ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/৯৬ পৃষ্ঠা ২
  • এপ্রিল মাসের পরিচর্যা সভাগুলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • এপ্রিল মাসের পরিচর্যা সভাগুলি
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • এপ্রিল ১ থেকে যে সপ্তাহ শুরু
  • এপ্রিল ৮ থেকে যে সপ্তাহ শুরু
  • এপ্রিল ১৫ থেকে যে সপ্তাহ শুরু
  • এপ্রিল ২২ থেকে যে সপ্তাহ শুরু
  • এপ্রিল ২৯ যে সপ্তাহ শুরু
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/৯৬ পৃষ্ঠা ২

এপ্রিল মাসের পরিচর্যা সভাগুলি

এপ্রিল ১ থেকে যে সপ্তাহ শুরু

গান ১৩২ (৭০)

১০ মি: স্থানীয় ঘোষণাবলী। আমাদের রাজ্যের পরিচর্য্যা থেকে নির্বাচিত ঘোষণাবলী। প্রকাশকদের পত্রিকা ও গ্রাহকভুক্তির বর্ধিত মূল্য যা গত মাস থেকে কার্যকারী হয়েছে সে সম্বন্ধে স্মরণ করিয়ে দিন। আপনাদের স্মরণার্থক উদ্‌যাপন সম্বন্ধে কোন উল্লেখযোগ্য রির্পোট থাকলে তা উল্লেখ করুন।

২০ মি: “এপ্রিল মাসে ‘সৎক্রিয়াতে উদ্যোগী’ হোন!” পরিচর্যা অধ্যক্ষের দ্বারা ১-১০ অনুচ্ছেদের উপর প্রশ্নোত্তর আলোচনা। ব্যাখ্যা করুন (১) এপ্রিল মাসে ক্ষেত্রের পরিচর্যা কাজকে বৃদ্ধি করার জন্য স্থানীয়ভাবে কী পরিকল্পনা নেওয়া যেতে পারে, (২) কিভাবে সকলকে অংশগ্রহণের জন্য সাহায্য করা যেতে পারে এবং (৩) কিভাবে নতুন ও অল্পবয়স্কদের অন্তর্ভুক্ত করা যেতে পারে।

১৫ মি: “যারা নিরূপিত তাদের খুঁজে বার করুন” প্রস্তাবিত উপস্থাপনাগুলি পুনরালোচনা করুন ও তারপর কিভাবে সেগুলি ব্যবহার করা যায় তা দেখাতে দুটি নমুনা প্রদর্শন করুন। যদি সময় থাকে, তাহলে ১৯৯৬ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্য্যা-র ৫ পৃষ্ঠায় পত্রিকা অর্পণের জন্য দেওয়া কিছু পরামর্শ বর্ণনা করুন।

গান ২০ (৫৫) এবং সমাপ্তির প্রার্থনা।

এপ্রিল ৮ থেকে যে সপ্তাহ শুরু

গান ৭২ (৫৮)

১৫ মি: স্থানীয় ঘোষণাবলী। হিসাবের রিপোর্ট; সমিতি দ্বারা গৃহীত দানের স্বীকৃতি সম্বন্ধে উল্লেখ করুন। কিভাবে আমরা নতুনদের যারা স্মরণার্থক সভায় উপস্থিত হয়েছিল তাদের পরবর্তী আধ্যাত্মিক অগ্রগতির জন্য সাহায্য করতে পারি সে সম্বন্ধে কিছু বাস্তবধর্মী উপায় আলোচনা করুন। এপ্রিল ১, ১৯৯১, প্রহরীদুর্গ (ইংরাজি), পৃষ্ঠা ৯-১২ পুনরালোচনা করুন।

১৫ মি: “দিবারাত্র পবিত্র আরাধনা নিবেদন করুন।” প্রশ্নোত্তর। ৫ ও ৬ অনুচ্ছেদ পড়ুন।

১৫ মি: “এপ্রিল মাসে ‘সৎক্রিয়াতে উদ্যোগী’ হোন!” ১১-১৫ অনুচ্ছেদের উপর প্রশ্নোত্তর আলোচনা। ব্যক্তিগত পরিস্থিতি বিশ্লেষণ করতে ও ক্ষেত্র পরিচর্যায় তাদের সমর্থন বৃদ্ধি করার জন্য পথ খুঁজে বার করতে সকলকে উৎসাহিত করুন।

গান ১১৩ (৬২) এবং সমাপ্তির প্রার্থনা।

এপ্রিল ১৫ থেকে যে সপ্তাহ শুরু

গান ১৩৩ (৬৮)

১০ মি: স্থানীয় ঘোষণাবলী। শ্রোতাদের ২১শে এপ্রিল জনসাধারণের বিশেষ বক্তৃতা সম্বন্ধে স্মরণ করিয়ে দিন যার বিষয়বস্তু হল “এক কুটিল বংশের মাঝে নিষ্কলঙ্ক থাকা।” প্রত্যেককে উপস্থিত থাকার জন্য অতিরিক্ত প্রচেষ্টা করতে উৎসাহিত করুন।

১৫ মি: “সময় পরিবর্তিত হয়েছে।” প্রশ্নোত্তর। এমনভাবে রাজ্যের বার্তা উপস্থিত করতে হবে যেন তা ব্যক্তিদের যথার্থ প্রয়োজনকে মেটাতে পারে, এই বিষয়ের উপর জোর দিন। পারিবারিক ও সামাজিক কিছু প্রসঙ্গ নির্দেশ করুন যা অনেক লোকেদের মনে উত্থাপিত হয়, যেমন ১৯৯৪ সালের জানুয়ারি মাসের প্রহরীদুর্গ এর ১৮-৯ পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে।

২০ মি: “বিশ্বাস শ্রবণ হইতে হয়।” কিভাবে পত্রিকা অর্পণ আগ্রহ উৎপন্ন করতে সাহায্যকারী হতে পারে যা জ্ঞান বই নিয়ে বাইবেল অধ্যয়ন করায় পরিচালিত করতে পারে তা আলোচনা করুন। প্রদর্শিত দুটি অথবা তিনটি নমুনা রাখুন।

গান ২০৪ (১০৯) এবং সমাপ্তির প্রার্থনা।

এপ্রিল ২২ থেকে যে সপ্তাহ শুরু

গান ৬ (৪)

১৫ মি: স্থানীয় ঘোষণাবলী। গত সপ্তাহের শেষে দেওয়া বিশেষ বক্তৃতার গুরুত্বপূর্ণ অংশগুলি পুনরালোচনা করুন। কিভাবে এই পরামর্শ আগ্রহী ব্যক্তিদের সত্য উপাসনায় দৃঢ় পদক্ষেপ নিতে পরিচালিত করবে তা আলোচনা করুন। এর সাথে, ‘তত্ত্বজ্ঞানে বর্দ্ধিষ্ণু হতে থাকুন’ এর প্রতি মনোযোগ আকর্ষণ করান ও নিয়মিতভাবে মণ্ডলীর বুকস্টাডিতে উপস্থিত থাকার গুরুত্বের উপর জোর দিন।

১২ মি: প্রশ্ন বাক্স। একজন প্রাচীনের দ্বারা বক্তৃতা। ব্যাখ্যা করুন কেন যে ভাইয়েরা সভা পরিচালনা করছেন তারা কেবলমাত্র তাদের নামের প্রথম অংশ ব্যবহার করে প্রত্যেককে সম্বোধন করার দ্বারা অত্যধিক পরিচিতি এড়িয়ে চলবেন।

১৮ মি: সেপ্টেম্বর ১৫, ১৯৯৫ সালের প্রহরীদুর্গ এর “প্রাচীনকালের ধার্মিক পরিবারগুলি—আমাদের দিনের জন্য এক আদর্শস্বরূপ,” নামক প্রবন্ধ যা ২০-৩ পৃষ্ঠায় পাওয়া যাবে সেটি থেকে প্রাচীন ও পরিচারক দাসের মধ্যে আলোচনা। স্থানীয়ভাবে পরিবারগুলির উপকারের জন্য বাস্তবধর্মী প্রয়োগ দেখান।

গান ১৪৩ (৭৬) এবং সমাপ্তির প্রার্থনা।

এপ্রিল ২৯ যে সপ্তাহ শুরু

গান ১৪৪ (৭৮)

১২ মি: স্থানীয় ঘোষণাবলী। কিছু ব্যক্তি যিহোবার সাক্ষীদের একটি “সম্প্রদায়” বা “ধর্মীয় দল” হিসাবে বর্ণনা করে আমাদের কাজ ও উদ্দেশ্যগুলি সম্বন্ধে অন্যদের ভুলভাবে পরিচালিত করে। যুক্তি (ইংরাজি) বই এর ২০২ পৃষ্ঠা ব্যবহার করে সংক্ষেপে ব্যাখ্যা করুন কিভাবে এই অভিযোগ খণ্ডন করা যায়।

১৫ মি: আমাদের সম্পূর্ণ এলাকার প্রতি সমান মনোযোগ দেওয়া। পরিচর্যা অধ্যক্ষের দ্বারা বক্তৃতা। বিচ্ছিন্ন অথবা দূরবর্তী স্থানগুলিতেও কখনও কখনও কাজ করা যেতে পারে। কিছুজন হয়ত উদ্দেশ্যপূর্ণভাবে স্থানীয় এলাকাগুলিতে যেখানে লোকেরা ধনবান বা গোঁড়া ধর্মীয় মনোভাবাপন্ন সেখানে কাজ করা এড়িয়ে চলতে পারে। ব্যবসায়ী এলাকাগুলি অবহেলিত হতে পারে। কিছু প্রকাশকেরা হয়ত তারা ব্যক্তিগতভাবে পছন্দ করেন এমন এলাকার জন্য অনুরোধ করতে পারেন, যেগুলি সম্প্রতি সম্পূর্ণ করা প্রয়োজন এমন এলাকার চাইতে। কাজ না হওয়া এলাকাগুলিকে সম্পূর্ণ করার জন্য প্রচেষ্টা নিয়ে সহযোগিতা করতে সকলকে উৎসাহিত করুন। গ্রীষ্মের মাসগুলি সাধারণত উত্তম সুযোগ যুগিয়ে থাকে দূরবর্তী গ্রাম্য এলাকাগুলিতে কাজ করার জন্য; সম্ভবত দলবদ্ধভাবে গাড়ি করে যাওয়া যেতে পারে। মানচিত্র ফিরিয়ে দেওয়ার আগে নিশ্চিত হোন যে যারা বাড়িতে ছিল না সেগুলি সহ এলাকাটি সম্পূর্ণভাবে শেষ হয়েছে কি না। অন্যান্য বাস্তবধর্মী পরামর্শ দিন এটি দেখিয়ে যে কিভাবে সকলে আপনার এলাকা সম্পূর্ণভাবে শেষ করতে সহযোগিতা করতে পারে।

১৮ মি: মে মাসে প্রহরীদুর্গ এবং সচেতন থাক! (ইংরাজি) পত্রিকার গ্রাহকভুক্তি অর্পণ করুন। যখন প্রাথমিক সাক্ষাতে গ্রাহকভুক্তি প্রত্যাখ্যান করা হয়, তখন পত্রিকার একটি কপি অর্পণ করুন আর যদি উপযুক্ত হয়, পুনর্সাক্ষাতে আবার গ্রাহকভুক্তি অর্পণ করুন। যদি গৃহকর্তা পত্রিকার প্রতি আগ্রহী হয়, অথচ কোন কারণবশত গ্রহকভুক্তি গ্রহণ করতে সচেতন না, তাহলে পত্রিকা রুট গড়ে তোলার লক্ষ্য রেখে ওই অর্পণের রেকর্ড রাখুন। জনসাধারণের কাছে রাজ্য বার্তা দেওয়ার অন্যতম প্রভাবশালী মাধ্যম হিসাবে পত্রিকা বিতরণের সুদূর-প্রসারী উপকারগুলির উপর জোর দিন। যখন আপনি ক্ষেত্র পরিচর্যায় যাচ্ছেন তখন আপনার কাছে যথেষ্ট সরবরাহ আছে কি না সে বিষয়ে নিশ্চিত হোন; প্রত্যেকটি সুযোগে সেগুলি অর্পণ করুন। ব্যক্তিগত সাপ্তাহিক পত্রিকা দিবসের ব্যবস্থা অর্পণ বাড়ানোর এক ফলপ্রসূ উপায়। পত্রিকা নিয়ে দোকানে দোকানে ও রাস্তায় সাক্ষ্যদানও ফলপ্রসূ প্রক্রিয়া। পুনর্সাক্ষাতের মাধ্যমে আগ্রহ জাগিয়ে তুলুন যা জ্ঞান বই ব্যবহার করে অধ্যয়ন শুরু করার পরিকল্পনাযুক্ত। সাম্প্রতিক সংখ্যাগুলি অর্পণের একটি বা দুটি সংক্ষিপ্ত নমুনা প্রদর্শন করুন, হয়ত ১৯৯৬ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্য্যা, পৃষ্ঠা ৩, ৩-৫ অনুচ্ছেদে আছে এমন একটি উপস্থাপনা ব্যবহার করতে পারেন।

গান ১৯৫ (১০৫) এবং সমাপ্তির প্রার্থনা।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার