চার রঙের মুদ্রণযন্ত্র
১৯৯৭ সালের ২রা জুলাই আমাদের প্রেরিত চিঠিটির প্রতি আপনাদের প্রতিক্রিয়ার জন্য আমরা আপনাদের ধন্যবাদ দিতে চাই, যেটি এই সুসংবাদটি পরিবেশন করেছিল যে আমরা দুটি চার রঙের মুদ্রণযন্ত্র স্থাপন করতে আর সম্পূর্ণ রঙিন প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা ছাপাতে চলেছি। আশা করা হচ্ছে যে এখন যে কোন সময়ে মুদ্রণযন্ত্র দুটি ভারতে এসে পৌঁছাবে যেগুলির জন্য আমাদের অর্থ পরিশোধ করতে হবে—যার প্রত্যেকটি পৌঁছানো ও স্থাপনের জন্য প্রত্যাশা করা হচ্ছে প্রায় ৭০ লক্ষ টাকা খরচ হবে।
আমাদের চিঠি পাওয়ার পর অনেক মণ্ডলী ও ব্যক্তিবিশেষ মুদ্রণযন্ত্রগুলির মূল্যের জন্য প্রহরীদুর্গ প্রকাশন সোসাইটিকে উদার দান পাঠিয়েছিলেন। কিছুজন এটি করেই চলেছেন যার জন্য আমরা সত্যই কৃতজ্ঞ। এই নির্দিষ্ট প্রকল্পটির জন্য দান করার সুযোগ এখনও খোলা রয়েছে আর আমরা আপনাদের অবিরত সমর্থনের জন্য প্রত্যাশা রাখি। মণ্ডলী এবং ব্যক্তিবিশেষ সরাসরি দান পাঠাতে ইচ্ছুক হলে অথবা সোসাইটির কাছে সুদ ব্যতীত টাকা জমা রাখতে চাইলে ১৯৯৭ সালের ২রা জুলাই আমাদের চিঠিটি তাদের পরীক্ষা করা উচিত ও সেখানে দেওয়া নির্দেশনাবলী নিখুঁতভাবে অনুসরণ করা উচিত।
আমরা প্রার্থনা করি যে চার রঙের মুদ্রণে এই পরিবর্তন ক্ষেত্রের জন্য এক উপকারজনক প্রভাব রাখবে আর যেমন আমাদের পত্রিকাগুলি যেগুলি সত্যের আনন্দজনক বাক্যে পরিপূর্ণ, অনন্ত জীবনের জন্য নিরূপিত লোকেদের কাছে এমনকি আরও আকর্ষণীয় হয়ে উঠবে।—হিতো. ২৫:১১; উপ. ১২:১০; প্রেরিত ১৩:৪৮.