রিকাগুলি পড়েন?” প্রশ্নোত্তর। ব্যক্তিগতভাবে পড়ার জন্য নির্দিষ্ট সময় করে নেওয়ার ব্যবহারিক প্রস্তাবগুলিকে পুনরালোচনা করুন যেটি বিদ্যালয় নির্দেশপুস্তক (ইংরাজি), পাঠ ৪, অনুচ্ছেদ ৫-৬-এ পাওয়া যায়।

গান ১০৭ এবং সমাপ্তির প্রার্থনা।

অক্টোবর ১৯ থেকে যে সপ্তাহ শুরু

গান ১৬

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। সাম্প্রতিক পত্রিকাগুলি থেকে কথা বলার বিষয়গুলি তুলে ধরুন। ১৯৯৭ সালের বর্ষপুস্তক এর ৪৫ পৃষ্ঠা এবং অক্টোবর ২২, ১৯৯৬ সচেতন থাক! পত্রিকার ৩২ পৃষ্ঠা থেকে অভিজ্ঞতাগুলি বর্ণনা করুন। সকলকে এই সপ্তাহশেষে পত্রিকা বিতরণে অংশ নিতে উৎসাহিত করুন।

১৫ মি: স্থানীয় প্রয়োজন।

২০ মি: কিভাবে প্রহরীদুর্গ অধ্যয়নের জন্য প্রস্তুতি করবেন। মে ১৫, ১৯৮৬, প্রহরীদুর্গ (ইংরাজি), ১৯-২০ পৃষ্ঠার ১৬-১৮ অনুচ্ছেদ এবং বিদ্যালয় নির্দেশপুস্তক এর পাঠ ৭, অনুচ্ছেদ ১১ এবং পাঠ ১৮, অনুচ্ছেদ ৪-৬ এর উপর ভিত্তি করে প্রহরীদুর্গ অধ্যয়ন পরিচালক শ্রোতাদের সঙ্গে এটি আলোচনা করবেন। সকলকে নিচে দেওয়া প্রশ্নোগুলির উপর মন্তব্য করতে বলুন: (১) কেন প্রহরীদুর্গ এর প্রত্যেকটি প্রবন্ধ থেকে সবচেয়ে বেশি উপকার লাভ করা আমাদের জন্য খুবই জরুরি? (২) একটি নতুন সংখ্যা পাওয়া মাত্র আমাদের কী করা উচিত? (৩) প্রহরীদুর্গ অধ্যয়নের প্রস্তুতি করার জন্য একটি ভাল উপায় কী? (৪) উল্লেখিত শাস্ত্রপদগুলি এবং পাঠের বিষয়বস্তুর প্রতি কীধরনের মনোযোগ দেওয়া উচিত? (৫) আমরা যা শিখেছি কিভাবে তা পুনরালোচনা করতে পারি? (৬) আমাদের ব্যক্তিগত অধ্যয়ন শেষ করার পর, কোন্‌ মুখ্য বিষয়গুলির উপর আমাদের ধ্যান করা উচিত? (৭) কিভাবে আমরা মন্তব্য প্রস্তুত করতে পারি? (৮) একটিমাত্র প্রশ্নের উপরই কিভাবে বিভিন্ন মন্তব্যগুলি করা যেতে পারে? প্রহরীদুর্গ অধ্যয়ন থেকে সবচেয়ে বেশি উপকার পাওয়ার জন্য তারা ব্যক্তিগতভাবে কী করেছেন সে বিষয়ে কিছুজনকে বর্ণনা করতে বলুন।​—⁠এছাড়াও আমাদের পরিচর্যা সম্পাদন করতে সংগঠিত (ইংরাজি) বইটির ৬৫-৭ পৃষ্ঠা দেখুন।

গান ৯৫ এবং সমাপ্তির প্রার্থনা।

অক্টোবর ২৬ থেকে যে সপ্তাহ শুরু

গান ৯৮

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। স্থানীয়ভাবে যে পুরনো প্রকাশনাগুলি মজুত আছে তার তালিকাটি পড়ুন, যেগুলি সুযোগ মত পরিচর্যায় অর্পণ করা যেতে পারে। যেহেতু ডিসেম্বরের ছুটি এগিয়ে আসছে, তাই বাপ্তাইজিত যুবক-যুবতীদের ও অন্যান্যদের পক্ষে সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য সেটি ভাল সময় হবে।

২০ মি: ধর্মীয়ভাবে বিভক্ত পরিবারে ঈশ্বরীয় বাধ্যতা। জুন ১, ১৯৯৫, প্রহরীদুর্গ এর ২৬-৯ পৃষ্ঠার উপর ভিত্তি করে বক্তৃতা। সদয়ভাবে উৎসাহ ও পরামর্শ দিন যা যারা অবিশ্বাসী সাথীদের সঙ্গে বাস করেন তাদের ইতিবাচক মনোভাব বজায় রাখতে এবং মণ্ডলীর সঙ্গে সক্রিয়ভাবে মেলামেশা করতে সাহায্য করবে।

১৫ মি: সভাগুলিতে সঠিক সময়ে উপস্থিত হওয়া। সভাগুলিতে দেরি করে আসার সমস্যা সম্বন্ধে মণ্ডলীর দুই অথবা তিনজন বুকস্টাডি পরিচালক অথবা পরিচারক দাস আলোচনা করবেন। তারা স্বীকার করেন যে অপ্রত্যাশিত পরিস্থিতিগুলি, যেমন জরুরি অবস্থা, খারাপ আবহাওয়া, যানজট এবং এইরকম অন্যান্য কারণগুলি সভায় আসতে দেরি করিয়ে দিতে পারে। কিন্তু, কিছুজন অভ্যাসবশত দেরি করে আসেন। ইতিবাচক উপায়ে দলটি বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং দেখান যে সঠিক সময়ে আসার জন্য কী প্রয়োজন: (১) সভাগুলিতে উপস্থিত থাকার অধিকার এবং সেখান থেকে পাওয়া আধ্যাত্মিক খাদ্য ও মেলামোশার সুযোগকে সম্পূর্ণ হৃদয়ে উপলব্ধি করা, (২) উত্তম পূর্বপরিকল্পনা এবং ব্যক্তিগত বিষয়গুলির সঠিক বিন্যাস, (৩) পরিবারের সদস্যদের সঙ্গে সহযোগিতা করার ইচ্ছা, (৪) আগে থেকে রওনা হওয়া যাতে করে অপ্রত্যাশিত সমস্যাগুলি মোকাবিলা করার জন্য সময় থাকে এবং (৫) সভায় উপস্থিত অন্যদের বিঘ্নের কারণ না হওয়ার জন্য আন্তরিকভাবে সচেতন থাকা। সকলেই একমত হন যে ঠিক সময়ে পৌঁছানোর জন্য দৃঢ়ভাবে চেষ্টা করলে মিলিত প্রচেষ্টার দ্বারা দেরিতে আসার এই সমস্যাটিকে কাটিয়ে ওঠা যেতে পারে।

গান ৮৬ এবং সমাপ্তির প্রার্থনা।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার