আপনি কি প্রয়োজন অনুভব করেন?
১ যিহোবাকে একজন সাহায্যকারী ও আশ্রয়স্থান হিসাবে বর্ণনা করা হয়েছে। আমরা জানি প্রয়োজনের সময়ে সাহায্যের জন্য আমরা তাঁর কাছে যেতে পারি এবং তিনি আমাদের সাহায্য করবেন। (গীত. ১৮:২; ৪৬:১) যখন প্রয়োজন দেখি তখন আমরা সর্বান্তকরণে নিজেকে বিলিয়ে দিয়ে অপরকে সাহায্য করার এই গুণটি অনুকরণ করতে পারি।
২ কাউকে সাহায্য করার জন্য বিশেষ প্রচেষ্টা করতে একজন ব্যক্তিকে কী প্ররোচিত করে? বেশির ভাগ লোকই এমন করাকে প্রেমময়, মনুষ্যচিত বিষয় হিসাবে মনে করে। অবশ্যই ঈশ্বরের বাক্য এটিকে উৎসাহিত করে। (রোমীয় ১৫:১) পৌল আমাদের উৎসাহিত করেছেন ‘আমাদের দৃষ্টি কেবলমাত্র, আমাদের নিজস্ব বিষয়ের উপর রাখব না কিন্তু অন্যদের উপরও রাখব।’—ফিলি. ২:৪.
৩ এটি এমন কিছু, যা করে আমরা সকলে আনন্দ খুঁজে পেতে পারি। (প্রেরিত ২০:৩৫) পৌল একমাত্র যুবক তীমথিয়কেই একজন আদর্শ উদাহরণ হিসাবে উল্লেখ করেছিলেন যিনি তার ভাইদের জন্য ‘প্রকৃতরূপে চিন্তা করতেন।’ (ফিলি. ২:২০) এটি উত্তম যে আজকে একই মনোভাব নিয়ে মণ্ডলীতে আমাদের মধ্যে অনেক যুবক-যুবতীরা আছে। কিন্তু আমরা যুবক অথবা বৃদ্ধ যাই হই না কেন, আমরা যদি প্রয়োজন মনে করি, তাহলে অনেক কিছু করতে পারি।
৪ আপনি কি কখনও মনে করেছেন যে কারও কারও প্রয়োজন আছে যাদের প্রতি আরও উত্তমরূপে মনোযোগ দেওয়া যেতে পারে? হয়ত এক ভাই অথবা বোন হাসপাতালে ছিল আর অল্প জনই তাকে দেখতে এসেছিল; অথবা কেউ হয়ত অক্ষম হয়ে গিয়েছিল, কিন্তু তাদের জন্য সাহায্যকারী পরিচর্যা করার অথবা গৃহস্থালীর কাজে সহযোগিতা করার কেউ ছিল না। যারা যিহোবার সেবা করছে তাদের যীশু এক পরিবারের সদস্যদের মত দেখেছিলেন যারা প্রকৃতই পরস্পর পরস্পরের প্রতি যত্ন নেন। (মার্ক ৩:৩৩-৩৫) মেষ ও ছাগের দৃষ্টান্তে যীশু দেখিয়েছিলেন যে, রাজার অনুগ্রহে যারা তাঁর দক্ষিণ হস্ত উপভোগ করে, তারা তা করে কারণ তারা তাঁর ভাইদের প্রতি সহযোগিতা করেছিল।—মথি ২৫:৪০
৫ আমি কিভাবে সাহায্য করতে পারি? যখন স্পষ্টতই প্রয়োজন, তখন সাহায্য প্রদানে কী করা যেতে পারে? আমরা কি কোন উপায়ে সাহায্য করতে প্রথমেই পদক্ষেপ নিতে পারি? হয়ত বয়স্ক ব্যক্তিরা আছেন যাদের উৎসাহের প্রয়োজন, কিন্তু তাদের সাহায্য করার জন্য তাদের কোন ঘনিষ্ঠ বন্ধু নেই। যুবক-যুবতীরাও থাকতে পারে যাদের সাহায্যের প্রয়োজন। যখন হয়ত এক আগ্রহী পরিবার ছেলেমেয়ে নিয়ে অধ্যয়নের জন্য কিংডম হলে উপস্থিত, তখন প্রকাশক যিনি তাদের সাথে অধ্যয়ন করবেন তিনি নেই। ছেলেমেয়েসহ তাদের স্বেচ্ছায় কারওর সাহায্য দান হয়ত তারা উপলব্ধি করবে।
৬ সত্যের ও যিহোবার সংগঠনের প্রতি প্রেমে যতই আমরা বেড়ে উঠি, ততই আমরা মণ্ডলীতে অন্যদের জন্য উপলব্ধিতে ও চিন্তায়ও বেড়ে উঠি। পৌল আমাদের এই বিষয়ে প্রশস্ত হতে উৎসাহিত করেছেন। (২ করি. ৬:১১-১৩) যীশু জোর দিয়েছিলেন আমরা যে তাঁর প্রকৃত অনুগামী তা প্রদর্শনের মুখ্য উপায় হল একে অপরের প্রতি আমাদের প্রেম দেখানো।—যোহন ১৩:৩৫.
৭ তাই যখন আমরা প্রয়োজন অনুভব করি, তখন ভাইদের ও মণ্ডলীর প্রতি প্রকৃত প্রেমই আমাদের প্ররোচিত করে প্রথমেই পাদক্ষেপ নিতে এবং যেভাবেই আমরা পারি সাহায্য করতে। (গালা. ৬:৯, ১০) অন্যদের জন্য এইরূপ চিন্তা আমাদের প্রেম ও একতার ঘনিষ্ঠ বন্ধনে আবদ্ধ করে। (১ করি. ১০:২৪) এইভাবে, আমরা মণ্ডলীতে প্রয়োজনীয় সাহায্য করে আমাদের অংশ পূর্ণ করি।