ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১/৯৭ পৃষ্ঠা ১
  • সকল প্রকার লোকেরা পরিত্রাণ পাবে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সকল প্রকার লোকেরা পরিত্রাণ পাবে
  • ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • উত্তম কাজ যা যিহোবাকে গৌরবান্বিত করে
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঈশ্বর পক্ষপাতিত্ব দেখান না
    ১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১/৯৭ পৃষ্ঠা ১

সকল প্রকার লোকেরা পরিত্রাণ পাবে

১ যিহোবার ইচ্ছা এই, “যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়, ও সত্যের তত্ত্বজ্ঞান পর্য্যন্ত পঁহুছিতে পারে।” (১ তীম. ২:৪) যদিও লোকেরা কিছু দূর পর্যন্ত তাদের বংশগতি, পটভূমি ও পারিপার্শ্বিকতা দ্বারা প্রভাবিত হয়ে থাকে, তবুও তাদের স্বাধীন ইচ্ছা রয়েছে এবং ব্যক্তি­গত­ভাবে মনোনয়ন করতে পারে যে কিভাবে তারা তাদের জীবনকে ব্যবহার করবে। যা কিছু উত্তম তারা তা করতে ও জীবন উপভোগ করতে পারে অথবা যা মন্দ তা করতে এবং বিনষ্ট হতে পারে। (মথি ৭:১৩, ১৪) রাজ্যের সুসমাচার নিয়ে আমরা যাদের সমীপবর্তী হই, তাদের ক্ষেত্রে এই বোধগম্যতা আমাদের দৃষ্টিভঙ্গিকে কিভাবে প্রভাবিত করে?

২ আমাদের অনুমান করে নেওয়া উচিত নয় যে সত্যের প্রতি এক ব্যক্তির আগ্রহ জাতীয় অথবা সাংস্কৃতিক পটভূমি অথবা সামাজিক প্রতিষ্ঠা এইধরনের বিষয়গুলি দ্বারা নির্দেশিত হবে। সীমিত অথবা উচ্চ শিক্ষাসম্পন্ন ব্যক্তি, রাজনৈতিক অভীষ্টের সাথে জড়িত ও পেশাদারী ব্যক্তি, নাস্তিক, অজ্ঞেয়বাদী এবং এমনকি কুখ্যাত অন্যায়কারী সকলের কাছেই সত্য আবেদনমূলক হতে পারে। সমস্ত পটভূমি ও সামাজিক স্তরের লোকেরাই তাদের পূর্ববর্তী আচরণধারা পরিবর্তিত করেছে ও এখন ঈশ্বরের নতুন জগতে জীবন পাওয়ার জন্য যোগ্য স্থানে রয়েছে। (হিতো. ১১:১৯) সুতরাং, রাজ্যের বার্তা নিয়ে সমস্ত স্তরের লোকেদের সমীপবর্তী হতে আমাদের ইতস্তত করা উচিত নয়।

৩ এই উদাহরণগুলি বিবেচনা করুন: এক ব্যক্তি তার সৎবাবাকে হত্যা করার পরিকল্পনা করেছিল কিন্তু তা করেনি। পরবর্তী সময়ে সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু পারেনি। পরে চুরি ও নেশাকর দ্রব্যের ব্যবসা করার জন্য জেলে যাওয়ায় তার বিবাহ ব্যার্থ হয়েছিল। আজ এই ব্যক্তি এক সৎ জীবন যাপন করছে এবং এক সুখী বিবাহ ও সেই সাথে তার সৎবাবার সাথে এক উত্তম সম্পর্ক উপভোগ করছে। কোন্‌ বিষয়টি পরিবর্তন এনেছিল? সে যিহোবার সাক্ষীদের সাথে বাইবেল অধ্যয়ন করেছিল আর যা শিখেছিল তা সে প্রয়োগ করেছিল। যিহোবা তাকে উদ্ধারের অযোগ্য বলে বিবেচনা করেননি।

৪ টি.ভি. অভিনেত্রী হিসাবে এক যুবতী মহিলার খ্যাতি তাকে সুখী করতে পারেনি। কিন্তু সাক্ষীদের উন্নত নৈতিক আচরণ দ্বারা প্রভাবিত হয়ে তিনি একটি বাইবেল অধ্যয়ন গ্রহণ করেছিলেন আর শীঘ্রই তিনি রাজ্যের সুসমাচার শেখার জন্য অন্যদের সাহায্য করতে শুরু করেছিলেন। যেখানেই তিনি ঘরে ঘরে প্রচারে গিয়েছিলেন তাকে সকলে চিনতে পেরেছিল, কিন্তু তিনি আনন্দিতভাবে ব্যাখ্যা করেছিলেন যে তিনি এক অভিনেত্রীর চেয়েও একজন যিহোবার সাক্ষী হিসাবে পরিচিত হতে চান।

৫ যখন একজন সাক্ষী এক প্রহরীদুর্গ গ্রাহকের সাথে বাইবেল অধ্যয়নের ব্যবস্থা করেছিলেন, একজন প্রতিবেশী তা শুনেছিলেন এবং সেই অধ্যয়নে যোগ দিয়েছিলেন। প্রতিবেশী তৎক্ষণাৎ সত্যকে শনাক্ত করেছিলেন যা তিনি খুঁজেছিলেন! তিনি ও তার স্বামী বিবাহবিচ্ছেদের রায় বাতিল করেছিলেন যেটিতে তারা স্বীকৃতি দিয়েছিলেন এবং শান্তি স্থাপন করে নিয়েছিলেন। তিনি জোতীষবিদ্যার সাথে গভীরভাবে জড়িত ছিলেন এবং এক প্রেততাত্ত্বিক ধর্মবিশ্বাসের সাথে সংযুক্ত ছিলেন, কিন্তু তিনি মূল্যবান বইগুলি ও মন্দ আত্মার সাথে সম্পর্কিত সমস্ত কিছু যা তার কাছে ছিল, সেগুলি ফেলে দিয়েছিলেন। শীঘ্রই তিনি সভায় উপস্থিত হতে এবং আত্মীয় ও বন্ধুদের সাথে তার নতুন গড়ে ওঠা বিশ্বাস সম্পর্কে কথা বলতে শুরু করেছিলেন। এখন তিনি অন্যদের কাছে উৎসাহের সাথে সাক্ষ্য দেন।

৬ আমরা কারও বিষয়ে কুসংষ্কারাচ্ছন্ন হব না। বরং, আসুন আমরা সমস্ত জায়গার লোকেদের সাথে উদ্যোগীভাবে সুসমাচার বন্টন করে নিই। আমাদের নিশ্চিত হওয়ার যথেষ্ট কারণ আছে যে যিহোবা যিনি “অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন,” তিনি “সমস্ত মনুষ্যের . . . ত্রাণকর্ত্তা” হবেন।—১ শমূ. ১৬:৭; ১ তীম. ৪:১০.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার