ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/৯৭ পৃষ্ঠা ১
  • বহু সংখ্যকেরা যুক্ত হচ্ছে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বহু সংখ্যকেরা যুক্ত হচ্ছে
  • ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আধ্যাত্মিক অগ্রগতি করে চলুন!
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • নতুন শিষ্য তৈরি করার ক্ষেত্রে সকলে অংশ নিতে পারে
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • এপ্রিল—“পরিশ্রম ও প্রাণপণ” করার সময়
    ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ‘তোমরা একে অন্যকে শক্তিশালী’ করে চলো
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
আরও দেখুন
১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/৯৭ পৃষ্ঠা ১

বহু সংখ্যকেরা যুক্ত হচ্ছে

১ ঠিক যেমন প্রথম শতাব্দীতে এটি সত্য ছিল, তেমনি আজকের দিনে খ্রীষ্টীয় মণ্ডলী যে বৃদ্ধি অভিজ্ঞতা করছে তা বিস্ময়কর। (প্রেরিত ২:​৪১; ৪:⁠৪) গত বছর, পৃথিবীব্যাপী ৩,৬৬,৫৭৯ জন নতুন শিষ্য বাপ্তাইজিত হয়েছিল, গড়ে প্রতি দিন ১,০০০ জনের বেশি! গত তিন বছরে, দশ লক্ষের বেশি বাপ্তাইজিত হয়েছে। বাস্তবিকই, যিহোবা বহু সংখ্যক বিশ্বাসীদের যুক্ত করে চলেছেন।​—⁠প্রেরিত ৫:​১৪.

২ অনেক নতুনেরা, খ্রীষ্টীয় জীবনযাপনের ক্ষেত্রে যাদের অভিজ্ঞতা কম তাদের, বিশ্বাসে দৃঢ় ব্যক্তিদের কাছ থেকে সহায়তা এবং প্রশিক্ষণের প্রয়োজন। (রোমীয় ১৫:⁠১) প্রাথমিক খ্রীষ্টানদের মধ্যে কিছুজন ছিল, যারা এমনকি তাদের বাপ্তিস্মের বহু বছর পরেও, “সিদ্ধির চেষ্টায় অগ্রসর” হতে ব্যর্থ হয়েছিল। (ইব্রীয় ৫:​১২; ৬:⁠১) সেই কারণে, ইব্রীয়দের উদ্দেশ্যে তার পত্রে, পৌল সেই ক্ষেত্রগুলিকে তুলে ধরেছিলেন যেগুলিতে খ্রীষ্টানদের আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পাওয়ার প্রয়োজন রয়েছে। এগুলি কী কী এবং কিভাবে প্রয়োজনীয় সাহায্য প্রদান করা যেতে পারে?

৩ উত্তম অধ্যয়ন অভ্যাসগুলিকে অর্জন করা: পৌলের নির্দেশের সাথে সঙ্গতি রেখে, একজন উত্তম ছাত্র হওয়া সক্রিয়ভাবে শেখা, পুনরালোচনা করা এবং যিহোবার সংগঠন দ্বারা সরবরাহকৃত “কঠিন খাদ্য” ব্যবহার করাকে জড়িত করে। (ইব্রীয় ৫:​১৩, ১৪; আগস্ট ১৫, প্রহরীদুর্গ, পৃষ্ঠা ১২-​১৭ দেখুন।) আধ্যাত্মিক কথোপকথনগুলিতে নতুন বিশ্বাসীদের জড়িত করা এবং সত্যের মহামূল্যবান রত্নগুলিকে যা আপনি ব্যক্তিগত গবেষণার দ্বারা উন্মোচন করেছেন তা অন্যদের সাথে বন্টন করার দ্বারা আপনি হয়ত তাদের উত্তম অধ্যয়ন অভ্যাসগুলিকে অর্জন করতে উদ্দীপ্ত করতে পারেন। সম্ভবত কখনও কখনও আপনি নতুন ব্যক্তিকে আপনার ব্যক্তিগত অথবা পারিবারিক অধ্যয়নে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে পারেন।

৪ সভাগুলিতে নিয়মিতভাবে যোগদান করা: আপনার বিশ্বস্ত উদাহরণ এবং উৎসাহদানের প্রেমপূর্ণ বাক্যগুলি মণ্ডলীর নতুন সদস্যদের পৌলের দ্বারা উল্লেখিত উদ্বেগের অপর ক্ষেত্রটিকে​—⁠খ্রীষ্টীয় সভাগুলিতে অনুপস্থিত থাকার “অভ্যাস” যা কিছুজনের আছে এড়াতে সাহায্য করবে। (ইব্রীয় ১০:​২৪, ২৫) তাদের উপলব্ধি করতে সাহায্য করুন যে সভাগুলি হল মণ্ডলীতে তাদের আধ্যাত্মিক জীবন রক্ষার পথ। আমাদের ভ্রাতৃসমাজের অংশ হিসাবে তারা যে স্বাগত তা তাদের অনুভব করতে দেওয়ার জন্য নিজে থেকে এগিয়ে যান।

৫ আস্থার সাথে যিহোবার সমীপবর্তী হওয়া: মাংসিক দুর্বলতা এবং ব্যক্তিত্বের ত্রুটিবিচ্যুতিগুলিকে অতিক্রম করার জন্য আমাদের অবশ্যই প্রার্থনায় যিহোবার অন্বে­ষণ, আমাদের গভীর চিন্তাধারাগুলি এবং সবচেয়ে নিবিড় উদ্বেগগুলিকে ব্যক্ত করতে হবে। নতুন ব্যক্তিদের অবশ্যই শিখতে হবে যে সাহায্যের জন্য যিহোবার কাছে বিনতি করার দ্বারা, যেমন পৌল পরামর্শ দিয়েছিলেন, তাদের বিচ­লিত হওয়ার প্রয়োজন নেই। (ইব্রীয় ৪:​১৫, ১৬; ১০:২২) এই বিষয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলিকে বর্ণনা করা একজন নতুন ব্যক্তির এই আস্থাকে দৃঢ় করবে যে যিহোবা আন্তরিক প্রার্থনাগুলি শোনেন।

৬ পরিচর্যার জন্য সময় তালিকাভু ক্ত করা: পৌল এও দেখিয়েছিলেন যে, যখন আমরা “ঈশ্বরের উদ্দেশে নিয়ত স্তব-বলি . . . উৎসর্গ করি,” তখন তা আধ্যাত্মিকভাবে শক্তিবর্ধক হয়। (ইব্রীয় ১৩:১৫) ক্ষেত্র পরিচর্যার জন্য আপনার সাপ্তাহিক ব্যবস্থাগুলিতে আপনি কি একজন নতুন প্রকাশককে আপনার সাথে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে পারেন? সম্ভবত আপনারা দুজনে আপনাদের উপস্থাপনাগুলি প্রস্তুত করতে অথবা পরিচর্যার কোন একটি দিক বিবেচনা করতে পারেন যা নতুন ব্যক্তিটি এখনও চেষ্টা করেনি।

৭ বহু সংখ্যকের যুক্ত হওয়া মহা আনন্দের একটি কারণস্বরূপ হয়েছে। মণ্ডলীর নতুন সদস্যদের প্রশিক্ষণ এবং প্রেরণাদানের প্রতি আমাদের নিজেদের প্রসারিত করা ‘তাদের প্রাণের রক্ষার জন্য’ প্রয়োজনীয় শক্তিশালী বিশ্বাস গড়ে তুলতে তাদের সাহায্য করবে।​—⁠ইব্রীয় ৩:​১২, ১৩; ১০:৩৯.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার