ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/৯৬ পৃষ্ঠা ২
  • ফেব্রুয়ারি মাসের পরিচর্যা সভাগুলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ফেব্রুয়ারি মাসের পরিচর্যা সভাগুলি
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ফেব্রুয়ারি ৫ থেকে যে সপ্তাহ শুরু
  • ফেব্রুয়ারি ১২ থেকে যে সপ্তাহ শুরু
  • ফেব্রুয়ারি ১৯ থেকে যে সপ্তাহ শুরু
  • ফেব্রুয়ারি ২৬ থেকে যে সপ্তাহ শুরু
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/৯৬ পৃষ্ঠা ২

ফেব্রুয়ারি মাসের পরিচর্যা সভাগুলি

ফেব্রুয়ারি ৫ থেকে যে সপ্তাহ শুরু

গান ৯৬ (৭২)

১০ মি: স্থানীয় ঘোষণাবলী। আমাদের রাজ্যের পরিচর্য্যা থেকে নির্বাচিত ঘোষণাবলী।

১৫ মি: “যীশুর অনুকরণে সত্যকে প্রত্যহ ঘোষণা করা।” প্রশ্নোত্তর। ৫ অনুচ্ছেদ পড়ুন।

২০ মি: “প্রকৃত সুখের এক চাবিকাঠি।” প্রস্তাবিত উপস্থাপনাগুলি আলোচনা করুন এবং একটি অথবা দুটি নমুনা রাখুন। যেহেতু অনন্তকাল এবং পারিবারিক, এই বইগুলি খুবই বাস্তবধর্মী ও অর্পণ করার পক্ষে সহজ, তাই সেগুলিকে সবসময় তাদের সাথে রাখতে প্রকাশকদের প্রস্তাব দিন।

গান ১৪ (৬) এবং সমাপ্তির প্রার্থনা।

ফেব্রুয়ারি ১২ থেকে যে সপ্তাহ শুরু

গান ১৯১ (৯৮)

১০ মি: স্থানীয় ঘোষণাবলী। হিসাবের রিপোর্ট।

১৩ মি: “এপ্রিল মাসে পত্রিকা নিয়ে কাজ করার জন্য প্রস্তুত হোন।” সুসমাচারকে পরিচিত করিয়ে প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকার মূল্যকে তুলে ধরুন। প্রবন্ধটির দুটি অনুচ্ছেদ পড়ুন এবং পত্রিকা বিতরণের জন্য এপ্রিলকে একটি বিশেষ মাস করতে স্থানীয় মণ্ডলী কী করবে তা উল্লেখ করুন। মণ্ডলীর সকলকে এপ্রিল, মে, অথবা দুই মাসেই সহায়ক অগ্রগামীর কাজ করতে উৎসাহ দিন।

২২ মি: “শ্রবণে ইচ্ছুক ব্যক্তিকে কিভাবে আমি পেতে পারি?” প্রশ্নোত্তর। ঘরে ঘরে কথা বলার সময়ে আরও আন্তরিকতা দেখাতে কিভাবে তারা চেষ্টা করবে তা বিদ্যালয় নির্দেশ পুস্তক এর ১৬৫-৭ পৃষ্ঠায় ১০-২১ অনুচ্ছেদে দেওয়া প্রস্তাবগুলির কিছু ব্যবহার করে দুজন প্রকাশকের সাথে আলোচনা করুন। এলাকায় বিরোধিতার সম্মুখীন হওয়ার সময় কৌশলতা অবলম্বনের প্রয়োজনীয়তার উপর জোর দিন।

গান ১৩৩ (৬৮) এবং সমাপ্তির প্রার্থনা।

ফেব্রুয়ারি ১৯ থেকে যে সপ্তাহ শুরু

গান ৭২ (৫৮)

১০ মি: স্থানীয় ঘোষণাবলী।

১৫ মি: “১৯৯৫ সালের জন্য ঐশিক পরিচর্য্যা বিদ্যালয়ের তালিকা থেকে উপকৃত হওয়া—ভাগ ২.” বিদ্যালয় অধ্যক্ষের দ্বারা বক্তৃতা। ঈশ্বরের বাক্য নিয়মিত পড়ার প্রয়োজনীয়তার উপর জোর দিন।

২০ মি: “তাদেরকে বুঝতে সাহায্য করুন।” পুনর্সাক্ষাৎ করার জন্য প্রস্তাবিত উপস্থাপনাগুলি পুনরালোচনা করুন। অনন্তকাল ও পারিবারিক এই বইগুলির বৈশিষ্ট্য এবং কিভাবে সেগুলিকে তুলে ধরা যেতে পারে সে সম্বন্ধে প্রাচীন দুই অথবা তিনজন প্রকাশকের সাথে আলোচনা করেন। একটি অথবা দুটি উপস্থাপনা প্রদর্শন করুন। যেখানে বাইবেল অধ্যয়ন শুরু করা যেতে পারে সেই পর্যায়ে কিভাবে আগ্রহ জাগিয়ে তোলা যায় তার উপর প্রস্তাবনা অর্পণ করুন।

গান ৫৩ (২৭) এবং সমাপ্তির প্রার্থনা।

ফেব্রুয়ারি ২৬ থেকে যে সপ্তাহ শুরু

গান ২৮ (৫)

১০ মি: স্থানীয় ঘোষণাবলী।

১৫ মি: আকর্ষণীয় উপস্থাপনাগুলিকে প্রস্তুত করা। পরিচর্যা অধ্যক্ষ অথবা অন্য প্রাচীন দুই অথবা তিনজন প্রকাশকের সাথে স্থানীয় এলাকায় ঘরে ঘরে এমন কিছু উপস্থাপনা যা আকর্ষণীয় তার উপকারিতার বিষয় আলোচনা করেন। উদাহরণস্বরূপ, জীবন ধারণের মানের উন্নতি করার সম্প্রতি প্রচেষ্টাগুলি; বৈবাহিক সমস্যাগুলির বৃদ্ধিরত প্রবণতা, অনিয়ন্ত্রিত সন্তান অথবা চাকুরি পাওয়ার সমস্যা সম্বন্ধে স্থানীয় সংবাদ যা দেখায় লোকেরা কেন রাজনীতিবিদ্‌দের ও পাদ্রিবর্গের দ্বারা প্রস্তাবিত সমাধানের প্রতি আরও বেশি সন্দিহান। আপনার এলাকায় সাম্প্রতিক কিছু সংবাদের বিষয় উল্লেখ করুন এবং কিভাবে সেগুলি কথোপকথন শুরু করার জন্য ব্যবহার করা যেতে পারে তা আলোচনা করুন।

২০ মি: মার্চ মাসে জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটি অর্পণ করুন। বইটির আকর্ষণীয় কিছু বৈশিষ্ট্য উল্লেখ করুন যা কথোপকথন শুরু করতে ব্যবহার করা যেতে পারে। (১) আকর্ষণীয় ছবিগুলির প্রতি মনোযোগ আনুন যেমন সেগুলি পৃষ্ঠা ৪-৫, ৮৬, ১২৪-৫, ১৮৮-৯-এ দেখা যায়। (২) প্রতিটি অধ্যায় কিভাবে পুনরালোচনার প্রশ্নের একটি তালিকা দিয়ে শেষ হয় এবং কিভাবে সেগুলি উপস্থাপনার ভিত্তি হিসাবে ব্যবহৃত হতে পারে তা ব্যাখ্যা করুন। প্রশ্নগুলির উত্তর গৃহকর্তা জানতে চান কি না তা তাকে জিজ্ঞাসা করা যেতে পারে। পৃষ্ঠা ১১, ২২, ৬১, ১৪৯-এ তালিকাবদ্ধ প্রশ্নগুলির মধ্য থেকে কয়েকটি বেছে নিন। (৩) পৃষ্ঠা ১০২-এ বক্সটি উল্লেখ করুন ও আগ্রহ জাগাতে কিভাবে “শেষকালের কিছু বৈশিষ্ট্য” ব্যবহার করা যেতে পারে সেই বিষয়ে প্রস্তাব দিন। (৪) উন্নতিমূলক অধ্যয়ন পরিচালনা করার জন্য কিভাবে বইটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে তার উপর জোর দিন। অধ্যায়গুলি সংক্ষিপ্ত, বিষয়বস্তু বুঝবার পক্ষে সহজ, কার্যকারী শাস্ত্রীয় পদগুলি উদ্ধৃত এবং হৃদয়গ্রাহী প্রশ্নগুলি মূল বিষয়গুলিকে তুলে ধরে। বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্য নিয়ে বইটি অর্পণ করতে সকলকে পরামর্শ দিন। যদি আপনার মণ্ডলীতে আপনার ভাষায় বইটি পাওয়া না যায়, তাহলে অনন্তকাল বইটি অর্পণ করুন। এছাড়া পারিবারিক বইটি সবসময় তাদের সঙ্গে রাখতে এবং উপযুক্ত সময়ে সেটিকে অর্পণ করতে প্রকাশকদের উৎসাহ দিন।

গান ১৫১ (২৫) এবং সমাপ্তির প্রার্থনা।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার