জানুয়ারি মাসের পরিচর্যা সভাগুলি
জানুয়ারি ২ থেকে যে সপ্তাহ শুরু
৮৩ (৮৬)
১০ মি: স্থানীয় ঘোষণাবলী এবং আমাদের রাজ্যের পরিচর্য্যা থেকে উপযুক্ত ঘোষণাবলী।
১৭ মি: ‘সর্বদা প্রচুররূপে করার আছে’ প্রশ্নোত্তর। একজন প্রাচীন, একজন গৃহিনী অথবা একজন অগ্রগামীর মত ব্যক্ত ব্যক্তিদের নিয়ে দুই অথবা তিনটি সংক্ষিপ্ত সাক্ষাৎকারের আয়োজন করুন; কিভাবে তারা তাদের পূর্ণ তালিকাও আনন্দ রাখতে সমর্থ হয় তা ব্যাখ্যা করতে বলুন।
১৮ মি: ‘পুরনো বইগুলির সদ্ব্যবহার করা।’ শ্রোতাদের সাথে আলোচনা করুন। কোন্ কোন্ পুরনো বইগুলি পাওয়া যাচ্ছে মণ্ডলীতে তা জানান; পরিচর্যায় ব্যবহারের জন্য সেগুলি সংগ্রহ করতে তাদের উৎসাহ দিন। প্রস্তাবিত উপস্থাপনার উপর একটি অথবা দুটি সংক্ষিপ্ত নমুনার আয়োজন করুন।
গান ১৮৮ (৮১) এবং সমাপ্তির প্রার্থনা।
জানুয়ারি ৯ থেকে যে সপ্তাহ শুরু
গান ১৮৩ (৭৩)
১৫ মি: স্থানীয় ঘোষণাবলী। ‘নতুন বিশেষ অধিবেশন দিন কার্যক্রম।’ একটি বক্তৃতা। শনি-রবিবার ক্ষেত্র পরচর্যার আয়োজন সম্বন্ধে ঘোষণা করুন। সাম্প্রতিক পত্রিকাগুলি সঙ্গে নিতে এবং উপযুক্ত সময়ে সেগুলিকে অর্পণ করতে সকলকে উৎসাহ দিন।
১৫ মি: পালকের কাজ যা গঠনমূলক।’ সেপ্টেম্বর ১৫, ১৯৯৩, প্রহরীদুর্গ এর সংস্করণের পৃষ্ঠা ২১-৩ উপশিরোনামের উপর ভিত্তি করে প্রাচীনের দ্বারা বক্তৃতা। সমস্যার সাথে মোকাবিলা করার জন্য সাহায্য করতে শাস্ত্রীয় উপদেশ তুলে ধরুন।
১৫ মি: বিশ্বাস-চ্যালেঞ্জকারী চিকাৎসা সংক্রান্ত পরিস্থিতির মোকাবিলা করতে আপনি কি প্রস্তুত? আমাদের চিকিৎসা-বিষয়ক অগ্রিম নির্দেশ/ঘোষণা পত্র এবং পরিচয় নির্দেশক কার্ডের নিরাপত্তার মূল্যকে উপলব্ধি করতে ভইদের সাহায্য করতে একজন দক্ষ প্রাচীনের দ্বারা গুরুত্বপূর্ণ অথচ প্রেরণাদায়ক বক্তৃতা। গত জানুয়ারির কার্যক্রমের পুনরাবৃত্তি করুন এই নিশ্চিত করতে যে সকলে যারা যোগ্য ও এই নিরাপত্তা চায় তারা কার্ডগুলি পূর্ণ করার দ্বারা পেতে পারে। বিস্তারিত বিবরণের জন্য জানুয়ারি ১৯৯৪ আমাদের রাজ্যের পরিচর্য্যা, পৃষ্ঠা ২, “জানুয়ারি ১০ থেকে যে সপ্তাহ শুরু” এর নিচে দেখুন।
গান ১৯৮ (৫০) এবং সমাপ্তির প্রার্থনা।
জানুয়ারি ১৬ থেকে যে সপ্তাহ শুরু
গান ১৮২ (৯৭)
১০ মি: স্থানীয় ঘোষণাবলী। সাম্প্রতিক পত্রিকাগুলি থেকে কথা বলার জন্য বিষয়বস্তু আলোচনা। সকলকে শনি-রবিবার ক্ষেত্র পরিচর্য্যায় যোগ দিতে উৎসাহ দিন।
১৮ মি: “অপরের প্রতি বিবেচনা দেখান—প্রথম ভাগ।” প্রশ্নোত্তর। অনুস্মারকগুলি এই বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করুন যে প্রাচীনেরা সহযোগীতার সাথে কাজ করে কিংডম হলের ছাদ, জল সরবারাহ, ইলেক্ট্রিকাল ও সুরক্ষার ব্যবস্থা সঠিকভাবে রয়েছে সেই বিষয়ে যেন নিশ্চিত হয়ে নেন।—ডিসেম্বর ১৯৮৪ সালের আমাদের রাজ্যের পরিচর্য্যা পৃষ্ঠা ৪ দেখুন।
১৭ মি: “পুনর্সাক্ষাতের দ্বারা লোকেদের প্রতি আপনি যত্ন দেখান।” তিন অথবা চারজন প্রকাশক পুনর্সাক্ষাতের উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করবে। অধ্যয়ন শুরু করার লক্ষের প্রতি জোর দিন। প্রস্তাবিত উপস্থাপনাগুলি পুনরালোচনা করুন। উন্নতির জন্য প্রশংসা করে এবং প্রস্তাব দিয়ে একটি অথবা দুটি নমুনা প্রদর্শন করুন।
গান ১৯৬ (৬৪) এবং সমাপ্তির প্রার্থনা।
জানুয়ারি ২৩ থেকে যে সপ্তাহ শুরু
গান ১৬১ (১১০)
১০ মি: স্থানীয় ঘোষণাবলী। হিসাবের রিপোর্ট।
১০ মি: আমাদের এলাকায় পুঙ্খানুপুঙ্খরূপে কাজ করা পরিচর্যা অধ্যক্ষ দ্বারা বক্তৃতা। জুলাই ১৫, ১৯৮৮ সালের প্রহরীদুর্গ অধ্যয়ন প্রবন্ধগুলির মুখ্য বিষয়গুলি তুলে ধরুন। স্থানীয় এলাকায় এগুলির প্রয়োগ দেখান। যদি মণ্ডলীর সীমানার কিছু এলাকা নিয়মিতভাবে কাজ করা হয়ে না থাকে, তাহলে কী করে তা করা যেতে পারে সেই বিষয়ে প্রস্তাব দিন।
১০ মি: স্থানীয় প্রয়োজন। অথবা “কিভাবে ঐশিক গ্রন্থাগার সাজানো যায়,” নভেম্বর ১, ১৯৯৪ সালের প্রহরীদুর্গ এর (পাক্ষিক সংকরণ) পৃষ্ঠা ২৮-৩১ এর উপর ভিত্তি করে একটি বক্তৃতা দিন।
১৫ মি: “ব্যক্তিগত অধ্যয়ন—একটি বিবেচনার বিষয়।” প্রশ্নোত্তর। জুন ১৫, ১৯৮৫ সালের, প্রহরীদুর্গ, ৮-১৩ উপর নির্বাচিত মন্তব্য অন্তর্ভুক্ত করুন।
গান ১১৬ (৩৭) এবং সমাপ্তির প্রার্থনা।
জানুয়ারি ৩০ থেকে যে সপ্তাহ শুরু
গান ১৪১ (৬৪)
১০ মি: স্থানীয় ঘোষণাবলী।
২০ মি: সেপ্টেম্বর ১ পাক্ষিক সংকরণ, ১৯৯৪ সালের প্রহরীদুর্গ, পৃষ্ঠা ২৭-৮ “বাধাগুলি কি আবনাকে নিরুৎ সাহ করে?” প্রবন্ধের উপর ভিত্তি করে প্রাচীন দ্বারা বক্তৃতা।
১৫ মি: ফেব্রুয়ারি মাসে অনন্তকাল বইটি অর্পণ করুন। ব্যাখ্যা করুন কেন এই বইয়ের মধ্যে দেওয়া তথ্যাদি লোকেদের জানা উচিত। (এপ্রিল ১, ১৯৮৮ সালের প্রহরীদুর্গ এর পৃষ্ঠা ২৫-৬, অনুচ্ছেদ ১৭, ১৮ দেখুন।) সহৃদয় ব্যক্তি যারা এই বইটি পড়েছেন তাদের উপলব্ধিবোধের অভিজ্ঞতাগুলি সংক্ষিপ্তরূপে বলুন। সেপ্টেম্বর ১, ১৯৮৯ সালের, প্রহরীদুর্গ, পৃষ্ঠা ৩২ এবং ডিসেম্বর ১, ১৯৯১ সালের, প্রহরীদুর্গ, পৃষ্ঠা ৩২ দেখুন।) যাদের কাছে আমরা অনন্তকাল বইটি অর্পণ করেছিলাম সেই বিষয়ে কিছু প্রস্তাব দিন। যুক্তি বইয়ের পৃষ্ঠা ১৩-তে “জীবন/সুখ” শিরোনামের বিষয়বস্তু ব্যবহার করে একজন দক্ষ প্রকাশককে সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদর্শন করতে বলুন। কিংবা স্থানীয় এলাকার জন্য উপযুক্ত অন্য কোন উপস্থাপনা ব্যবহার করুন। শ্রোতাদের মনে করিয়ে দিন সেই সপ্তাহে পরিচর্যার ব্যবহারের জন্য সাহিত্যাদি নিতে।
গান ১৯৯ (১০৫) এবং সমাপ্তির প্রার্থনা।