ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৩/৯৬ পৃষ্ঠা ২
  • নতুন বিশেষ অধিবেশন দিনের কার্যক্রম

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • নতুন বিশেষ অধিবেশন দিনের কার্যক্রম
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • নতুন বিশেষ অধিবেশন দিনের কার্যক্রম
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • নতুন বিশেষ অধিবেশন দিনের কার্যক্রম
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • নতুন সীমা অধিবেশন কার্যক্রম
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • নতুন বিশেষ অধিবেশন দিনের কার্যক্রম
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৩/৯৬ পৃষ্ঠা ২

নতুন বিশেষ অধিবেশন দিনের কার্যক্রম

১ ক্ষান্ত না হয়ে কেন আমাদের সুসমাচার ঘোষণা করা উচিত? সুসমাচারের একজন প্রচারক হওয়ার জন্য কী কী প্রয়োজন? কিভাবে এমনকি লাজুক অথবা ভীরু ব্যক্তিরাও অন্যদের সাথে সুসমাচার বন্টনে নিজে থেকে এগিয়ে যেতে পারে? “সুসমাচারের প্রচারক হিসাবে যোগ্য” নামক বিষয়বস্তু দিয়ে এই বছরের জন্য বিশেষ অধিবেশন দিনের কার্যক্রমে এগুলি এবং অন্যান্য চিন্তা-উদ্রেককারী প্রশ্নগুলির উত্তর দেওয়া হবে।—তুলনা করুন ২ করিন্থীয় ৩:৫.

২ যিহোবার লোক হিসাবে, আচারব্যবহার সম্পর্কে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে। অল্প বয়স্কদের দ্বারা উৎসাহজনক অভিজ্ঞতাগুলি দেওয়া হবে যারা বর্ণনা করবে কিভাবে তারা সহপাঠীদের চাপকে প্রতিরোধ করেছে। ঈশ্বরের প্রচারক হিসাবে তাদের সন্তানদের প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয়তা সম্বন্ধে পিতামাতাদের প্রেমপূর্ণ উৎসাহ প্রদান করা হবে। আমাদের সকলকেই প্রচারের প্রয়োজনীয়তা এবং উভয় আমাদের ও যারা আমাদের কথা শোনে তাদের আশীর্বাদগুলিকে উপলব্ধি করতে সাহায্য করা হবে।—১ তীম. ৪:১৬.

৩ নিশ্চিতরূপে বাপ্তিস্ম হবে সেই দিনের একটি মুখ্য বিষয়। এই ঘটনাটির আগে, বিশেষভাবে নতুন উৎসর্গীকৃত ব্যক্তিদের উদ্দেশ্যে বাইবেল-ভিত্তিক একটি বক্তৃতা প্রদান করা হবে। অবশ্য, উপস্থিত সকলেই বাপ্তিস্মের বিষয়বস্তুটিতে যত্নপূর্বক মনোযোগ দিতে চাইবেন, যেহেতু বাপ্তিস্মের বিষয়টি আলোচিত এবং এর অর্থটি স্পষ্ট করা হবে। বিশেষ অধিবেশন দিনে বাপ্তিস্ম নিতে ইচ্ছুক যে কোন ব্যক্তির উচিত আগে থেকে তা পরিচালক অধ্যক্ষকে জানানো, যাতে করে বাপ্তিস্ম প্রার্থীদের সাথে নির্বাচিত প্রশ্নগুলি পুনরালোচনা করার জন্য প্রাচীনদের ব্যবস্থা করার জন্য তার যথেষ্ট সময় থাকে।

৪ অতিথি বক্তার দ্বারা দেওয়া মুখ্য বক্তৃতাটি হবে আরেকটি প্রধান বিষয়। এটির শিরোনাম হল “ঈশ্বরের প্রচারক হিসাবে যোগ্য ও সুসজ্জীভূত।” চারটি প্রধান ব্যবস্থা যা আমাদের প্রচারক হিসাবে সুসজ্জীভূত করে তা আলোচিত হবে আর বক্তৃতার মধ্যে অন্তর্ভুক্ত হবে বিশ্বাস গঠনকারী অভিজ্ঞতাগুলি।

৫ সমগ্র কার্যক্রমটিতে উপস্থিত থাকতে এখনই পরিকল্পনা করুন। আগ্রহী ব্যক্তি ও বাইবেল ছাত্রদের আমন্ত্রণ করতে ভুলবেন না, যাতে করে তারাও এই দিনের ঐশিক শিক্ষাক্রম থেকে উপকার লাভ করতে পারে। এইভাবে আমরা নিশ্চিত করতে পারি যে সুসমাচারের প্রচারক হিসাবে আমরা “উপযুক্ত।”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার