ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/৯৫ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলী

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলী
  • ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/৯৫ পৃষ্ঠা ৭

ঘোষণাবলী

◼ সাহিত্য অর্পণ এপ্রিল ও মে: প্রহরীদুর্গ অথবা সচেতন থাক! (ইংরাজি) পত্রিকার গ্রাহকভুক্তি। পাক্ষিক সংস্করণের এক বছরের গ্রাহকভুক্তি ৭০·০০ টাকা। মাসিক সংস্করণের এক বছরের এবং পাক্ষিক সংস্করণের ছয় মাসের জন্য গ্রাহকভুক্তি ৩৫·০০ টাকা। মাসিক সংস্করণের জন্য ছয় মাসের কোন গ্রাহকভুক্তি নেই। গ্রাহকভুক্তি করার সময় মনে রাখবেন যে এখন থেকে প্রহরীদুর্গ সমস্ত ভারতীয় ও নেপালি ভাষায় পাক্ষিক, কিন্তু উর্দু ভাষায় মাসিক। তামিল ও মালায়ালাম ভাষায় সচেতন থাক! পাক্ষিক, কিন্তু কান্নাড়া, গুজরাটি ও তেলুগু ভাষায় মাসিক। নেপালি, বাংলা, মারাঠি অথবা হিন্দী ভাষায় সচেতন থাক! এর কোন ব্যক্তিগত গ্রাহকভুক্তি পাওয়া যাবে না, কিন্তু এই চারটি ভাষায় ত্রৈমাসিক বিতরণ কপিগুলি মণ্ডলীগুলিতে পাওয়া যাবে। জুন: জীবন—কিভাবে তা এখানে এসেছে? ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে? (ইংরাজি) বইটি ৪৫·০০ টাকা মূল্যে। আঞ্চলিক ভাষায় ১৯২-পৃষ্ঠার যে কোন নতুন বই নিয়মিত মূল্য ১৫·০০ টাকায় অর্পণ করা যেতে পারে। জুলাই ও আগস্ট: ৩২-পৃষ্ঠার নিম্নোক্ত ব্রোশারগুলির যে কোনটি ৫·০০ টাকা মূল্যে অর্পণ করা যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, পৃথিবীতে অনন্ত জীবন উপভোগ করুন!, “দেখ! আমি সকলই নূতন করিতেছি,” আমাদের সমস্যাগুলি—সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত?, যে ঐশ্বরিক নামটি চিরকাল থাকবে (ইংরাজি) যে সরকার পরমদেশ নিয়ে আসবে, জীবনের উদ্দ্যেশ্য কী—আপনি কিভাবে তা পেতে পারেন? এবং যখন আপনার প্রিয়জন মারা যায় (ইংরাজি)।

টীকা: যে সকল মণ্ডলী উপরোক্ত প্রচার-অভিযানের ব্রোশারগুলি এখনও অর্ডার করেনি তারা তাদের পরবর্তী মাসিক সাহিত্য অর্ডার ফর্মে (S-AB-14) যেন তা করে।

◼ যেমন পূর্বেই ঘোষণা করা হয়েছিল, বিশেষ রাজ্য সংবাদ ২৩শে এপ্রিল রবিবার মণ্ডলীর সভাগুলিতে ও সেই সঙ্গে ওই দিনে নির্ধারিত সীমা অধিবেশন ও বিশেষ অধিবেশনে প্রকাশিত হবে। রাজ্য সংবাদ-টি প্রকাশ হবার পরই এটিকে বিতরণ করা হবে। অধিবেশনগুলি, সীমা অধ্যক্ষের ভ্রমণ অথবা অন্যান্য কাজকর্মের জন্য হয়ত যাদের রদবদল করতে হতে পারে তাদেরসহ সমস্ত মণ্ডলীর ক্ষেত্রে এটি প্রযোজ্য। যে সব মণ্ডলীতে ২৩শে এপ্রিলের পর বিশেষ বক্তৃতাটি আছে তারা ২৪শে এপ্রিল রাজ্য সংবাদ-টি প্রকাশ ও বিতরণ করতে পারে।

◼ ব্যক্তিগত গ্রাহকভুক্তিসহ মণ্ডলীর সঙ্গে সংযুক্ত প্রত্যেকের প্রহরীদুর্গ ও সচেতন থাক! এর নতুন ও পুনর্নবীকরণ গ্রাহকভুক্তি মণ্ডলীর মাধ্যমে পাঠানো উচিত।

◼ এখন থেকেই মণ্ডলীগুলির তাদের প্রতি বছরের স্মরণার্থক আমন্ত্রণপত্রের জন্য আবেদন করা উচিত। দয়া করে প্রতিটি ভাষায় কেবলমাত্র ৫০ এর গুণক সংখ্যায় আবেদন করুন। আমরা এখনই ১৯৯৫ সালের সম্মেলন ব্যাজ কার্ড, প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা ১৯৯৬, ১৯৯৬ ক্যালেণ্ডার, ১৯৯৬ বর্ষপুস্তক (ইংরাজি) ও ১৯৯৬ স্মরণার্থক সভার আমন্ত্রণপত্রের আবেদন গ্রহণ করছি। দয়া করে এই পাঁচটি আইটেমের সবগুলিই একটি সাহিত্য অর্ডার ফর্মে (S-AB-14) আবেদন করুন এবং একই ফর্মে অন্য কোন আইটেম অনুরোধ করবেন না। ব্যাজ কার্ড ইংরাজি, তামিল ও মালায়ালাম ভাষায় পাওয়া যাবে, কিন্তু প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা ১৯৯৬ এবং ১৯৯৬ সালের স্মরণার্থক সভার আমন্ত্রণপত্র ইংরাজি, কান্নাড়া, গুজরাটি, তামিল, তেলুগু, নেপালি, মারাঠি, মালায়ালাম, বাংলা ও হিন্দী ভাষায় পাওয়া যাবে। দেরি না করে দয়া করে ১৯৯৫ সালের ৬ই জুনের মধ্যে আপনার অনুরোধ পাঠান।

◼ ভাষা শিরোনামের নিচে ‘১৯৯৪-১৯৯৫ সাহিত্য আবেদন ফর্ম’ (S-AB-14 3/93) এর উপর নির্দেশনাটি লক্ষ্য করুন। ভবিষ্যতে ফর্মের প্রথম পাতায় (সামনের পিঠ) আবেদনের সমস্ত আইটেম আপনার কাছে আপনার মণ্ডলীর প্রাথমিক ভাষায় পাঠানো হবে। আপনার মাসিক স্টেটমেন্টে মণ্ডলীর সংখ্যার ঠিক পরেই আপনার মণ্ডলীর প্রাথমিক ভাষাটি দেখানো হয়েছে। অন্য যে কোন ভাষার সাহিত্যাদি যা আপনি চান তা ফর্মের পিছনে (উল্টো পিঠ) আবেদন করুন এবং বিশেষ ভাষাটি নির্দিষ্ট করে বলে দিন।

◼ যদি আপনি মনে করেন যে আপনার মণ্ডলীর প্রাথমিক ভাষা হিসাবে যেটিকে বর্তমানে আমাদের কমপিউটারে ঢোকানো হয়েছে তার তুলনায় আপনি একটি ভাষায় সাহিত্যের প্রচুর আবেদন করছেন, তাহলে আপনি হয়ত আবেদন করে সমিতিকে লিখতে পারেন যে আপনার মণ্ডলীর জন্য আমাদের কমপিউটারে যে প্রাথমিক ভাষাটিকে ঢুকানো হয়েছিল তা পরিবর্তিত হবে। এটি নিশ্চিত করবে যে আপনার সাহিত্য আবেদন ফর্মের অধিকাংশ আবেদন প্রথম পাতায় ঢুকানো যেতে পারে, যদিও হয়ত অন্যান্য ভাষায় কিছু আইটেম পিছনের পাতায় আবেদন করা যেতে পারে।

◼ যে প্রকাশনাগুলি আবার পাওয়া যাচ্ছে:

ইংরাজি: মহান শিক্ষকের কাছ থেকে শোনা (ইংরাজি)। উর্দু: কিভাবে পরম দেশের পথটি খুঁজে পাওয়া যায় (ইংরাজি) (মুসলিমদের জন্য ট্র্যাক্ট); যে সরকার পরমদেশ নিয়ে আসবে, কান্নাড়া এবং মালায়ালাম: আপনার পারিবারিক জীবন সুখী করা, তামিল, মালায়ালাম এবং হিন্দী: যিহোবার সাক্ষীবৃন্দ একত্রে পৃথিবীব্যাপী ঈশ্বরের ইচ্ছা পালন করছে (ইংরাজি)।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার