সূচিপত্র
এপ্রিল ১৫, ২০১২
© ২০১২ Watch Tower Bible and Tract Society of Pennsylvania. সর্বস্বত্ব সংরক্ষিত।
অধ্যয়ন সংস্করণ
অধ্যয়ন প্রবন্ধগুলো
মে ২৮, ২০১২–জুন ৩, ২০১২
‘পুত্ত্র পিতাকে প্রকাশ করিতে মানস করেন’
পৃষ্ঠা ৩ • গান সংখ্যা: ২৭, ২
জুন ৪-১০, ২০১২
বিশ্বাসঘাতকতা—কালের এক অশুভ চিহ্ন!
পৃষ্ঠা ৮ • গান সংখ্যা: ১৮, ৩২
জুন ১১-১৭, ২০১২
যিহোবার প্রতি একাগ্র হৃদয় বজায় রাখুন
পৃষ্ঠা ১৩ • গান সংখ্যা: ৫২, ২২
জুন ১৮-২৪, ২০১২
যিহোবা তাঁর লোকেদের উদ্ধার করতে জানেন
পৃষ্ঠা ২২ • গান সংখ্যা: ৪৯, ৩৩
জুন ২৫, ২০১২–জুলাই ১, ২০১২
যিহোবা আমাদেরকে পরিত্রাণের জন্য রক্ষা করেন
পৃষ্ঠা ২৭ • গান সংখ্যা: ১৫, ২৩
অধ্যয়ন প্রবন্ধগুলোর উদ্দেশ্য
অধ্যয়ন প্রবন্ধ ১ পৃষ্ঠা ৩-৭
যিশু কোন দুটো মৌলিক উপায়ে তাঁর শিষ্যদের ও অন্যদের কাছে পিতাকে প্রকাশ করেছিলেন? কীভাবে আমরা অন্যদের কাছে তাঁর পিতাকে প্রকাশ করার ব্যাপারে যিশুকে অনুকরণ করতে পারি? এই প্রবন্ধ আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর পেতে সাহায্য করবে।
অধ্যয়ন প্রবন্ধ ২ পৃষ্ঠা ৮-১২
যদিও আনুগত্যহীনতা বর্তমান জগতে এক সাধারণ বিষয় কিন্তু এটাকে খ্রিস্টীয় পরিবার এবং মণ্ডলীর শান্তি ও একতাকে নষ্ট করার কারণ হতে দেওয়া যাবে না। এই প্রবন্ধ দেখাবে যে, আমরা ঈশ্বরের প্রতি এবং একে অন্যের প্রতি দৃঢ়ভাবে আনুগত্য বজায় রাখতে পারি।
অধ্যয়ন প্রবন্ধ ৩ পৃষ্ঠা ১৩-১৭
কীভাবে আমরা দেখাই যে, যিহোবার প্রতি আমাদের হৃদয় একাগ্র? কোন বিপদ থেকে আমাদের হৃদয়কে রক্ষা করতে হবে? আর কী আমাদেরকে একাগ্র হৃদয় বজায় রাখতে সাহায্য করবে? এই প্রবন্ধে আপনি এই উত্তরগুলো খুঁজে পাবেন।
অধ্যয়ন প্রবন্ধ ৪, ৫ পৃষ্ঠা ২২-৩১
‘মহাক্লেশের’ সময় ঈশ্বরের লোকেরা এক প্রচণ্ড আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। (মথি ২৪:২১) কেন আমরা আস্থা রাখতে পারি যে, যিহোবা আমাদেরকে উদ্ধার করবেন? আমরা যখন শেষ আসার জন্য অপেক্ষা করছি, সেই সময়ে তিনি কীভাবে আমাদের নীতিনিষ্ঠা রক্ষা করতে সাহায্য করছেন? আপনি এই প্রবন্ধগুলোতে বিশ্বাসকে শক্তিশালী করার মতো উত্তর খুঁজে পাবেন।
এই সংখ্যায় আরও রয়েছে:
১৮ সত্তর বছর ধরে এক এক যিহুদির বস্ত্রের অঞ্চল ধরে থাকা
প্রচ্ছদ: একজন বোন কানাডার নুনাবুটের ইকালুইট এলাকায় ফ্রোবিশার উপসাগরের বরফাচ্ছন্ন উপকূলে ইনুকটিটুট ভাষায় ব্রোশার অর্পণ করছেন
কানাডা
জনসংখ্যা
৩,৪০,১৭,০০০
প্রকাশক
১,১৩,৯৮৯
অনুবাদের কাজ
কানাডার শাখা অফিস ১২টা স্থানীয় ভাষায় সাহিত্যাদি অনুবাদের কাজ তত্ত্বাবধান করে থাকে