ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/৯৬ পৃষ্ঠা ২
  • আগস্ট মাসের পরিচর্যা সভাগুলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আগস্ট মাসের পরিচর্যা সভাগুলি
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • আগস্ট ৫ থেকে যে সপ্তাহ শুরু
  • আগস্ট ১২ থেকে যে সপ্তাহ শুরু
  • আগস্ট ১৯ থেকে যে সপ্তাহ শুরু
  • আগস্ট ২৬ থেকে যে সপ্তাহ শুরু
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/৯৬ পৃষ্ঠা ২

আগস্ট মাসের পরিচর্যা সভাগুলি

আগস্ট ৫ থেকে যে সপ্তাহ শুরু

গান ৫৬ (৩৩)

১০ মি: স্থানীয় ঘোষণাবলী। আমাদের রাজ্যের পরিচর্য্যা থেকে নির্বাচিত ঘোষণাবলী।

২০ মি: “সুসমাচার ঘোষণায় ক্ষান্ত নয়।” বক্তৃতা ও শ্রোতাদের সাথে আলোচনা। শাস্ত্রের প্রতি অন্তর্দৃষ্টি (ইংরাজি), খণ্ড ২, পৃষ্ঠা ৬৭৩, অনুচ্ছেদ ১ থেকে উদ্ধৃতি অন্তর্ভুক্ত করুন।

১৫ মি: “ব্রোশারগুলির সাহায্যে রাজ্যের সুসমাচার ঘোষণা।” (অনুচ্ছেদ ১-৫) ভূমিকামূলক বক্তৃতার জন্য প্রথম অনুচ্ছেদটি ব্যবহার করুন। পরিচর্যায় আমাদের সমস্যা এবং পৃথিবীতে জীবন ব্রোশারগুলি ব্যবহার করার সুবিধাগুলি সম্বন্ধে ইতিবাচক মন্তব্য করুন। ভালভাবে অভ্যাস করা চারটি নমুনার আয়োজন করুন, দেখিয়ে যে কিভাবে প্রথম সাক্ষাৎ এবং পুনর্সাক্ষাৎ এই ব্রোশারগুলির দ্বারা পরিচালিত করা যায়। প্রদর্শন করুন যে এক অল্পবয়স্ক প্রকাশক পৃথিবীতে জীবন ব্রোশারটি দিয়ে নমুনা উপস্থাপনের জন্য তার পিতামাতার দ্বারা সাহায্যপ্রাপ্ত হচ্ছে। প্রকাশকেরা হয়ত অন্যান্য ব্রোশারগুলি নিয়ে তাদের উপস্থাপনার ক্ষেত্রে এখানে দেওয়া প্রস্তাবনার আদর্শে তা করতে ইচ্ছুক হতে পারেন।

গান ১৩৬ (২৮) এবং সমাপ্তির প্রার্থনা।

আগস্ট ১২ থেকে যে সপ্তাহ শুরু

গান ১৯২ (১০৩)

১৫ মি: স্থানীয় ঘোষণাবলী। হিসাবের রিপোর্ট। ডিসেম্বর ১, ১৯৯৩, প্রহরীদুর্গ (ইংরাজি), পৃষ্ঠা ২৯-৩১-এ “অংশগ্রহণের উপায়গুলি” নামক প্রবন্ধের উপর ইতিবাচক মন্তব্য অন্তর্ভুক্ত করুন।

১৫ মি: “ব্রোশারগুলির সাহায্যে রাজ্যের সুসমাচার ঘোষণা।” (অনুচ্ছেদ ৬-৮) দেখ! ব্রোশারের সূচিপত্রের উপর সংক্ষেপে একবার দৃষ্টি দিন। প্রথম সাক্ষাৎ এবং পুনর্সাক্ষাতের জন্য প্রস্তাবিত উপস্থাপনাগুলির নমুনা প্রদর্শন করুন। তাদের নির্ধারিত অর্পণগুলি অনুসরণের জন্য সকলকে উৎসাহ দিন।

১৫ মি: “সমিতির পৃথিবীব্যাপী কাজের জন্য দান বৃদ্ধিকে সহায়তা করে।” প্রাচীনের দ্বারা উদ্দীপনামূলক বক্তৃতা। কিছু দেশের রাজ্যের কাজের অগ্রগতি সম্বন্ধে যা প্রকাশ করা হয়েছে তার কিছু পরিসংখ্যান অন্তর্ভুক্ত করুন যেমন বর্ষপুস্তক-এ উল্লেখ করা হয়েছে। ভারতে আসন্ন নির্মাণ প্রকল্প এবং আর্থিকভাবে এতে সাহায্য করার সুযোগ, যার মধ্যে সকলের অংশ থাকতে পারে তার জন্য উদ্দীপনা গড়ে তুলুন।

গান ৯ (১৯) এবং সমাপ্তির প্রার্থনা।

আগস্ট ১৯ থেকে যে সপ্তাহ শুরু

গান ১৭৪ (৫৬)

১০ মি: স্থানীয় ঘোষণাবলী। প্রশ্নের বাক্সের পুনরালোচনা করুন।

১৫ মি: “কে প্রচার করার জন্য যোগ্য?” দুই অথবা তিন জন প্রকাশকের সাথে একজন প্রাচীন প্রবন্ধটি আলোচনা করেন। আমরা যে প্রাপ্তিসাধ্য সবচেয়ে উত্তম প্রশিক্ষণ লাভ করছি, ঈশ্বরের পরিচারক হিসাবে আমাদের তা পূর্ণভাবে সজ্জীভূত করছে তার উপর জোর দিন। প্রচার করার অযোগ্য, আমাদের এরূপ মনে করার কোন কারণ থাকতে পারে না।

২০ মি: “জ্ঞান বইটির সাহায্যে কিভাবে শিষ্য তৈরি করা যায়।” ১৯৯৬ সালের জুন মাসের আমাদের রাজ্যের পরিচর্য্যা-য় ইনসার্টের অনুচ্ছেদ ১৭-২৬ এর উপর শ্রোতাদের সাথে আলোচনা। যারা জ্ঞান বইটির সাহায্যে অধ্যয়ন পরিচালনা করছেন তাদের কাছ থেকে স্থানীয় অভিজ্ঞতাগুলি অন্তর্ভুক্ত করার জন্য আগে থেকে সময় নির্ধারণ করে রাখুন। ইনসার্টে পাওয়া প্রস্তাবগুলি কিভাবে তারা প্রয়োগ করেছে এবং কিভাবে আরও অগ্রগতিমূলক গৃহ বাইবেল অধ্যয়ন পরিচালনা করার জন্য সাহায্য পেয়েছে সেই সম্বন্ধে তারা ইতিবাচক অভিব্যক্তি প্রকাশ করতে পারে। ইনসার্টটি সযত্নে রাখতে এবং যখনই তারা নতুন অধ্যয়ন শুরু করে তখন এটিকে ব্যক্তিগতভাবে পুনরালোচনা করতে সকলকে উৎসাহ দিন।

গান ১৮৯ (৯০) এবং সমাপ্তির প্রার্থনা।

আগস্ট ২৬ থেকে যে সপ্তাহ শুরু

গান ১০৪ (৫৭)

১০ মি: স্থানীয় ঘোষণাবলী। সম্মেলন প্রধান কার্যালয়ের ঠিকানাগুলির বাক্সের প্রতি মনোযোগ আকর্ষণ করান এবং অন্তত একটি জেলা সম্মেলনে যোগদানের জন্য এখনই আয়োজন শুরু করার প্রয়োজনীয়তার বিষয়ে উল্লেখ করুন।

২০ মি: আপনার সন্তানের বিদ্যালয়শিক্ষা সম্পর্কে আগ্রহ নেওয়া। একজন প্রাচীনের দ্বারা বক্তৃতা। বিদ্যালয়ে প্রদত্ত উপকারজনক প্রশিক্ষণকে কেন আমরা উপলব্ধি করি তা দেখিয়ে যিহোবারা সাক্ষীরা এবং শিক্ষা নামক ব্রোশারটির পৃষ্ঠা ২-৫-এ দেওয়া তথ্য পুনরোলোচনা করুন। কেন আমরা জাগতিক অভীষ্টগুলির চাইতে আধ্যাত্মিক লক্ষ্য প্রথমে রাখি শিক্ষকদের কাছে কিভাবে তার কারণ কৌশলে ব্যাখ্যা করবেন তা আলোচনা করুন। পৃষ্ঠা ৩১-এ “উপসংহার” থেকে বিষয়গুলি অন্তর্ভুক্ত করুন। সেপ্টেম্বর ৮, ১৯৮৮ সালের সচেতন থাক! (ইংরাজি) পত্রিকার পৃষ্ঠা ১১-তে দেওয়া পরামর্শগুলি প্রয়োগ করতে পিতামাতাদের উৎসাহ দিন।

১৫ মি: সেপ্টেম্বরের জন্য সাহিত্য অর্পণ পুনরালোচনা করুন। আপনার পারিবারিক জীবন সুখী করা নামক বইটি আমরা ব্যবহার করব। যেখানে স্থানীয় ভাষায় এটি পাওয়া যাবে না, আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি অর্পণ করা যেতে পারে। পারিবারিক বইটির এক সার্বজনীন আবেদন রয়েছে এবং তা দীর্ঘ ভূমিকা না করে অর্পণ করা যেতে পারে। পৃষ্ঠা ৩-এ তালিকাভুক্ত দৃষ্টি-আকৃষ্টকারী অধ্যায় শিরোনামগুলির প্রতি মনোযোগ আনা যেতে পারে। একইভাবে, যখন অনন্তকাল বইটি অর্পণ করছেন, তখন ১১ অধ্যায়টির বিষয়ে উল্লেখ করুন “ঈশ্বর কেন দুষ্টতা থাকতে অনুমতি দিয়েছেন?,” যে প্রশ্নটি অনেক লোকেই জিজ্ঞাসা করে থাকে। দেখান কিভাবে বইটি একটি শাস্ত্রীয় উত্তর প্রদান করে। এই বইগুলির প্রত্যেকটির একটি করে সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদর্শন করতে যোগ্য প্রকাশকদের রাখুন। যেখানে উপযুক্ত, জীবন—কিভাবে তা এখানে এসেছে? বিবর্তনবাদ অথবা সৃষ্টির মাধ্যমে? (ইংরাজি) বইটি অর্পণ করা যেতে পারে। ছাত্রদের কাছে এই বইটি অর্পণ করতে সচেতন থাকুন।

গান ১১৩ (৬২) এবং সমাপ্তির প্রার্থনা।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার