ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/৯৮ পৃষ্ঠা ২
  • এপ্রিল মাসের পরিচর্যা সভাগুলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • এপ্রিল মাসের পরিচর্যা সভাগুলি
  • ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • এপ্রিল ৬ থেকে যে সপ্তাহ শুরু
  • এপ্রিল ২০ থেকে যে সপ্তাহ শুরু
  • এপ্রিল ২৭ থেকে যে সপ্তাহ শুরু
১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/৯৮ পৃষ্ঠা ২

এপ্রিল মাসের পরিচর্যা সভাগুলি

এপ্রিল ৬ থেকে যে সপ্তাহ শুরু

গান ২৭

১০ মি: স্থানীয় ঘোষণাবলী। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলী। ১১ই এপ্রিল শনিবার স্মরণার্থক সভা উদ্‌যাপনের স্থান ও সময় সম্পর্কে প্রত্যেককে স্মরণ করিয়ে দিন।

১৫ মি: “আমাদের পরিচর্যা​—প্রকৃত প্রেমের এক অভিব্যক্তি।” প্রশ্নোত্তর। ফেব্রুয়ারি ১, ১৯৮৭, প্রহরীদুর্গ (ইংরাজি), পৃষ্ঠা ১৬-১৭, অনুচ্ছেদ ৩-৭ এর উপর সংক্ষিপ্ত মন্তব্য অন্তর্ভুক্ত করুন।

২০ মি: “পত্রিকাগুলি রাজ্য সম্বন্ধে ঘোষণা করে।” প্রাচীন তিন অথবা চারজন প্রকাশকের সাথে প্রবন্ধটি আলোচনা করবেন যারা পত্রিকাগুলি অর্পণে কার্যকারী। সাম্প্রতিক পত্রিকাগুলি থেকে আবেদনমূলক বিষয়গুলি আলোচনা করুন সেই উপায়গুলি সম্বন্ধে প্রস্তাব দিয়ে, যেখানে এই বিষয়গুলি আমাদের উপস্থাপনার অংশ হয়ে উঠতে পারে। স্থানীয় এলাকায় কিভাবে পত্রিকা বিতরণ বৃদ্ধি করা যেতে পারে সেই বিষয়টি বিবেচনা করুন। সাম্প্রতিক সংখ্যাগুলি ব্যবহার করে সেই প্রবন্ধগুলির প্রতি নির্দেশ করুন যা আগ্রহ জাগিয়ে তোলে বিশেষভাবে সেগুলি যা সামাজিক, পারিবারিক অথবা সাম্প্রদায়িক সমস্যাগুলির সাথে সম্বন্ধযুক্ত। দুটি অথবা তিনটি সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদর্শন করুন।

গান ২০৫ এবং সমাপ্তির প্রার্থনা।

এপ্রিল ১৩ থেকে যে সপ্তাহ শুরু

গান ৯০

১০ মি: স্থানীয় ঘোষণাবলী। হিসাবের রিপোর্ট।

১৫ মি: স্থানীয় প্রয়োজন।

২০ মি: “ ‘ততই যেন অধিক . . . তৎপর’ হয়ে সভাগুলিতে উপস্থিত হোন।” প্রশ্নোত্তর। সময় থাকলে আমাদের পরিচর্যা (ইংরাজি) বইয়ের পৃষ্ঠা ৬৪-৫ এ দেওয়া উপদেশগুলি পুনরালোচনা করুন। যারা নিয়মিতভাবে সভায় উপস্থিত হন তাদের সকলের আন্তরিক প্রশংসা করুন।

গান ১১৯ এবং সমাপ্তির প্রার্থনা।

এপ্রিল ২০ থেকে যে সপ্তাহ শুরু

গান ৫

১০ মি: স্থানীয় ঘোষণাবলী। ব্যাখ্যা করুন যে মে মাসে সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য আবেদনপত্র জমা দেওয়ার পক্ষে খুব বেশি দেরি হয়ে যায়নি।

১৫ মি: প্রশ্ন বাক্স। একজন প্রাচীনের দ্বারা বক্তৃতা যিনি স্থানীয়ভাবে কি করে উন্নতি করা যায় সেই সম্পর্কে দয়ার সাথে নির্দিষ্ট কিছু উপায় সম্বন্ধে উল্লেখ করবেন।

২০ মি: “ ‘আমাদের ন্যায় সুখদুঃখভোগী’ মনুষ্য।” ১৯৯৮ সালের ১লা মার্চ, প্রহরীদুর্গ এর ২৬-২৯ পৃষ্ঠার প্রবন্ধটির উপর ভিত্তি করে একজন প্রাচীনের দ্বারা বক্তৃতা ও আলোচনা। প্রচার ও শিক্ষাদান সম্পর্কীয় আমাদের কার্যভার সম্পন্ন করার সময় যিহোবার উপর নির্ভরতার প্রয়োজনীয়তা সম্বন্ধে জোর দিন। একইসাথে, আমাদের ভাইদের অনুভূতি ও আবেগের প্রতি বিবেচনা দেখানো ও সর্বদা তাদের উৎসাহিত করা ও গড়ে তোলার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে।

গান ১০৯ এবং সমাপ্তির প্রার্থনা।

এপ্রিল ২৭ থেকে যে সপ্তাহ শুরু

গান সংখ্যা ১০০

১৫ মি: স্থানীয় ঘোষণাবলী। “আমাদের ব্রোশারগুলি অধ্যয়ন করা” নামক বাক্সটি আলোচনা করুন। মণ্ডলীর বুকস্টাডির জন্য উত্তমভাবে প্রস্তুত হতে ও নিয়মিত উপস্থিত হতে সকলকে উৎসাহিত করুন। মে মাসে যারা সহায়ক অগ্রগামীর কাজ করবেন তাদের সকলের নাম ঘোষণা করুন। স্থানীয়ভাবে পরিচর্যার সভার জন্য যে অতিরিক্ত ব্যবস্থা করা হয়েছে সে সম্বন্ধে উল্লেখ করুন। উপস্থাপনা প্রস্তুত করার জন্য কিছু সাহায্যকারী প্রস্তাবগুলি সম্বন্ধে বর্ণনা করুন যা সাম্প্রতিক পত্রিকাগুলিতে উপস্থাপন করা হয়েছে।​—⁠১৯৯৬ সালের অক্টোবর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র পৃষ্ঠা ৮ দেখুন।

১৫ মি: কিভাবে খ্রীষ্টীয় মেষপালকেরা আপনার সেবা করে। মার্চ ১৫, ১৯৯৬, প্রহরীদুর্গ, পৃষ্ঠা ২৪-৭ এর উপর ভিত্তি করে প্রাচীনের দ্বারা বক্তৃতা।

১৫ মি: প্রায়ই কাজ করা হয়েছে এমন এলাকায় প্রচার করার সময় ইতিবাচক মনোভাব বজায় রাখুন। দুই অথবা তিনজন প্রকাশকের সাথে প্রাচীন এর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করবেন যারা বারবার কাজ করা হয়েছে এমন এলাকায় স্বল্প সাড়া পাওয়ায় নিরুৎসাহিত হয়েছেন। তিনি তাদের সাথে জুলাই ১৫, ১৯৮৮, প্রহরীদুর্গ, পৃষ্ঠা ১৬-১৯, অনুচ্ছেদ ৪-১৪ (ইংরাজি) পুনরালোচনা করবেন। এই পরামর্শগুলি কী করে স্থানীয়ভাবে এক আশাবাদী মনোভাব বজায় রেখে প্রয়োগ করা যায় তার উপায়গুলি সম্বন্ধে কথাবার্তা বলবেন।

গান ১৯১ এবং সমাপ্তির প্রার্থনা।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার