যুবকদের কাছে এক আদর্শ হিসাবে খ্রীষ্ট
১ বেশ কিছুক্ষণ ধরে বাইবেল নিয়ে আলোচনা করার পর, একজন যুবক মন্তব্য করে: “যীশু খ্রীষ্টের এই শক্তিশালী ব্যাক্তিত্ব দেখে আমি হতবাক হয়ে গিয়েছি। ইনি এমন একজন নেতা যাঁকে আমি বিশ্বাস করতে পারি।” কোন জাতীয় ব্যক্তিত্ব অথবা ক্রীড়াজগৎ ও মনোরঞ্জন জগতের কোন নায়কের ক্ষেত্রে কিন্তু এই কথা বলা যায় না। জাগতিক মানগুলি এবং অখ্রীষ্টীয় জীবনধারাকে যারা খোলাখুলিভাবে গ্রহণ করে থাকে সত্য খ্রীষ্টানেরা তাদের আদর্শ হিসাবে দেখে না।—গীত. ১৪৬:৩, ৪.
২ যুবক ব্যক্তিরা নিশ্চিত থাকত পারে যে যখন তারা যীশু খ্রীষ্টের উপর বিশ্বাস প্রদর্শন করে, তখন তারা নিজেদের ঈশ্বরের মেঘ হিসাবে উপস্থিত করে এবং যীশুর দ্বারা জ্ঞাত হয়। উত্তম মেষপালক তাদের দেখাশোনা করেন। (যোহন ১০:১৪, ১৫, ২৭) যুবকেরা যারা খ্রীষ্টকে তাদের আদর্শ হিসাবে অনুকরণ করে তারা আশীর্বাদ লাভ করে।
৩ এক ভাই যিনি বর্তমানে ব্রুকলিন বেথেলে কাজ করছেন, তার যখন আট বছর বয়স, তখন থেকে তিনি পরিচর্যায় এই সুযোগকে তার লক্ষ্য হিসাবে রেখে এসেছেন। তাকে উৎসাহ দেওয়া হয়েছিল বেথেল পরিচর্যার প্রতি এমন দৃষ্টিভঙ্গি রাখতে যাতে করে তিনি উপলব্ধি করতে পারেন যে বয়স বাড়ার সাথে সাথে এটাই হল খ্রীষ্টের উদাহরণকে অনুসরণ করার এক বাস্তবধর্মী উপায়। তার বাবামা ও ভ্রমণ অধ্যক্ষ, তার সামনে এই লক্ষ্যই স্থাপন করেছিলেন। তাকে প্রস্তুত হতে সাহায্য করার জন্য, তারা তাকে বেথেল পরিবারের সদস্যের মত, অধ্যবসায়ের সাথে বাড়িতে বিভিন্ন টুকিটাকি কাজ করেত, কিংডম হলের দেখাশোনার ক্ষেত্রে সাহায্য করতে এবং পরিচর্যার ক্ষেত্রে কৌশলতাকে গড়ে তুলতে উৎসাহ দেন। বহু বছর ধরে বেথেলে কাজ করার পর, এখন তিনি বড় হওয়ার সাথে সাথে তিনি যে খ্রীষ্টকে অনুকরণ করার চেষ্টা করেছিলেন তার জন্য উপলব্ধি প্রকাশ করেন।
৪ যীশু কোন জাগতিক বৃত্তির পিছনে ছোটেননি; তিনি পরিচর্যাকে বেছে নিয়েছিলেন। নিয়েছিলেন। এক অল্পবয়সী ভগ্নীর স্কুল পাশ করার পর অগ্রগামী হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু উপযোগী কোন পার্টটাইম কাজ না পাওয়ার জন্য সে তা করার থেকে পিছিয়ে যায়। সে সামনে চিন্তা করতে থাকে। প্রথমে আমি একটি চাকরি পাই তারপর আমি অগ্রগামী হওয়ার জন্য আবেদন করব।’ একজন প্রচীন তাকে বলেন যে যত সে অপেক্ষা করবে ততই পূর্ণ-সময়ের কাজ তার কাছে আকর্ষণীয় হয়ে উঠবে, যেহেতু এমন কিছুই নেই যা তাকে এটিকে গ্রহন করতে বাধা দিতে পারে। সে বলে: “আমি যিহোবার কাছে তাঁর আত্মার পরিচালনার জন্য প্রার্থনা করি।” সে সঙ্গে সঙ্গে সহায়ক অগ্রগামী হিসাবে নাম লেখায় এবং তারপর নিয়মিত অগ্রগামি হয়। এর কিছুদিন পরেই সে একটি উত্তম চাকুরি পায় যা তাকে সাহায্য করে তার অগ্রগামীর কর্মসূচির সাথে খাপ খাইয়ে নিতে।
৫ যীশু সাহসের সাথে সকলের কাছে রাজ্যের সংবাদ ঘোষণা করেন। (মথি ৪:২৩) যুবক খ্রীষ্টানেরাও সাহসের সাথে প্রচার করা শিখতে পারে, কারও দ্বারা ভীত না হয়ে। ১৪ বছরের এক সাক্ষী বিবৃতি দেয়: “স্কুলে সকলেই খ্রীষ্টান হিসাবে আমার মান জানে। . . . তারা এত ভালভাবে জানে যে যদি পরিচর্যার ক্ষেত্রে কাজ করার সময়ে আমার সাথে কোন সহপাঠির দেখাও হয় আমি অপ্রস্তুত বোধ করি না। সহপাঠিরা সাধারণত শোনে এবং অনেক সময়ে তারা সাহিত্য গ্রহণ করে থাকে।”
৬ খ্রীষ্টের আদর্শ সম্বন্ধে বিবেচনা করা যুবক ব্যক্তিদের সাহায্য করতে পারে তাদের ভবিষ্যৎ সম্বন্ধে সঠিক সিদ্ধান্ত নিতে। জাগতিক বিষয়ের প্রতি ধাবিত হওয়ার মধ্যে ব্যস্ত না থেকে, যিহোবার পরিচর্যায় উদ্যোগ দেখাবার দ্বারা তারা ‘তাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করে।’ (উপ. ১২:১) যীশু খ্রীষ্টের মত তারা “পিতার প্রেম,” গড়ে তোলে যেটি তাদের জন্য এমন আশীর্বাদ নিয়ে আসে যা জগতের যে কোন আকাঙ্ক্ষিত বস্তুর থেকে উৎকৃষ্ট। পুরনো জগতের সাথে “বহিয়া” না গিয়ে, তারা “অনন্তকালস্থায়ী” হওয়ার আশা রাখতে পারে।—১ যোহন ২:১৫-১৭.