ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/৯৬ পৃষ্ঠা ৮
  • ক্রমাগত সত্য বলতে থাকুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ক্রমাগত সত্য বলতে থাকুন
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কিছুজনকে রক্ষা করার জন্য পুনর্সাক্ষাৎ করুন
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • “বিশ্বাস শ্রবণ হইতে হয়”
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • সত্য ঈশ্বরবিষয়ক জ্ঞান জীবনে পরিচালিত করে
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ঈশ্বরের কাছ থেকে আগত জ্ঞান অনেক প্রশ্নের উত্তর দেয়
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/৯৬ পৃষ্ঠা ৮

ক্রমাগত সত্য বলতে থাকুন

১ প্রেরিতেরা ঘোষণা করেছিলেন: “আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি, তাহা না বলিয়া থাকিতে পারি না।” (প্রেরিত ৪:২০) আজকে আমাদেরও অবশ্যই ক্রমাগত সত্য বলে চলতে হবে। যদিও প্রহরীদুর্গ এবং সচেতন থাক পত্রিকার বিতরণ, যারা শুনবে তাদের অন্বেষণের একটি উপায়স্বরূপ, আমরা অবশ্যই ফিরে যাব যদি আমরা আগ্রহী ব্যক্তিদের সত্য সম্বন্ধে আরও শেখাতে চাই।

২ “যখন যুদ্ধ আর থাকবে না” এই বিষয়ের বিশেষ এপ্রিল “সচেতন থাক!” (ইংরাজি) পত্রিকাটি অর্পণের জায়গায় যখন ফিরে যাচ্ছেন, আপনি এইভাবে জিজ্ঞাসা করে একটি বাইবেল অধ্যয়নের জন্য ভূমিকা করতে পারেন:

◼“গতবার আমরা যুদ্ধগ্রস্ত জাতিগুলি ও সেক্ষেত্রে ধর্মের ভূমিকা সম্বন্ধে কথা বলেছিলাম। আপনি কি উপলদ্ধি করেছেন যে এইধরনের ঘটনা স্পষ্টরূপে প্রমাণ করে যে আমরা বাইবেল যাকে শেষকাল বলে অভিহিত করে সেই সময়ে বাস করছি? [জ্ঞান বইটি দেখান। ১১ অধ্যায়ের প্রথম অনুচ্ছেদটি পড়ুন এবং ১০২ পৃষ্ঠার বাক্সটির প্রতি আলোকপাত করুন।]। এই বইটি যেমন সূচিপত্রে তালিকা করা আছে এইরকম আরও ১৮টি বিষয়ের সাথে এই বিষয়টি আলোচনা করে। [৩ পৃষ্ঠা দেখান।] যদি আমাকে সুযোগ দেন, আমি দেখাতে খুশি হব কিভাবে এই বইটি আপনাকে বাইবেলের এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্বন্ধে বোধগম্যতা লাভ করতে সাহায্য করতে পারে।” যদি অনুমতি পাওয়া যায় ৬ পৃষ্ঠা থেকে অধ্যয়ন শুরু করুন।

৩ যদি আপনি ফিরে যাওয়ার ও এখনই কিভাবে এক সুরক্ষিত জীবন সম্ভব এই বিষয়ে ব্যাখ্যা করার প্রতিশ্রুতি দিয়ে এসে থাকেন, আপনি হয়ত এইধরনের কিছু বলতে পারেন:

◼“যখন আমরা প্রথমবার সাক্ষাৎ করেছিলাম, আমি আপনার সাথে বাইবেল থেকে একটি অংশ আলোচনা করেছিলাম যা মানুষের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের আশাবাদী হওয়ার কারণ যোগায়। আজ আমি আপনার মনোযোগ এমন কিছু বিষয়ের দিকে পরিচালিত করতে চাই যা দেখায়, তিনি কে যিনি এখনই আমাদের নিরাপত্তার অনুভূতি প্রদান করতে পারেন।” গীতসংহিতা ৪:৮ পদ পড়ুন। জ্ঞান বইয়ের ১৬৮ পৃষ্ঠা খুলুন ও ১৯ অনুচ্ছেদটি পড়ুন। তারপর জিজ্ঞাসা করুন: “আপনি কি একটি বিনামূল্যে গৃহ বাইবেল অধ্যয়ন উপভোগ করবেন যা স্পষ্টভাবে দেখাবে কিভাবে আপনিও আপনার জীবনে এই প্রকৃতির নিরাপত্তা খুঁজে পেতে পারেন?” যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে ১ অধ্যায়টি খুলুন।

৪ যাদের কাছে আপনি মে ২২ সচেতন থাক! পত্রিকাটি অর্পণ করেছিলেন আপনার সেই পত্রিকা রুটে আরও কিছু যোগ দেওয়ার জন্য আপনি হয়ত এই উপস্থাপনাটি চেষ্টা করতে পারেন:

◼“কর্মক্ষেত্রে যৌন হেনস্থা সম্বন্ধে যে সচেতন থাক! পত্রিকাটি আপনার কাছে ছেড়ে গিয়েছিলাম, সেটি পড়তে আপনাকে বেশ উৎসুক বলে মনে হয়েছিল। আপনি কি বিষয়টি আগ্রহজনক বলে মনে করেছেন? [উত্তরের জন্য অপেক্ষা করুন।] সচেতন থাক! পত্রিকার নিয়মিত পাঠকেরা প্রায়ই বলে থাকেন যে তারা এই পত্রিকাটির এইধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলির নিরপেক্ষ ও ব্যাপক আলোচনা উপলব্ধি করেন। আমি মনে করি আপনি এই সাম্প্রতিক সংখ্যাটিতেও তা সত্য বলে দেখতে পাবেন। [সংক্ষেপে প্রচ্ছদের বিষয়টি দেখান।] আপনি কি এটি পড়তে চান?”

৫ আপনি পুনর্সাক্ষাতে এইভাবে বলার দ্বারা বাইবেল অধ্যয়নের জন্য সরাসরি প্রস্তাব করতে পারেন:

◼“বাইবেল কী বিষয় শিক্ষা দেয় তা সর্বস্থানের লোকেদের জানানোর জন্য আমরা জগদ্ব্যাপী আমাদের পত্রিকাগুলি বিতরণ করছি। যদি ব্যক্তিবিশেষেরা যা তারা শিক্ষা করে, তার প্রতি উপলব্ধি প্রকাশ করে থাকে, আমরা একটি বিনামূল্যে গৃহ বাইবেল অধ্যয়নের প্রস্তাব করছি। [প্রহরীদুর্গ এর পিছনের প্রচ্ছদ থেকে ‘আপনি কি একটি সাক্ষাৎকারকে অভ্যর্থনা জানাবেন?’ এই বাক্সটি সম্বন্ধে উল্লেখ করুন।] আমরা জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে, বইটিকে পরিচালক হিসাবে ব্যবহার করছি। আমাকে সংক্ষেপে দেখাতে দিন কিভাবে একটি অধ্যয়ন পরিচালিত হয়ে থাকে।”

৬ যদি আমরা ক্রমাগত সত্য বলতে থাকি, আমরা নিশ্চিত হতে পারি যে কিছুজনেরা শুনবে ও অনুকূল সাড়া দেবে।—মার্ক ৪:২০.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার