ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৯ ৭/১৫ পৃষ্ঠা ২৪-২৫
  • ফিলিপ—উদ্যোগী সুসমাচার প্রচারক

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ফিলিপ—উদ্যোগী সুসমাচার প্রচারক
  • ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • নতুন নতুন ক্ষেত্র খোলা
  • ফিলিপের আরও সুযোগ
  • “যিশুর বিষয়ে সুসমাচার” ঘোষণা করা
    ঈশ্বরের রাজ্য সম্বন্ধে ‘পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়া’!
  • অগ্রগামীর মনোভাব দেখান
    ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ফিলিপ এক ইথিয়পীয় আধিকারিককে বাপ্তাইজিত করেন
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কথা বলতে বলতে সাক্ষ্য দিন
    লোকদের ভালোবাসুন—তাদের শিষ্য করুন
আরও দেখুন
১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৯ ৭/১৫ পৃষ্ঠা ২৪-২৫

ফিলিপ—উদ্যোগী সুসমাচার প্রচারক

বাইবেলে এমন অনেক নারী-পুরুষদের কথা পাওয়া যায় যাদের বিশ্বাস অনুকরণ করার মতো। প্রথম শতাব্দীর খ্রীষ্টান মিশনারি ফিলিপের কথাই চিন্তা করুন। তিনি যদিও প্রেরিত ছিলেন না কিন্তু রাজ্যের বার্তা ছড়িয়ে দেওয়ার কাজে এক বিরাট ভূমিকা পালন করেছিলেন। আর সে কারণেই ফিলিপ একজন “সুসমাচার-প্রচারক” হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। (প্রেরিত ২১:৮) কেন ফিলিপকে এই নাম দেওয়া হয়েছিল? তার কাছ থেকে আমরা কী শিখতে পারি?

সাধারণ কাল ৩৩ সালে পঞ্চাশত্তমীর পর পরই বাইবেলে ফিলিপের কথা পাওয়া যায়। সেই সময় গ্রিক-ভাষী যিহূদীরা ইব্রীয়-ভাষী যিহূদীদের বিরুদ্ধে বচসা করতে শুরু করেছিল, তারা এই দাবি করে যে প্রতিদিন খাবার বন্টনের সময় তাদের বিধবাদের উপেক্ষা করা হয়। আর এই বিষয়টা সমাধান করার জন্য প্রেরিতেরা “সুখ্যাতিপন্ন . . . সাত জনকে” নিযুক্ত করেছিলেন। তাদের মধ্যে ফিলিপকেও বেছে নেওয়া হয়েছিল।—প্রেরিত ৬:১-৬.

এই সাতজন “সুখ্যাতিপন্ন” লোক ছিলেন। জেমস্‌ মোফাটের অনুবাদ বলে যে তাদের “সুনাম” ছিল। যখন নিযুক্ত করা হয় তখন ইতিমধ্যে তারা আধ্যাত্মিক-মনা এবং সেইসঙ্গে বাস্তববাদী লোক হিসেবে পরিচিত ছিলেন। আজকে, যারা খ্রীষ্টান অধ্যক্ষ হিসেবে কাজ করছেন তাদের বেলায়ও এই একই বিষয় খাটে। কোন কিছু চিন্তা-ভাবনা না করে হুট করেই তাদেরকে নিযুক্ত করা হয় না। (১ তীমথিয় ৫:২২) ‘বহিঃস্থ লোকদের কাছে তাহাদের উত্তম সাক্ষ্য’ আছে এবং খ্রীষ্টান ভাইবোনদের জানা দরকার যে তারা বুঝেশুনে কাজ করেন এবং বিচক্ষণ লোক।—১ তীমথিয় ৩:২, ৩, ৭; ফিলিপীয় ৪:৫.

অনেক কারণে বলা যায় যে ফিলিপ যিরূশালেমে তার দায়িত্ব ভালভাবে পালন করেছিলেন। কিন্তু শীঘ্রই প্রচণ্ড তাড়না শুরু হয় এবং খ্রীষ্টের অনুসারীরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েন। অন্যান্যদের মতো ফিলিপও সেই নগর ছেড়ে চলে যান কিন্তু তার প্রচার কাজ তখনও থেমে থাকেনি। শীঘ্রই তিনি নতুন ক্ষেত্র, শমরিয়ায় প্রচার কাজে ব্যস্ত হয়ে পড়েন।—প্রেরিত ৮:১-৫.

নতুন নতুন ক্ষেত্র খোলা

যীশু ভাববাণী করেছিলেন যে তাঁর শিষ্যেরা “যিরূশালেমে, সমুদয় যিহূদীয়া ও শমরিয়া দেশে, এবং পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত” প্রচার করবেন। (প্রেরিত ১:৮) শমরিয়ায় প্রচার করার মাধ্যমে ফিলিপও এই বাক্যকে পূর্ণ করেছিলেন। যিহূদীরা সাধারণত শমরীয়দের নিচু চোখে দেখতেন। কিন্তু ফিলিপ এই লোকেদের সম্বন্ধে না জেনে আগে থেকেই বিচার করেননি এবং তার নিরপেক্ষতার জন্য তিনি পুরস্কারও পেয়েছিলেন। কারণ আমরা দেখি যে অনেক শমরীয়রা বাপ্তিস্ম নিয়েছিলেন যার মধ্যে শিমোন নামে একজন জাদুকরও ছিলেন।—প্রেরিত ৮:৬-১৩.

কিছু সময় পরে যিহোবার দূত ফিলিপকে মরুভূমি এলাকায় যেতে বলেছিলেন, যে পথ যিরূশালেম থেকে ঘসার দিকে নেমে গিয়েছে। সেখানে ফিলিপ ইথিওপিয়ার একজন সরকারি অধ্যক্ষকে দেখতে পান যিনি রথে বসে জোরে জোরে যিশাইয়ের ভাববাণী পড়ছিলেন। ফিলিপ দৌঁড়ে সেই রথের কাছে যান এবং তার সঙ্গে কথা বলতে শুরু করেন। সেই ইথিওপিয় যদিও একজন ধর্মান্তরিত ব্যক্তি ছিলেন আর ঈশ্বর ও তাঁর বাক্য সম্বন্ধে কিছুটা জানতেন, তবুও তিনি নম্রভাবে স্বীকার করেছিলেন যে তিনি যা পড়ছিলেন তা বোঝার জন্য তার সাহায্যের প্রয়োজন। তাই তিনি ফিলিপকে তার সঙ্গে রথে বসার জন্য আমন্ত্রণ জানান। সাক্ষ্য দেওয়ার পর তারা একটা জলাশয়ের কাছে আসেন। তখন ওই ইথিওপিয় জিজ্ঞাসা করেন, “আমার বাপ্তাইজিত হইবার বাধা কি?” ফিলিপ তখনই তাকে বাপ্তিস্ম দেন এবং তারপর তিনি আনন্দ করতে করতে নিজের পথে চলে যান। এই নতুন শিষ্য নিশ্চয়ই তার নিজের নগরে গিয়ে রাজ্যের সুসমাচার ছড়িয়ে দিয়েছিলেন।—প্রেরিত ৮:২৬-৩৯.

শমীরয়দের এবং ইথিওপিয় অধ্যক্ষের কাছে ফিলিপের প্রচার কাজ থেকে আমরা কী শিখতে পারি? আমাদের কখনও মনে করা উচিত নয় যে নির্দিষ্ট কোন জাতি, বর্ণ অথবা সামাজিক পদমর্যাদার লোকেরা সুসমাচার শুনবেন না। এর বদলে “সর্ব্বজনের” কাছে আমাদের রাজ্যের বার্তা ঘোষণা করা উচিত। (১ করিন্থীয় ৯:১৯-২৩) আমরা যদি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার কাছে প্রচার করার জন্য তৈরি থাকি, তাহলে এই দুষ্ট বিধিব্যবস্থার শেষ আসার আগে যিহোবা আমাদেরকে ‘সমুদয় জাতিকে শিষ্য করার’ কাজে ব্যবহার করতে পারবেন।—মথি ২৮:১৯, ২০.

ফিলিপের আরও সুযোগ

ইথিওপিয় অধ্যক্ষের কাছে প্রচার করার পর ফিলিপ অস্‌দোদে সাক্ষ্য দিতে থাকেন “আর তিনি নগরে নগরে ভ্রমণ করিয়া ও প্রচার করিতে করিতে শেষে কৈসরিয়াতে উপস্থিত হইলেন।” (প্রেরিত ৮:৩৯) প্রথম শতাব্দীতে এই দুটো নগরে অনেক পরজাতীয় লোকেরা থাকত। কৈসরিয়া থেকে উত্তর দিকে যাওয়ার সময় ফিলিপ সম্ভবত যিহূদীদের দুটো প্রধান শহর লুদ্দা এবং যাফোতে প্রচার করেছিলেন। আর এই কারণেই হয়তো পরে সেই এলাকায় শিষ্যদের পাওয়া গিয়েছিল।—প্রেরিত ৯:৩২-৪৩.

এর প্রায় বিশ বছর পর বাইবেলে শেষ বারের মতো ফিলিপের কথা পাওয়া যায়। পৌল তার তৃতীয় মিশনারি যাত্রার শেষের দিকে তলিমায়িতে আসেন। পৌলের ভ্রমণ সঙ্গী লূক বলেন, ‘পরদিন আমরা প্রস্থান করিয়া কৈসরিয়াতে আসিলাম, এবং সুসমাচার প্রচারক ফিলিপের বাটীতে প্রবেশ করিলাম।’ তখন ফিলিপের “চারিটী কুমারী কন্যা ছিলেন, তাঁহারা ভাববাণী বলিতেন।”—প্রেরিত ২১:৮, ৯.

এটা পরিষ্কার যে ফিলিপ কৈসরিয়াতেই থাকতে শুরু করেন। কিন্তু তিনি খুবই উদ্যোগী মিশনারি ছিলেন, যে কারণে লূক তাকে “সুসমাচার-প্রচারক” বলেছিলেন। সুসমাচার প্রচারক শব্দটা প্রায়ই তাদেরকে বোঝায় যারা নিজেদের ঘর ছেড়ে এমন এলাকায় যান যেখানে তখনও প্রচার কাজ করা হয়নি। ফিলিপের চার মেয়ে ভাববাণী বলতেন একথা থেকে বোঝা যায় যে তারা তাদের উদ্যোগী বাবাকে অনুকরণ করেছিলেন।

ঠিক আজকেও খ্রীষ্টান বাবামাদের মনে রাখা উচিত যে ছেলেমেয়েরা হল তাদের প্রধান শিষ্য। এমনকি পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে তাদের যদি ঈশ্বরের কাজের কোন বিশেষ সুযোগ ছাড়তেও হয়, তবুও তারা ফিলিপের মতো ঈশ্বরের উদ্যোগী দাস এবং আদর্শ বাবামা হতে পারেন।—ইফিষীয় ৬:৪.

পৌল এবং তার সঙ্গীরা যখন ফিলিপের ঘরে গিয়েছিলেন, তখন ফিলিপের পরিবার আতিথেয়তা দেখানোর এক সুন্দর সুযোগ পেয়েছিলেন। শুধু একবার ভেবে দেখুন তারা একে অন্যকে কত উৎসাহই না দিয়েছিলেন! সম্ভবত এই সময়েই লূক ফিলিপের সম্বন্ধে অনেক বিষয় জেনেছিলেন আর পরে তা প্রেরিত ৬ এবং ৭ অধ্যায়ে লিখেছিলেন।

রাজ্যের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যিহোবা ঈশ্বর ফিলিপকে পুরোপুরি ব্যবহার করেছিলেন। ফিলিপের উদ্যোগই তাকে নতুন নতুন ক্ষেত্রে সুসমাচার ছড়িয়ে দিতে এবং ঘরে এক আধ্যাত্মিক পরিবেশ গড়ে তুলতে সাহায্য করেছিল। আপনিও কি একইরকম সুন্দর সুযোগ এবং আশীর্বাদ পেতে চান? তাহলে সুসমাচার প্রচারক ফিলিপ যে গুণগুলো দেখিয়েছিলেন সেগুলো অনুকরণ করলে আপনি ভাল করবেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার