নভেম্বর মাসের পরিচর্যা সভাগুলি
নভেম্বর ৩ থেকে যে সপ্তাহ শুরু
গান ৪৮
১০ মি: স্থানীয় ঘোষণাবলী। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলী। দেশের ও স্থানীয় মণ্ডলীর জুলাই মাসের ক্ষেত্র পরিচর্যা রিপোর্ট সম্বন্ধে মন্তব্য করুন।
১৫ মি: “কার্যসাধনের এক বৃহৎ দ্বার উন্মুক্ত।” শ্রোতাদের সাথে আলোচনাসহ একজন প্রাচীনের দ্বারা বক্তৃতা। তাদের সকলকে উৎসাহিত করুন যারা প্রচার কাজে এক বৃহৎ অংশ নেওয়ার লক্ষ্যে পৌঁছাতে পারে। আগস্ট ১৫, ১৯৮৮, প্রহরীদুর্গ (ইংরাজি) এর ২২ পৃষ্ঠায় দেওয়া কয়েকটি পরামর্শ অন্তর্ভুক্ত করুন।
২০ মি: “রাজ্য সংবাদ এর প্রতি প্রদর্শিত আগ্রহকে অনুসরণ করা।” প্রশ্নোত্তর। ৬ অনুচ্ছেদের উপর উপস্থাপনাগুলি প্রদর্শন করুন। এর একটিতে একটি বাইবেল অধ্যয়ন শুরু হচ্ছে এটি দেখান।
গান ১৪৪ এবং সমাপ্তির প্রার্থনা।
নভেম্বর ১০ থেকে যে সপ্তাহ শুরু
গান ৫১
১০ মি: স্থানীয় ঘোষণাবলী। হিসাবের রিপোর্ট। কোন্ এলাকাগুলি রাজ্য সংবাদ নং. ৩৫ নিয়ে সম্পূর্ণ করতে বাকি আছে সে সম্বন্ধে মণ্ডলীকে জানান। বিশেষ অভিযানের এই শেষ সপ্তাহে সকলকে পূর্ণ অংশগ্রহণ করতে উৎসাহিত করুন।
১৫ মি: স্থানীয় প্রয়োজন।
২০ মি: “ন-সাক্ষী সাথীদের কাছে পৌঁছান।” দুই প্রাচীনের মধ্যে আলোচনা যারা ব্যক্তিগত পর্যায়ে অবিশ্বাসী সাথীদের সাথে আরও বেশি পরিচিত হওয়ার জন্য চিন্তাশীল। মে ১৫, ১৯৮৯, প্রহরীদুর্গ (ইংরাজি) এর পৃষ্ঠা ১৭-১৮, অনুচ্ছেদ ৬-৯-তে দেওয়া পরামর্শগুলিও তারা বিবেচনা করেন। অক্টোবর ১, ১৯৯৫, প্রহরীদুর্গ, পৃষ্ঠা ১০-১১, অনুচ্ছেদ ১১-১২ থেকে অভিজ্ঞতাগুলি অন্তর্ভুক্ত করেন।
গান ১৪৮ এবং সমাপ্তির প্রার্থনা।
নভেম্বর ১৭ থেকে যে সপ্তাহ শুরু
গান ৫৩
১০ মি: স্থানীয় ঘোষণাবলী। রাজ্য সংবাদ নং. ৩৫ অভিযান সম্বন্ধে কিছু স্থানীয় অভিজ্ঞতা বন্টন করে নিন।
১৫ মি: “ইন্টারনেটের মাধ্যমে সুসমাচার।” প্রবন্ধটি ব্যাখ্যা করার জন্য জুলাই ২২, ১৯৯৭, সচেতন থাক! (ইংরাজি) পত্রিকা থেকে তথ্য ব্যবহার করুন। সুসমাচার নিয়ে লোকেদের কাছে পৌঁছানোর সমস্ত প্রাপ্তিসাধ্য বৈধ মাধ্যমগুলি ব্যবহার করতে আমাদের আকাঙ্ক্ষা সম্বন্ধীয় প্রধান চিন্তাধারাটি উপস্থিত করুন।
২০ মি: এই অদ্বিতীয় সুযোগটির সদ্ব্যবহার করুন! নভেম্বর ১৫, ১৯৯৬, প্রহরীদুর্গ, পৃষ্ঠা ২১-৩ এর উপর ভিত্তি করে একটি বক্তৃতা।
গান ১৫১ এবং সমাপ্তির প্রার্থনা।
নভেম্বর ২৪ থেকে যে সপ্তাহ শুরু
গান ৫৬
১০ মি: স্থানীয় ঘোষণাবলী। “চার রঙের মুদ্রণযন্ত্র” বাক্সটি আলোচনা করুন।
১৫ মি: মণ্ডলীর বুকস্টাডিতে ভদ্র আচার-আচরণ। সেই সমস্ত পরিবারগুলির আতিথেয়তার প্রতি আমরা উপলব্ধি প্রকাশ করি যারা বুকস্টাডির জন্য তাদের গৃহকে প্রাপ্তিসাধ্য করেছেন। এটি হয়ত উল্লেখযোগ্য প্রস্তুতি ও অসুবিধাকে জড়িত করতে পারে। যখন আমরা যোগদান করি, আমাদের ভদ্র আচার-আচরণ প্রদর্শন করা এবং শ্রদ্ধা ও বিবেচনা দেখানো উচিত নিম্নলিখিত বিষয়গুলির ক্ষেত্রে: (১) মেঝে অথবা গালিচা নোংরা করাকে এড়ানোর জন্য সতর্কতার সাথে আমাদের পা মোছা অথবা যদি এটি প্রথা হয় তাহলে ঢোকার আগে জুতো খোলা উচিত। (২) পিতামাতাদের তাদের সন্তানদের তত্ত্বাবধান করা উচিত এই বিষয়টি সম্বন্ধে নিশ্চিত থেকে যে তারা ভদ্র আচরণকারী ও গৃহের বুকস্টাডির জন্য নির্ধারিত এলাকাটির মধ্যেই তারা রয়েছে। (৩) যখন দলটি হয়ত ছোট আর পরিবেশ কিছুটা ঘরোয়া, তবুও এটি মণ্ডলীর একটি সভা আর আমাদের সেইভাবে পোশাক করা উচিত যেমন আমরা করে থাকি যখন আমরা কিংডম হলে যাই। (৪) সভার পরবর্তী মেলামেশা সংক্ষিপ্ত করা উচিত যাতে করে পরিবারটির নিজস্ব ব্যক্তিগত সময় থাকে। (৫) যার গৃহে সভাটি অনুষ্ঠিত হয় সেই গৃহকর্তা যদিও কখনও কখনও সভার পর হাল্কা জলখাবারের ব্যবস্থা করতে পারেন, সকলের এটি বোঝা উচিত যে এটি প্রত্যাশিত অথবা আবশ্যক নয়।
২০ মি: শিষ্য তৈরি করুন, তাদের শিক্ষা দিন। আমাদের পরিচর্যা (ইংরাজি) বইয়ের পৃষ্ঠা ৮৮-৯২ এর উপর ভিত্তি করে এই প্রশ্নগুলির উত্তর দিয়ে প্রাচীন তিন অথবা চার জন প্রকাশকের একটি দলের সাথে আলোচনা করবেন: (১) এক কার্যকারী পরিচর্যার জন্য কেন পুনর্সাক্ষাৎ করা অত্যন্ত জরুরী? কিভাবে একজন পুনর্সাক্ষাতের কাজ করার প্রতিদ্বন্দ্বিতার সাথে মোকাবিলা করতে পারেন? (২) কেন আমরা বাইবেল অধ্যয়ন শুরু করার উপর এত জোর দিয়ে থাকি? কিভাবে আমরা অধ্যয়ন পরিচালনায় দক্ষ হতে পারি? (৩) ছাত্রদের সংগঠনের দিকে পরিচালিত করা কেন গুরুত্বপূর্ণ? কিভাবে আমরা এটি করতে পারি? এই ক্ষেত্রগুলিতে কিভাবে ১৯৯৬ সালের জুন ও ১৯৯৭ সালের মার্চ ও এপ্রিল মাসের আমাদের রাজ্যের পরিচর্যা তাদের সাহায্য করেছে সে সম্বন্ধে দলটি বর্ণনা করবেন।
গান ১৬০ এবং সমাপ্তির প্রার্থনা।