আপনার অভাব বোধ করা হয়!
১ কখনও কখনও আমরা হয়ত মণ্ডলীর এক বা একাধিক সভাতে অনুপস্থিত থাকি এটি মনে করে যে ‘কেউ আমার অভাব বোধ করবে না; তারা এমনকি লক্ষ্যই করবে না যে আমি সেখানে উপস্থিত নেই।’ এটি সত্য নয়! আমাদের দেহের যে কোন একটি অঙ্গের মত আমরা প্রত্যেকে মণ্ডলীর কার্যাবলিতে এক অত্যাবশ্যকীয় ভূমিকা পালন করে থাকি। (১ করি. ১২:১২) সাপ্তাহিক সভাগুলির একটিতে আমাদের অনুপস্থিতি, উপস্থিত অন্যান্যদের আধ্যাত্মিক উন্নতিকে প্রভাবিত করতে পারে। আপনি যদি অনুপস্থিত থাকেন, তবে নিশ্চিত থাকুন যে—আপনার অভাব বোধ করা হয়!
২ আপনি যে অত্যাবশ্যক ভূমিকা পালন করেন: পৌল তার ভাইদের সাথে মিলিত হওয়ার জন্য আকুল আকাঙ্ক্ষী ছিলেন। রোমীয় ১:১১, ১২ পদ এর কারণটি ব্যাখ্যা করে: “যেন তোমাদিগকে এমন কোন আত্মিক বর প্রদান করি, . . . যাহাতে তোমাদের ও আমার, উভয় পক্ষের, আন্তরিক বিশ্বাস দ্বারা তোমাদিগেতে আমি আপনিও সঙ্গে সঙ্গে আশ্বাস পাই।” অনুরূপভাবে, আমাদের মন্তব্য, সভায় আমাদের অংশটি এবং আমাদের উপস্থিতি দ্বারা ক্রমাগত এক বিশ্বস্ত জীবনধারা অতিবাহিত করার জন্য একে অপরকে গড়ে তুলতে আমরা অনেক কিছুই করি।—১ থিষল. ৫:১১.
৩ মণ্ডলীর সভাগুলিতে অন্যদের দেখার জন্য কি আপনি আনন্দের সাথে অপেক্ষা করেন না? আপনি মনোযোগ সহকারে তাদের মন্তব্যগুলি শোনেন ও তাদের বিশ্বাসের অভিব্যক্তিগুলি উপলব্ধি করেন। তাদের আধ্যাত্মিক উপহার আপনার গঠনমূলকভাবে গড়ে ওঠায় অবদান রাখে। যদি তারা সভায় অনুপস্থিত থাকেন, আপনি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছুর অভাব অনুভব করেন। আপনার ভাই এবং বোনেরাও একইপ্রকার অনুভব করেন যখন আপনি অনুপস্থিত থাকেন।
৪ সভাগুলি যে অত্যাবশ্যক ভূমিকা পালন করে থাকে: আমাদের আধ্যাত্মিক সংরক্ষণের জন্য সভাগুলি কতটা অত্যাবশ্যক সেই সম্বন্ধে প্রহরীদুর্গ একবার এই বলে মন্তব্য করেছিল যে: “এই বিবাদগ্রস্ত অনৈতিক জগতে খ্রীষ্টীয় মণ্ডলী প্রকৃতই এক আধ্যাত্মিক আশ্রয় . . . , শান্তি ও প্রেমের এক আশ্রয়স্থল। সুতরাং, এর সমস্ত সভাগুলির এক নিয়মিত যোগদানকারী হোন।” (w৯৩ ৮/১৫ ১১) প্রতিদিন আমরা এমন পরিস্থিতিগুলির সম্মুখীন হই যা আমাদের আধ্যাত্মিকতাকে বিধ্বস্ত করে। যদি আমরা সতর্ক না হই, আমরা আমাদের নিজস্ব উদ্বেগগুলির দ্বারা এত বেশি নিমজ্জিত হয়ে পড়তে পারি যে আমরা হয়ত আরও অধিক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বিষয়গুলি থেকে দৃষ্টি হারিয়ে ফেলব। ঈশ্বরের সেবায় ঐক্যবদ্ধ ও উদ্যোগী থাকার জন্য আমাদের যে উৎসাহের প্রয়োজন তার জন্য আমরা প্রত্যেকে একে অপরের উপর নির্ভরশীল।—ইব্রীয় ১০:২৪, ২৫.
৫ সভাগুলিতে আমাদের উপস্থিতি অত্যাবশ্যক। অসুস্থতা অথবা আকস্মিক ঘটনা হয়ত কখনও কখনও আমাদের দূরে সরিয়ে রাখতে পারে। অন্যথায়, আসুন মণ্ডলীগণের মধ্যে যারা একত্রে যিহোবার প্রশংসা করে সর্বদা তাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমরা দৃঢ়সংকল্পবদ্ধ হই!—গীত. ২৬:১২.