ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৯ ৪/১৫ পৃষ্ঠা ৩০
  • আপনার কি স্মরণে আছে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার কি স্মরণে আছে?
  • ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনার কি এক অমর আত্মা আছে?
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • এখন পরিত্রাণের দিবস!
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যীশু পরিত্রাণ করেন—কীভাবে?
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিশুর স্থাপিত দৃষ্টান্ত ধরে রাখুন
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৯ ৪/১৫ পৃষ্ঠা ৩০

আপনার কি স্মরণে আছে?

প্রহরীদুর্গ পত্রিকার সাম্প্রতিক সংখ্যাগুলো পড়ে কি আপনার ভাল লেগেছে? তাহলে দেখুন আপনি নিচের বিষয়গুলোর উত্তর দিতে পারেন কি না:

◻ ‘খ্রীষ্টের পক্ষেই রাজ-দূতের কর্ম করিতেছি’ পৌলের এই অভিব্যক্তি কেন অভিষিক্ত খ্রীষ্টানদের জন্য উপযুক্ত? (২ করিন্থীয় ৫:২০)

আগেকার দিনে যুদ্ধবিগ্রহের সময়ে যুদ্ধ বন্ধ করা যায় কিনা তা দেখার জন্য রাজদূতদের পাঠানো হতো। (লূক ১৪:৩১, ৩২) যেহেতু পাপী মানবজাতি ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছে, তাই তিনি তাঁর মনোনীত রাজদূতদের পৃথিবীতে পাঠিয়েছেন যেন তারা লোকেদেরকে সম্মিলিত হওয়ার শর্তাবলি জানাতে পারেন আর ঈশ্বরের সঙ্গে শান্তি স্থাপন করার জন্য তাদের নিবেদন জানান।—১২/১৫, পৃষ্ঠা ১৮.

◻ চারটে বিষয় কী কী যা অব্রাহামের বিশ্বাসকে শক্তিশালী করেছিল?

প্রথমত, অব্রাহাম যিহোবাতে বিশ্বাস দেখিয়েছিলেন যখনই ঈশ্বর তাকে কিছু বলেছিলেন তা মন দিয়ে শুনে ও পালন করে (ইব্রীয় ১১:৮); দ্বিতীয়ত, তার বিশ্বাস তার আশার ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল (রোমীয় ৪:১৮); তৃতীয়ত, অব্রাহাম যিহোবার সঙ্গে প্রায়ই কথা বলেছিলেন; আর চতুর্থত, যিহোবা অব্রাহামকে সমর্থন যুগিয়েছিলেন যখন তিনি ঐশিক নির্দেশনা মেনেছিলেন। আজকে একই বিষয়গুলো আমাদের বিশ্বাসকে শক্তিশালী করতে পারে।—১/১, পৃষ্ঠা ১৭, ১৮.

◻ “আমাদিগকে পরীক্ষাতে আনিও না” এই অভিব্যক্তি দ্বারা কী বোঝায়? (মথি ৬:১৩)

আমরা ঈশ্বরের কাছে আবেদন করি যাতে যখন আমাদেরকে তাঁর অবাধ্য হওয়ার জন্য প্রলোভন দেখানো হয় তখন তিনি যেন আমাদেরকে অবাধ্য হতে না দেন। যিহোবা আমাদেরকে পরিচালনা দিতে পারেন যেন আমরা শয়তানের বশ্যতা স্বীকার না করি বা সেই ‘মন্দ ব্যক্তির’ দ্বারা প্রভাবিত না হই। (১ করিন্থীয় ১০:১৩)—১/১৫, পৃষ্ঠা ১৪.

◻ অন্যায় করে ঈশ্বরের কাছ থেকে ক্ষমা পেতে চাইলে একজন ব্যক্তিকে অবশ্যই কী করতে হবে?

ঈশ্বরের কাছে পাপ স্বীকার করার সময় আমাদের অবশ্যই অনুশোচনা ও “মনপরিবর্ত্তনের উপযুক্ত ফলে ফলবান্‌” হতে হবে। (লূক ৩:৮) এছাড়াও এক অনুতপ্ত মনোভাব এবং অন্যায় থেকে দূরে থাকার ইচ্ছা থাকলে খ্রীষ্টান প্রাচীনদের কাছ থেকে একজন আধ্যাত্মিক সাহায্য চাইবে। (যাকোব ৫:১৩-১৫)—১/১৫, পৃষ্ঠা ১৯.

◻ নম্র হওয়ার জন্য আমাদের কেন প্রাণপণ করা উচিত?

একজন নম্র ব্যক্তি ধৈর্য ধরেন ও সহ্য করেন আর তিনি নিজেকে বিশেষ কিছু বলে ভাবেন না। আপনি যদি নম্র হন, তাহলে আপনি এমন বন্ধুদের পাবেন যারা সত্যিই আপনাকে ভালবাসেন। কিন্তু এর চেয়েও বড় বিষয় হল, নম্রদের যিহোবা আশীর্বাদ করেন। (হিতোপদেশ ২২:৪)—২/১, পৃষ্ঠা ৭.

◻ যীশুর মৃত্যু ও আদমের মৃত্যুর মধ্যে বিরাট পার্থক্যটা কী?

আদমের মৃত্যু উপযুক্ত ছিল, কারণ সে স্বেচ্ছায় তার স্রষ্টার অবাধ্য হয়েছিল। (আদিপুস্তক ২:১৬, ১৭) অন্যদিকে, যীশুর মৃত্যু একেবারে অনুপযুক্ত ছিল, কারণ “তিনি পাপ করেন নাই।” (১ পিতর ২:২২) তাই যীশু যখন মারা গিয়েছিলেন, তাঁর সিদ্ধ মানব জীবন নিয়ে বেঁচে থাকার অধিকার ছিল যা পাপী আদমের মৃত্যুতে ছিল না আর এই অধিকার খুবই মূল্যবান ছিল। তাই মানবজাতিকে মুক্ত করার জন্য যীশু মরে নিজেকে বলি দিয়েছিলেন।—২/১৫, পৃষ্ঠা ১৫, ১৬.

◻ যিহিষ্কেলের ভবিষ্যদ্বাণীমূলক দর্শনে, নগর কী চিত্রিত করে?

যেহেতু নগর অপরাধপূর্ণ (অপবিত্র) দেশের মাঝখানে অবস্থিত, সুতরাং এটা অবশ্যই কোন পার্থিব বিষয়। সেইজন্য, এটা পার্থিব প্রশাসনকে চিত্রিত করে যা থেকে পৃথিবীর ধার্মিক সমাজের সকলে উপকৃত হবেন।—৩/১, পৃষ্ঠা ১৮.

◻ সাধারণ কাল ৩৩ সালে নিস্তারপর্ব পালনের সময়ে যীশু তাঁর শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন কেন?

এখানে যীশু পা ধোয়ানোর কোন নতুন রীতি শুরু করছিলেন না। বরং, তিনি তাঁর প্রেরিতদের এক নতুন মনোভাব গড়ে তুলতে সাহায্য করছিলেন অর্থাৎ তারা যেন নম্র হন ও তাদের ভাইদের জন্য সবচেয়ে ছোট কাজ করার জন্যও তৈরি থাকেন।—৩/১, পৃষ্ঠা ৩০.

◻ অন্যদেরকে আমাদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সহজাত ক্ষমতার চেয়েও কোন্‌ বিষয়টা আরও বেশি বড়?

এটা হল আমাদের মধ্যে যে গুণাবলি আছে এবং আমরা যে আধ্যাত্মিক অভ্যাস গড়ে তুলেছি, যা আমাদের বাইবেল ছাত্ররা নকল করতে পারে। (লূক ৬:৪০; ২ পিতর ৩:১১)—৩/১৫, পৃষ্ঠা ১১, ১২.

◻ বক্তারা কীভাবে বাইবেল পড়ায় তাদের দক্ষতাকে বাড়াতে পারেন?

অভ্যাস করে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না তারা ভাল করে পড়তে পারছেন ততক্ষণ পর্যন্ত বার বার জোরে জোরে পড়ে। আপনার মাতৃভাষায় যদি বাইবেলের অডিওক্যাসেট পাওয়া যায়, তবে তা শোনা ভাল হবে কারণ তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে বিশেষ বিশেষ জায়গায় জোর দিতে হয়, স্বরের ওঠানামা করতে হয় আর জানতে পারবেন যে কীভাবে নাম ও কঠিন শব্দগুলো উচ্চারণ করতে হয়।—৩/১৫, পৃষ্ঠা ২০.

◻ কেউ মারা গেলে কীভাবে ‘আত্মা ঈশ্বরের কাছে প্রতিগমন করে’? (উপদেশক ১২:৭)

যেহেতু আত্মা মানে জীবনী-শক্তি, তাই এটার ‘ঈশ্বরের কাছে প্রতিগমন করার’ মানে হল, ওই মৃত ব্যক্তির জন্য ভবিষ্যতে জীবন পাওয়ার আশা এখন পুরোপুরি ঈশ্বরের ওপর নির্ভর করে। একমাত্র ঈশ্বরই কোন ব্যক্তিকে আত্মা, অর্থাৎ জীবনী-শক্তি দিতে পারেন যাতে করে সেই ব্যক্তি আবার জীবন ফিরে পাবেন। (গীতসংহিতা ১০৪:৩০)—৪/১, পৃষ্ঠা ১৭.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার