ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৯ ৮/১ পৃষ্ঠা ৯
  • সাক্ষিরা ফ্রান্সের জনতার কাছে যান

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সাক্ষিরা ফ্রান্সের জনতার কাছে যান
  • ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • দ্রুত, ভাল ফল
  • ‘তারা সদ্‌গুণ ও ভালবাসার কথা বলেন’
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য ট্র্যাক্টগুলো ব্যবহার করুন
    ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • কথা শুরু করার জন্য ট্র্যাক্ট দিন
    ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ট্র্যাক্ট বিতরণের বিশেষ অভিযান নভেম্বর ১০–ডিসেম্বর ৭!
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৯ ৮/১ পৃষ্ঠা ৯

রাজ্য ঘোষণাকারীরা বিবৃতি দেয়

সাক্ষিরা ফ্রান্সের জনতার কাছে যান

উনিশশো নিরানব্বই সালের ২৯শে জানুয়ারি, শুক্রবার ভোরবেলা থেকে রবিবার পর্যন্ত ফ্রান্সের যিহোবার সাক্ষিরা উদ্যগের সঙ্গে রাস্তায় ও পরে ঘরে ঘরে গিয়ে ফ্রান্সের লোকেরা, আপনারা তো প্রতারিত হচ্ছেন! (ইংরেজি) নামক ট্র্যাক্টের ১.২ কোটি কপি বিতরণ করেন। কেন এই প্রচার অভিযান চালানো হয়েছিল?

শুক্রবার সকালে প্যারিসের এক সাংবাদিক সম্মেলনে, এই প্রচার অভিযানের কারণ বলা হয়েছিল। মুখপাত্র হয়ে একজন সাক্ষি তা ব্যাখ্যা করেন: “আমরা আজকে লোকেদেরকে বলতে চাই যে আমরা কারা আর আমাদের সম্বন্ধে যেধরনের অপবাদমূলক কথাবার্তা ছড়ানো হয়েছে সেগুলো আমরা থামাতে চাই। আমরা সমালোচনাকে মেনে নিতে রাজি আছি কিন্তু আমাদের সম্বন্ধে মিথ্যা ও মানহানিকর মন্তব্য শুনতে আমরা আর রাজি নই।”

ফ্রান্সে যিহোবার সাক্ষিরা যদিও তৃতীয় বৃহত্তর খ্রীষ্টান ধর্মাবলম্বী দল তবুও অনেক সাক্ষি ছেলেমেয়েরা স্কুলে অপমান ও হয়রানি সহ্য করে আসছে। সাক্ষিরা ধর্মের কারণে চাকরি হারিয়েছেন এবং তাদেরকে রীতিমতো ভয় দেখানো হয়েছে। ভাবাই যায় না যে তারা যেসব ধর্মীয় দান পেয়ে থাকেন এমনকি সেগুলোর ওপর ৬০ শতাংশ কর ধার্য করা হয়েছে। এই অন্যায়ের প্রতিকার করার জন্য প্রচার অভিযানে সাক্ষিরা কীভাবে ট্র্যাক্টটা ব্যবহার করেছিলেন?

ট্র্যাক্টটা জানায়: “১৯০০ সাল থেকে ফ্রান্সে যিহোবার সাক্ষিরা আছেন কিন্তু ১৯৯৫ সাল থেকে তাদেরকে একটা ভয়ংকর সম্প্রদায় বলে মনে করে তাদের সঙ্গে যে অন্যায় ব্যবহার করা হচ্ছে সেইজন্য ফ্রান্সে বসবাস রত ২,৫০,০০০ জন যিহোবার সাক্ষি ও তাদের সঙ্গীরা মিলে এর প্রতিবাদ জানান। . . . আর সবসময় তাদের যে হয়রানি সহ্য করতে হয় তার বিরুদ্ধেও তারা প্রতিবাদ জানান।” ফ্রান্সে সাক্ষিদের ওপর যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে তা সরাসরি তুলে ধরা হয়েছে। আর অপবাদকেরা যেভাবে বানিয়ে বানিয়ে অপপ্রচারের চেষ্টা করেছে সেগুলো ট্র্যাক্টটাতে ফাঁস করা হয়েছিল। ট্র্যাক্টটার শেষে এই কথাগুলো বলা হয়: “আজকে ইউরোপে ২০ লাখেরও বেশি যিহোবার সাক্ষি ও তাদের সঙ্গীরা বাস করেন। সুসমাচারের নীতিগুলোকে মেনেই তারা তাদের দেশের আইনব্যবস্থার প্রতি সম্মান দেখান। ফ্রান্সবাসীরা, এটাই হল সত্য ঘটনা। আর এই সত্য কথাটা তুলে ধরাই তো আমাদের কর্তব্য!”

দ্রুত, ভাল ফল

প্রথম দিনেই ট্র্যাক্টের লাখ লাখ কপি বিতরণ করা হয়েছিল। শুধু প্যারিসেই ৭,০০০ জন সাক্ষি দুপুর পর্যন্ত ১৩ লাখেরও বেশি ট্র্যাক্ট লোকেদের হাতে দিয়েছিলেন। সত্যিকরেই লোকেরা এই প্রথমবারের মতো অনেক সাক্ষিদেরকে রাস্তায় দাঁড়িয়ে ট্র্যাক্ট বিতরণ করতে দেখেছিল। বিভিন্ন প্রচার মাধ্যম যেমন জাতীয় ও স্থানীয় সংবাদপত্রগুলো আর সেইসঙ্গে টেলিভিশন ওই ট্র্যাক্ট বিতরণ করে জনতাকে ঠিক তথ্য জানানোর চেষ্টার বিষয়ে ভাল খবর দিয়েছিল। লা প্রোগ্রেস ডি লিওন সংবাদপত্র উল্লেখ করে: “এই উদ্যোগ . . . একটা শব্দ সম্বন্ধে ভুলবোঝাবুঝিকে মিটিয়েছিল। গত দশ বছর ধরে, ‘সম্প্রদায়’ শব্দটাকে . . . বিকৃত, ভয়ংকর এবং ক্ষতিকর বলে দেখে আসা হয়েছে। . . . যিহোবার সাক্ষিরা সমাজের জন্য ভয়ংকর প্রকৃতির কোন কাজ করেন না।”

যিহোবার সাক্ষিদের সম্বন্ধে যারা জানেন তারা তাদের শান্তিপ্রিয় লোক বলে জানেন ও সামাজিক আইনব্যবস্থার প্রতি তাদের গভীর সম্মানের জন্য তাদের প্রশংসা করেন। তাই, অনেকে রাস্তায় দাঁড়িয়ে তাদের প্রশংসা ব্যক্ত করেন এবং হাজার হাজার সাক্ষি যারা ওই প্রচার অভিযানে অংশ নিয়েছিলেন তাদেরকে সমর্থন করেন। যে লোকেরা ওই ট্র্যাক্টটা পেয়েছিলেন তারা প্রায় সঙ্গে সঙ্গেই এর জন্য টেলিফোন, ফ্যাক্স, চিঠির মাধ্যমে তাদের ধন্যবাদ জানিয়েছিলেন। মোট কথা, আন্তরিক ব্যক্তিদের এই সত্যটা জানার সুযোগ হয়েছিল যে যিহোবার সাক্ষিরা আসলে কারা এবং কী জন্য তারা ভিত্তিহীন ও মিথ্যা কথাবার্তার প্রতিবাদ করেছিলেন। আর যাদের বিশ্বাস সম্বন্ধে দুর্নাম রটানো হয়েছিল তারা তাদের অনুভূতিকে প্রকাশ করতে পেরেছিলেন যে এই বিশ্বাস তাদের কাছে কত মূল্যবান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার