সূচিপত্র
জানুয়ারি ১৫, ২০১৩
© ২০১৩ Watch Tower Bible and Tract Society of Pennsylvania. All rights reserved.
অধ্যয়ন সংস্করণ
ফেব্রুয়ারি ২৫, ২০১৩–মার্চ ৩, ২০১৩
সাহস করুন—যিহোবা আপনার সহবর্তী!
পৃষ্ঠা ৭ • গান সংখ্যা: ৪৯, ২৩
মার্চ ৪-১০, ২০১৩
কোনো কিছুই যেন আপনাকে যিহোবার কাছ থেকে দূরে সরিয়ে না নেয়
পৃষ্ঠা ১২ • গান সংখ্যা: ২৭, ৫১
মার্চ ১১-১৭, ২০১৩
পৃষ্ঠা ১৭ • গান সংখ্যা: ৫২, ৩২
মার্চ ১৮-২৪, ২০১৩
পৃষ্ঠা ২২ • গান সংখ্যা: ৫১, ৩৯
মার্চ ২৫-৩১, ২০১৩
খ্রিস্টান প্রাচীনরা—‘আমাদের আনন্দের সহকারী’
পৃষ্ঠা ২৭ • গান সংখ্যা: ৪২, ৫৩
অধ্যয়ন প্রবন্ধগুলো
▪ সাহস করুন—যিহোবা আপনার সহবর্তী!
বাইবেলে উল্লেখিত অনেক ব্যক্তি বিশ্বাস এবং সাহস প্রদর্শন করেছিল। তাদের মধ্যে কারো কারো অভিজ্ঞতা পরীক্ষা করে দেখার মাধ্যমে আমরা বিশ্বাস অনুশীলন করার এবং যিহোবাকে সাহসের সঙ্গে সেবা করার জন্য শক্তিশালী হতে পারব। এই আলোচনা ২০১৩ সালের বার্ষিক শাস্ত্রপদ সম্বন্ধে তুলে ধরে।
▪ কোনো কিছুই যেন আপনাকে যিহোবার কাছ থেকে দূরে সরিয়ে না নেয়
▪ ক্রমাগত যিহোবার নিকটবর্তী হোন
আমাদের জীবনে এমন অনেক কিছুই রয়েছে, যেগুলো আমরা বেছে নিতে পারি না আর এর অন্তর্ভুক্ত হল আমাদের বাবা-মা, আমাদের ভাইবোন এবং আমাদের জন্মস্থান। যিহোবার সঙ্গে আমাদের অন্তরঙ্গতার বিষয়টা আলাদা। আমরা যিহোবার নিকটবর্তী হব কি না, সেটা বেছে নিতে পারি। এই প্রবন্ধগুলো জীবনের সাতটা ক্ষেত্র নিয়ে আলোচনা করবে, যে-ক্ষেত্রগুলোতে যিহোবার কাছ থেকে আমাদেরকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো কিছুকেই আমাদের সুযোগ দেওয়া উচিত নয়।
▪ অনুশোচনা না করে সেবা করা
আমরা সকলেই এমন বিষয়গুলো করেছি, যেগুলো আবার করতে পারলে আমরা ফিরে গিয়ে ভিন্নভাবে করতে চাই। যাইহোক, বর্তমানে ঈশ্বরের প্রতি আমাদের সেবাকে এই ধরনের অনুশোচনার দ্বারা জর্জরিত করে ফেলার প্রয়োজন নেই। এই প্রবন্ধে, আমরা প্রেরিত পৌলের উদাহরণ থেকে শিখতে পারব যে, কীভাবে আমরা অনুশোচনা না করেই যিহোবাকে সেবা করা চালিয়ে যেতে পারি।
▪ খ্রিস্টান প্রাচীনরা—‘আমাদের আনন্দের সহকারী’
করিন্থীয়দের প্রতি তার দ্বিতীয় চিঠিতে পৌল উল্লেখ করেছিলেন যে, তিনি এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা ‘তাহাদের আনন্দের সহকারী।’ (২ করি. ১:২৪) বিশেষভাবে খ্রিস্টান প্রাচীনদের কীভাবে পৌলের সেই কথাগুলোর দ্বারা প্রভাবিত হওয়া উচিত? আর কীভাবে আমরা প্রত্যেকে মণ্ডলীর আনন্দিত মনোভাবকে বৃদ্ধি করতে পারি? এই প্রশ্নগুলোর উত্তর এই প্রবন্ধে আলোচনা করা হবে।
এই সংখ্যায় আরও রয়েছে:
৩ তারা নিজেদেরকে স্বেচ্ছায় বিলিয়ে দিয়েছিল—নরওয়েতে
৩২ সুপরিকল্পিত এক অভিযান উত্তম ফল নিয়ে আসে
প্রচ্ছদ: ক্যাম্প পেরিনের একটা বাড়ির বারান্দায় অবসরপ্রাপ্ত এক দম্পতি একটা বাইবেল অধ্যয়ন পরিচালনা করে। এই দম্পতির মতো হাইতির কিছু অধিবাসী, যারা দেশের বাইরে থাকত, তারা নিজেদের দেশে ফিরে আসছে, যেন যেখানে বেশি প্রয়োজন, সেখানে সেবা করতে পারে
হাইতি
হাইতির জনসংখ্যা এবং প্রকাশক সংখ্যার অনুপাত
৫৫৭:১
প্রকাশক
১৭,৯৫৪ জন
বাইবেল অধ্যয়ন
৩৫,৭৩৫টা