ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • wp16 নং ৩ পৃষ্ঠা ১৪-১৫
  • আপনি যা বিশ্বাস করেন, তা কি বাইবেল থেকে যাচাই করে দেখতে চান?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি যা বিশ্বাস করেন, তা কি বাইবেল থেকে যাচাই করে দেখতে চান?
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৬
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যেভাবে বাইবেলের সাহায্যে আমরা আমাদের বিশ্বাসকে যাচাই করে দেখতে পারি
  • ঈশ্বরের রাজ্য কী?
    বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
  • যিশু খ্রিস্ট কে?
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবার সাক্ষীরা কী বিশ্বাস করে?
    যিহোবার সাক্ষীরা কী বিশ্বাস করে?
  • যিশু খ্রিস্ট কে?
    বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৬
wp16 নং ৩ পৃষ্ঠা ১৪-১৫

আপনি যা বিশ্বাস করেন, তা কি বাইবেল থেকে যাচাই করে দেখতে চান?

আপনি কি একজন খ্রিস্টান? যদি হয়ে থাকেন, তা হলে আপনি একা নন; সারা পৃথিবীতে দু-শো কোটিরও বেশি লোক রয়েছে, যারা নিজেদেরকে খ্রিস্টের অনুসারী বলে মনে করে। বর্তমানে, হাজার হাজার খ্রিস্টান সম্প্রদায় রয়েছে, তবে তাদের মতবাদ ও দৃষ্টিভঙ্গি আলাদা। তাই, স্বাভাবিকভাবেই আপনি যা বিশ্বাস করেন, তা অন্যান্য সম্প্রদায়ের লোকের চেয়ে আলাদা হতে পারে। কিন্তু প্রশ্ন হল, আপনি যা বিশ্বাস করেন, তা কি সত্যিই গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ, যদি আপনি বাইবেলের শিক্ষা অনুযায়ী খ্রিস্টধর্ম পালন করতে চান।

যিশু খ্রিস্টের প্রাথমিক অনুসারীরা “খ্রীষ্টীয়ান” হিসেবে পরিচিত হয়ে ওঠে। (প্রেরিত ১১:২৬) যেহেতু সেইসময় তারা একই বিশ্বাসে বিশ্বাসী ছিল, তাই তাদের শনাক্ত করার জন্য “খ্রীষ্টীয়ান” নামটাই যথেষ্ট ছিল। তারা একতাবদ্ধভাবে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের শিক্ষা ও নির্দেশনা অনুসরণ করত। আপনার গির্জার বিষয়ে কী বলা যায়? আপনি কি বিশ্বাস করেন যে, খ্রিস্ট যা শিক্ষা দিতেন এবং তাঁর প্রাথমিক অনুসারীরা যা বিশ্বাস করত, আপনার গির্জাও সেই একই শিক্ষা দেয়? আপনি কীভাবে তা পরীক্ষা করতে পারেন? তা পরীক্ষা করার মাত্র একটাই উপায় রয়েছে আর সেটা হল, মাপকাঠি হিসেবে বাইবেল ব্যবহার করা।

এই বিষয়টা বিবেচনা করুন: যিশু খ্রিস্ট শাস্ত্রকে গভীর সম্মান করতেন কারণ তিনি বিশ্বাস করতেন, এটি ঈশ্বরের বাক্য। যারা মানুষের পরম্পরাগত রীতিনীতিকে প্রাধান্য দিতে গিয়ে বাইবেলের শিক্ষাকে কলুষিত করেছিল, যিশু তাদের ভর্ৎসনা করেছিলেন। (মার্ক ৭:৯-১৩) তাই, আমরা যুক্তিযুক্তভাবে এই উপসংহারে আসতে পারি, যিশুর প্রকৃত অনুসারীরা যেন বাইবেলের উপর ভিত্তি করে তাদের বিশ্বাস গড়ে তোলে। সেইজন্য, প্রত্যেক খ্রিস্টানের নিজেকে জিজ্ঞেস করা উচিত, ‘বাইবেল যা শিক্ষা দেয়, আমার গির্জাও কি একই শিক্ষা দেয়?’ এই প্রশ্নের উত্তর জানার জন্য আপনার গির্জার শিক্ষার সঙ্গে বাইবেল প্রকৃতপক্ষে যা শিক্ষা দেয়, তা তুলনা করে দেখুন না কেন?

যিশু বলেছিলেন, আমরা যেন বাইবেলে প্রাপ্ত সত্যের উপর ভিত্তি করে ঈশ্বরের উপাসনা করি। (যোহন ৪:২৪; ১৭:১৭) প্রেরিত পৌল বলেছিলেন, আমরা যদি পরিত্রাণ পেতে চাই, তা হলে আমাদের “সত্যের তত্ত্বজ্ঞান” বা সঠিক জ্ঞান লাভ করতে হবে। (১ তীমথিয় ২:৪) তাই, বাইবেলের সত্যের সঠিক জ্ঞানের উপর ভিত্তি করে বিশ্বাস গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে, আমরা পরিত্রাণ লাভ করতে পারব না।

যেভাবে বাইবেলের সাহায্যে আমরা আমাদের বিশ্বাসকে যাচাই করে দেখতে পারি

এই প্রবন্ধের বাক্সে ছ-টা প্রশ্ন দেওয়া রয়েছে। আমরা আপনাদের সেই প্রশ্নগুলো পড়ার এবং বাইবেল সেই প্রশ্নগুলোর কী উত্তর দেয়, তা লক্ষ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। উল্লেখিত শাস্ত্রপদগুলো দেখুন এবং উত্তরগুলো নিয়ে চিন্তা করুন। এরপর, নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমার গির্জা যা শিক্ষা দেয়, তা কি বাইবেলের এই শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?’

এই প্রশ্নগুলো, আপনাকে আপনার বিশ্বাস বাইবেল থেকে যাচাই করে দেখার জন্য সাহায্য করতে পারে। আপনি কি বাইবেল থেকে আপনার গির্জার অন্যান্য শিক্ষাগুলো যাচাই করে দেখতে চান? যিহোবার সাক্ষিরা বাইবেলের সত্যকে ভালোভাবে যাচাই করে দেখার জন্য আপনাকে সাহায্য করতে পেরে খুশি হবে। আপনি যদি বিনা মূল্যে বাইবেল অধ্যয়ন করতে চান, তা হলে একজন সাক্ষিকে আমন্ত্রণ জানাতে পারেন অথবা আমাদের jw.org ওয়েবসাইট দেখতে পারেন। ▪ (w16-E No. 4)

১ প্রশ্ন: ঈশ্বর কে?

উত্তর: ঈশ্বর হলেন যিশুর পিতা। তাঁর নাম হল যিহোবা আর তিনি অনন্তকালীন ঈশ্বর, সর্বশক্তিমান এবং সমস্ত কিছুর সৃষ্টিকর্তা।

বাইবেল যা বলে:

“আমরা সর্ব্বদা তোমাদের নিমিত্তে প্রার্থনাকালে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতেছি।”—কলসীয় ১:৩.

“হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর, তুমিই প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য; কেননা তুমিই সকলের সৃষ্টি করিয়াছ।”—প্রকাশিত বাক্য ৪:১১.

এ ছাড়া, রোমীয় ১০:১৩; ১ তীমথিয় ১:১৭ পদ দেখুন।

২ প্রশ্ন: যিশু খ্রিস্ট কে?

উত্তর: যিশু হলেন ঈশ্বরের প্রথমজাত পুত্র। যিশুকে সৃষ্টি করা হয়েছিল, সেইজন্য তাঁর একটা শুরু রয়েছে। যিশু ঈশ্বরের বশীভূত; তিনি ঈশ্বরের ইচ্ছার প্রতি বাধ্য থাকেন।

বাইবেল যা বলে:

“পিতা আমা অপেক্ষা মহান্‌।”—যোহন ১৪:২৮.

“[যিশু] অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্ত্তি, সমুদয় সৃষ্টির প্রথমজাত; কেননা তাঁহাতেই সকলই সৃষ্ট হইয়াছে।”—কলসীয় ১:১৫.

এ ছাড়া, মথি ২৬:৩৯; ১ করিন্থীয় ১৫:২৮ পদ দেখুন।

৩ প্রশ্ন: পবিত্র আত্মা কী?

উত্তর: পবিত্র আত্মা হল এক শক্তি। ঈশ্বর তাঁর উদ্দেশ্য সম্পাদন করার জন্য এই শক্তি ব্যবহার করেন। এটা কোন ব্যক্তি নয়। লোকেরা পবিত্র আত্মার দ্বারা পূর্ণ হতে পারে এবং শক্তি লাভ করতে পারে।

বাইবেল যা বলে:

“যখন ইলীশাবেৎ মরিয়মের মঙ্গলবাদ শুনিলেন, তখন তাঁহার জঠরে শিশুটী নাচিয়া উঠিল; আর ইলীশাবেৎ পবিত্র আত্মায় পূর্ণ হইলেন।”—লূক ১:৪১.

“পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে।”—প্রেরিত ১:৮.

এ ছাড়া, আদিপুস্তক ১:২; প্রেরিত ২:১-৪; ১০:৩৮ পদ দেখুন।

৪ প্রশ্ন: ঈশ্বরের রাজ্য কী?

উত্তর: ঈশ্বরের রাজ্য হল এক স্বর্গীয় সরকার। যিশু হলেন ঈশ্বরের রাজ্যের রাজা। শীঘ্র এই রাজ্যের মাধ্যমে ঈশ্বরের ইচ্ছা পৃথিবীর সব জায়গায় পরিপূর্ণ হবে।

বাইবেল যা বলে:

“পরে সপ্তম দূত তূরী বাজাইলেন, তখন স্বর্গে উচ্চ রবে এইরূপ বাণী হইল, ‘জগতের রাজ্য আমাদের প্রভুর ও তাঁহার খ্রীষ্টের হইল, এবং তিনি যুগপর্য্যায়ের যুগে যুগে রাজত্ব করিবেন।’”—প্রকাশিত বাক্য ১১:১৫.

এ ছাড়া, দানিয়েল ২:৪৪; মথি ৬:৯, ১০ পদ দেখুন।

৫ প্রশ্ন: সব ভালো লোকই কি স্বর্গে যায়?

উত্তর: না। ঈশ্বর এক সীমিত সংখ্যক বিশ্বস্ত ব্যক্তিকে স্বর্গে যাওয়ার জন্য মনোনীত করেছেন, যাদেরকে “ক্ষুদ্র মেষপাল” বলা হয়। তারা মানবজাতির উপর সহ-শাসক হিসেবে যিশুর সঙ্গে রাজত্ব করবেন।

বাইবেল যা বলে:

“হে ক্ষুদ্র মেষপাল, ভয় করিও না, কেননা তোমাদিগকে সেই রাজ্য দিতে তোমাদের পিতার হিতসঙ্কল্প হইয়াছে।”—লূক ১২:৩২.

“তাহারা ঈশ্বরের ও খ্রীষ্টের যাজক হইবে, এবং . . . তাঁহার সঙ্গে রাজত্ব করিবে।”—প্রকাশিত বাক্য ২০:৬.

এ ছাড়া, প্রকাশিত বাক্য ১৪:১, ৩ পদ দেখুন।

৬ প্রশ্ন: পৃথিবী ও মানবজাতির জন্য ঈশ্বরের ইচ্ছা কী?

উত্তর: ঈশ্বরের রাজ্যের অধীনে পৃথিবী পরমদেশে পরিণত হবে এবং বিশ্বস্ত ব্যক্তিরা উত্তম স্বাস্থ্য, চিরস্থায়ী শান্তি আর সেইসঙ্গে অনন্তজীবন উপভোগ করবে।

বাইবেল যা বলে:

“মৃদুশীলেরা দেশের অধিকারী হইবে, এবং শান্তির বাহুল্যে আমোদ করিবে।”—গীতসংহিতা ৩৭:১০, ১১.

“তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন; এবং মৃত্যু আর হইবে না; শোক বা আর্ত্তনাদ বা ব্যথাও আর হইবে না; কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল।”—প্রকাশিত বাক্য ২১:৩, ৪.

এ ছাড়া, গীতসংহিতা ৩৭:২৯; ২ পিতর ৩:১৩ পদ দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার